ডলার সংকটে হাসপাতালে জরুরি চিকিৎসা সরঞ্জামের ঘাটতি
, ২৭ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৪ সাদিস ১৩৯১ শামসী সন , ১২ নভেম্বর, ২০২৩ খ্রি:, ২৭ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
জরুরি চিকিৎসা সরঞ্জামের জন্য বিদেশ থেকে আমদানির ওপর নির্ভর করতে হয় দেশের হাসপাতালগুলোকে। বিশেষ করে হৃদরোগ, অর্থোপেডিক, চক্ষু, ক্যান্সার, জেনারেল সার্জারি, স্নায়বিক রোগের চিকিৎসা ও অস্ত্রোপচারের প্রায় শতভাগ সরঞ্জামই আমদানি করতে হয়। বর্তমানে এগুলো আনায় ব্যাঘাত ঘটাচ্ছে বিদ্যমান ডলার সংকট। সরঞ্জামের অভাবে দেশের হাসপাতালগুলোয় এখন বড় অস্ত্রোপচারের সংখ্যাও কমার পথে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সবচেয়ে বেশি আশঙ্কা তৈরি হয়েছে হৃদরোগের সার্জারি নিয়ে। ব্যাঘাত ঘটছে অর্থোপেডিকসহ অন্যান্য অসংক্রামক রোগের চিকিৎসায়ও। ডলার সংকটের কারণে চিকিৎসা সরঞ্জাম আমদানির জন্য ব্যাংকে এলসি (ঋণপত্র) খোলা বেশ কঠিন হয়ে পড়েছে। আমদানি কমে যাওয়ায় সরবরাহ এখন চাহিদার অর্ধেকে নেমে এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
অসংক্রামক রোগের চিকিৎসার জন্য অতিজরুরি সরঞ্জাম আমদানি ব্যাহত হওয়ায় চিকিৎসায় ব্যাঘাতের পাশাপাশি রোগীদের মৃত্যুঝুঁকিও বাড়ছে। বাংলাদেশ মেডিকেল ইনস্ট্রুমেন্টস অ্যান্ড হসপিটাল ইকুইপমেন্ট ডিলার অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, দেশে বছরে অন্তত ১০ হাজার কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম ও মেডিকেল ডিভাইসের প্রয়োজন হয়। এর মধ্যে প্রায় ৯০ শতাংশই আমদানি করতে হয়। হৃদরোগের চিকিৎসার পাশাপাশি নিউরো সার্জারি, কিডনি সার্জারি, অর্থোপেডিক সার্জারির মতো গুরুত্বপূর্ণ ও জটিল সার্জারির সরঞ্জামও নিয়মিতভাবে বিদেশ থেকে আনতে হয়। এছাড়া রোগ নিরীক্ষা ও জীবাণুনাশের যন্ত্রসহ গুরুত্বপূর্ণ চিকিৎসা সরঞ্জামের ক্ষেত্রেও বাংলাদেশ প্রধানত আমদানিনির্ভর।
দেশে অসংক্রামক রোগে মৃতদের মধ্যে সর্বোচ্চসংখ্যক হলেন হৃদরোগী। বাংলাদেশের হাসপাতালগুলোয় হৃদরোগের চিকিৎসায় ব্যবহৃত সরঞ্জামের শতভাগই আমদানি করতে হয়। এসব ডিভাইস ও সরঞ্জামের মধ্যে রয়েছে হৃদযন্ত্রের রিং, ভালভ, পেস মেকার, অক্সিজেনেটর। বাংলাদেশে প্রতিদিন কতসংখ্যক অস্ত্রোপচারের মাধ্যমে হৃদযন্ত্রে এসব সরঞ্জাম স্থাপন করা হয়, তার কোনো সঠিক পরিসংখ্যান নেই। তবে ঔষধ প্রশাসন অধিদপ্তর, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল এবং বাংলাদেশ মেডিকেল ইনস্ট্রুমেন্টস অ্যান্ড হসপিটাল ইকুইপমেন্ট ডিলার অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, দেশে মোটাদাগে হৃদরোগের চিকিৎসা সরঞ্জাম আমদানি করে চারটি প্রতিষ্ঠান। বছরে সারা দেশে প্রায় তিন হাজার পেস মেকার, চার থেকে ছয় হাজার অক্সিজেনেটর, ৩৫ হাজারের বেশি রিং ও প্রায় দেড় হাজার ভালভের চাহিদা রয়েছে। বর্তমানে এ চাহিদার ৫০ শতাংশও পূরণ করতে পারছে না আমদানিকারক প্রতিষ্ঠানগুলো।
হৃদরোগের চিকিৎসার গুরুত্বপূর্ণ এসব সরঞ্জাম আমদানিকারক তিনটি প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, দেশে হার্টের ভালভ ও অক্সিজেনেটর আমদানি করা হয় জাপান ও যুক্তরাষ্ট্র থেকে। ডলার সংকটের কারণে এক বছরেরও বেশি সময় ধরে এসব সরঞ্জাম আনতে গিয়ে বিপত্তিতে পড়তে হচ্ছে আমদানিকারকদের।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কর্মবিরতিতে ব্যাহত স্বাস্থ্যসেবা, আন্দোলনকারীদের কাজে ফেরার নির্দেশ মন্ত্রণালয়ের
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শীত এলেও কমেনি দাম, বেশিরভাগ সবজিই ৬০-৮০ টাকার ওপরে
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শীত এলেও কমেনি দাম, বেশিরভাগ সবজিই ৬০-৮০ টাকার ওপরে
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ!
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিসিএস প্রশ্নে মুক্তিযুদ্ধকে বলা হলো ‘প্রতিরোধ যুদ্ধ’
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তুরস্কের অর্থনীতিতে রেকর্ড প্রবৃদ্ধি, পর্যটন খাতেও সর্বোচ্চ আয়
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
২৪ ঘণ্টার মধ্যে আইজিপিকে অপসারণে সরকারকে আইনি নোটিশ
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পরীক্ষা না নেয়ায় প্রাথমিক শিক্ষকের মাথা ফাটালেন অভিভাবকরা!
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘খেলাপি ঋণ আদায়ে আইনে পরিবর্তন আনার প্রস্তাব দেয়া হয়েছে’
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৯ হাজার কোটি টাকার ক্ষতিতে দুদকের সাবেক কমিশনারসহ ৬ জনের বিরুদ্ধে মামলা
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
খুলনা-১ আসনে জামাতের হিন্দু প্রার্থী কৃষ্ণ নন্দী!
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












