ট্রেনে নিম্নমানের সেহরি-ইফতারি বেশি দামে বিক্রির অভিযোগ
, ৫ই রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৭ আশির, ১৩৯২ শামসী সন , ৬ মার্চ, ২০২৫ খ্রি:, ১৯ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
দেশে চলাচলকারী আন্তঃনগর ট্রেনগুলোতে নিম্নমানের সেহরি ও ইফতারি সরবরাহ করে যাত্রীদের কাছ থেকে গলাকাটা মূল্য আদায়ের অভিযোগ করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
গত মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খানের কাছে পাঠানো এক পর্যবেক্ষণ প্রতিবেদনে এ অভিযোগ করা হয়। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী এ অভিযোগ করেন।
প্রতিবেদনে বলা হয়, ১ম ও ২য় রমজানে দুইদিনে সংগঠনের সদস্যরা আন্তঃনগর তূর্ণা নিশীথা, সুবর্ণ এক্সপ্রেস, তিস্তা এক্সপ্রেস, পারাবত এক্সপ্রেস, যমুনা এক্সপ্রেস, কালনী এক্সপ্রেস, হাওর এক্সপ্রেস, মোহনগঞ্জ এক্সপ্রেস, চট্টলা এক্সপ্রেস, কক্সবাজার এক্সপ্রেস, মহানগর গোধূলী, একতা এক্সপ্রেস, সিল্কসিটি এক্সপ্রেস, দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে সেহরি ও ইফতারি সরবরাহ কার্যক্রম পরিদর্শন করে। এতে দেখা গেছে, প্রায় সব ট্রেনে নিম্নমানের ও খাবার অযোগ্য সেহরি সরবরাহ করা হচ্ছে। এসব সেহরি প্যাকেটজাত করার গাফিলতির কারণে অনেক খাবার গরম বাষ্পে নষ্ট হয়ে গেছে। এমন সেহরির খাবার বিভিন্ন ট্রেনে যাত্রীদের মধ্যে সরবরাহ করতে দেখা গেছে।
এসব ট্রেনে ইফতারিতে ছোলা, পেঁয়াজু, বেগুনি, জিলাপি, আপেলসহ যেসব খাবার যে পরিমাণে দেওয়ার কথা ক্যাটারিং প্রতিষ্ঠানের পক্ষ থেকে সেই পরিমাণে ইফতারি ও সেহরি সরবরাহ করছে না। সব ট্রেনে রেলওয়ে কর্তৃক সরবরাহ করা সেহরি ও ইফতারির মূল্যতালিকা প্রতিটি কোচের যাত্রীদের কাছে দৃশ্যমান জায়গায় লাগানোর বাধ্যবাধকতা থাকলেও পর্যবেক্ষণে তা পাওয়া যায়নি। এমনকি কোনো ট্রেনের ক্যান্টিনেও সেহরি ও ইফতারির মূল্যতালিকা সাঁটানো হয়নি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
স্বামীসহ হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূর সম্ভ্রমহরণ, ২ আনসার সদস্য আটক
১৩ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে বিএসএফের ‘গুলি’, বাংলাদেশি যুবককে অপহরণ
১৩ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, নিহত ৩
১৩ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
১৩ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘অনৈতিক প্রস্তাবে’ রাজি না হওয়ায় গলাকেটে হত্যা
১৩ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাধারণ মানুষের পরামর্শ নেবেন তারেক রহমান
১৩ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশের ফ্রিল্যান্সাররা পাচ্ছেন ডিজিটাল কার্ড, থাকছে যেসব সুবিধা
১৩ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নির্বাচনী জনসভায় পুলিশের অনুমতি বাধ্যতামূলক
১৩ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘আগামী জাতীয় নির্বাচনে বিএনপির জিতে যাওয়ার সম্ভাবনা প্রবল’
১৩ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিদেশে বাংলাদেশ মিশনের ৪ প্রেস কর্মকর্তাকে দেশে ফিরে আসার নির্দেশ
১৩ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গণভোট প্রচার বিএনপির দায়িত্ব না -ফখরুল
১৩ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শুকিয়ে যাচ্ছে বান্দরবানের সাঙ্গু ও মাতামুহুরী নদী -স্বাধীনতার ৫৪ বছর পরও ড্রেজিং হয়নি
১৩ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)