ট্রাম্পের জবাবে মার্কিন পণ্যের ওপর ‘প্রতিশোধমূলক’ শুল্ক বসাবে কানাডা
, ১২ই রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৬ ছামিন, ১৩৯২ শামসী সন , ১৩ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ২৮ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
কানাডা থেকে আমদানি হওয়া পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্কের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট-ইলেক্ট ট্রাম্প।
এর জবাবে মার্কিন পণ্যের ওপর ‘প্রতিশোধমূলক’ শুল্ক আরোপের পরিকল্পনা করছে কানাডা।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, এ রকম শুল্ক বৃদ্ধি বাণিজ্য যুদ্ধে রূপ নিতে পারে, যা সারা বিশ্বেই পণ্যের দাম বাড়িয়ে দিতে পারে।
শুল্ক আরোপ করতে কানাডায় রপ্তানি হয় এমন মার্কিন পণ্যের একটি বিশদ তালিকা প্রস্তুত করেছে কর্তৃপক্ষ।
কানাডার সূত্রের বরাত দিয়ে সিএনএন জানায়, এর মাধ্যমে ট্রাম্পের কাছে একটি রাজনৈতিক বার্তা দিতে চাচ্ছে কানাডা। তালিকায় এমন সব পণ্য রাখা হয়েছে, যা যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে সক্ষম।
কানাডায় জ্বালানিও রপ্তানি করে থাকে যুক্তরাষ্ট্র। শুল্কযুদ্ধ শুরু হলে সেসব জ্বালানির ওপরও শুল্ক বসানো হতে পারে বলে জানিয়েছে কানাডার কর্মকর্তারা।
কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি সাংবাদিকদের বলেছে, ‘আমাদের (শুল্কযুদ্ধের জন্য) প্রস্তুত থাকতে হবে। প্রেসিডেন্ট ট্রাম্পের কথা আমাদের গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।’
কানাডার পণ্যের ওপর শুল্ক আরোপ করলে এর পরিণতি কি হবে তা ট্রাম্প ও তার উপদেষ্টাদের জানা উচিত বলেও হুঁশিয়ারি উচ্চারণ করে সে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫০ দিনে ৬০০ বার চুক্তি লঙ্ঘন করেছে ইসরাইল
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘ভারত সমর্থিত’ সাত সন্ত্রাসীকে হত্যার দাবি পাকিস্তানের
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভারতে মুসলিম সহযাত্রীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে আতঙ্ক ছড়ালো এক হিন্দুত্ববাদী
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাষ্ট্রে জনপ্রিয়তার সর্বনিম্ন পর্যায়ে ট্রাম্প
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দক্ষিণ খোরাসান: সুপ্ত সম্পদের ভা-ার ও উজ্জ্বল ভবিষ্যতের প্রতিশ্রুতি
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
থাইল্যান্ডে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৭৭
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সন্ত্রাসী সেনাবাহিনীর ‘জনবল সংকট’ থেকে সৃষ্টি হচ্ছে নানামুখী সংকট
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তানের দুটি শহরে ১৪৪ ধারা জারি
০৩ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাকিস্তানের দুটি শহরে ১৪৪ ধারা জারি
০৩ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অবৈধ অভিবাসীদের পোশাক ও মুখ তল্লাশি করতে পারবে যুক্তরাজ্যের পুলিশ
০৩ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইমরান খানের নিরাপত্তা নিয়ে শঙ্কা জানালো তার ছেলে
০৩ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরানের স্বর্ণের বিশাল মজুদ আবিষ্কার
০৩ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)