ট্রাম্পের নিষেধাজ্ঞার কড়া নিন্দা আইসিসির
, ৯ই শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১২ তাসি’, ১৩৯২ শামসী সন , ০৯ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ২৬ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
ট্রাম্পের আরোপ করা নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট (আইসিসি)। সঙ্গে তারা ট্রাম্পের এই নিষেধাজ্ঞার কড়া সমালোচনাও করেছে। তারা বলেছে, তা সত্ত্বেও তারা বিশ্বজুড়ে ন্যায়বিচার অব্যাহত রাখবে।
উল্লেখ্য, গাজায় সন্ত্রাসী ইসরায়েলি গণহত্যার বিষয়ে আইসিসি রায় দিয়েছে কিছুদিন আগে। তাতে নেতানিয়াহু, তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট ও হামাসের সামরিক কমান্ডার মোহাম্মদ দেইফ-এর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
বিভিন্ন সংবাদ মাধ্যমে বিশ্লেষকরা বলছে, এ কারণেই আইসিসির ওপর ক্ষুব্ধ হয়েছে ট্রাম্প। তার ফল হিসেবে সে আইসিসি কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে।
নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়ার পর আইসিসি একটি বিবৃতি দিয়েছে। তাতে বলা হয়েছে, আইসিসির কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এর ফলে এ সংস্থার বিচারিক কাজ নিরপেক্ষভাবে করা এবং পক্ষপাতিত্বহীনভাবে করা ক্ষতিগ্রস্ত হবে। নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রের এমন অবস্থানের নিন্দা জানায় আইসিসি।
এর আগে গত বৃহস্পতিবার নিষেধাজ্ঞা ঘোষণা করে ট্রাম্প বলেছে, যুক্তরাষ্ট্র ও তার মিত্র দখলদার ইসরায়েলকে টার্গেট করে ‘অবৈধ ও ভিত্তিহীন’ তদন্ত করছে এই আদালত। এ জন্য আইসিসির কর্মকর্তা, কর্মচারী এবং তাদের পরিবারের সম্পদ জব্দ করার আদেশ দিয়েছে। তাদের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে। যদি এই কোর্টের তদন্তে কেউ সহায়তা করছে বলে মনে হয়, তাহলে তার বিরুদ্ধেও একই সিদ্ধান্ত। কোন সব কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তাৎক্ষণিকভাবে তাদের নাম প্রকাশ করা হয়নি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
লাইটার জাহাজকে ‘ভাসমান গুদাম’ বানালেই ব্যবস্থা, দ্রুত পণ্য খালাসে নির্দেশনা
২৩ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢামেকে ইন্টার্ন চিকিৎসকদের মারধর, ৩ হামলাকারীর সশ্রম কারাদন্ড
২৩ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৪১৯ উপজেলায় ৩০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু
২৩ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তিন সপ্তাহে এলো সাড়ে ২৮ হাজার কোটি টাকার প্রবাসী আয়
২৩ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জাতীয় পোল্ট্রি উন্নয়ন নীতিমালার খসড়া অনুমোদন
২৩ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাঠপর্যায়ে বদলি হলেও বহাল ‘রাঘব বোয়াল’রা
২৩ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দেড় বছর আগে মৃত্যু হওয়া শিক্ষক ‘সহকারী প্রিজাইডিং অফিসার’
২৩ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিএনপি নেতাকে জবাই করে হত্যা, বিক্ষুব্ধদের আগুনে প্রতিবেশী বৃদ্ধার মৃত্যু
২৩ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাবেক আইজিপি শহিদুলসহ আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ
২৩ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কারাগার হবে বিপথগামীর জন্য সংশোধনাগার -কারা মহাপরিদর্শক
২৩ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ অনুমোদন -প্রেস সচিব
২৩ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘মিন্টো রোডের সচিবদের ফ্ল্যাট বিলাসবহুল হোটেলকেও হার মানায়’
২৩ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)