তিন সাবেক মন্ত্রীসহ নতুন মামলায় গ্রেফতার ৭
, ০৪ শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৭ তাসি’, ১৩৯২ শামসী সন , ০৪ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ২১ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর বিভিন্ন থানার পৃথক মামলার আওয়ামী লীগ সরকারের সাবেক তিন মন্ত্রীসহ ৭ জনকে গ্রেফতার দেখিয়েছে আদালত।
গ্রেফতারকৃতরা হলো- সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, আওয়ামী লীগ নেতা মোস্তফা জামাল ও রোকেয়া জামান এবং যুবলীগ কর্মী তাজুল ইসলাম তাজু।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের গ্রেফতার দেখানো হয়। এদিন সকাল সাড়ে ৯টায় আসামিদের আদালতে হাজির করে গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তারা। এরপর শুনানি শেষে আদালত তাদের গ্রেফতার দেখান।
রাজধানীর মিরপুর থানার রাকিবুল হোসেন ও মহিউদ্দিন হত্যার পৃথক দুই মামলায় কামাল আহমেদ মজুমদার, বাড্ডা থানাধীন আফতাব নগর মেইন গেট এলাকায় আল আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, কদমতলী থানার মামলায় আনিসুল হক ও জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়েছেনআদালত।
এছাড়া মিরপুর থানার মামলায় জামাল মোস্তফা, রোকেয়া জামান, তাজুল ইসলাম তাজুকে গ্রেফতার দেখিয়েছে আদালত।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
লাইটার জাহাজকে ‘ভাসমান গুদাম’ বানালেই ব্যবস্থা, দ্রুত পণ্য খালাসে নির্দেশনা
২৩ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢামেকে ইন্টার্ন চিকিৎসকদের মারধর, ৩ হামলাকারীর সশ্রম কারাদন্ড
২৩ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৪১৯ উপজেলায় ৩০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু
২৩ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তিন সপ্তাহে এলো সাড়ে ২৮ হাজার কোটি টাকার প্রবাসী আয়
২৩ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জাতীয় পোল্ট্রি উন্নয়ন নীতিমালার খসড়া অনুমোদন
২৩ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাঠপর্যায়ে বদলি হলেও বহাল ‘রাঘব বোয়াল’রা
২৩ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দেড় বছর আগে মৃত্যু হওয়া শিক্ষক ‘সহকারী প্রিজাইডিং অফিসার’
২৩ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিএনপি নেতাকে জবাই করে হত্যা, বিক্ষুব্ধদের আগুনে প্রতিবেশী বৃদ্ধার মৃত্যু
২৩ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাবেক আইজিপি শহিদুলসহ আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ
২৩ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কারাগার হবে বিপথগামীর জন্য সংশোধনাগার -কারা মহাপরিদর্শক
২৩ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ অনুমোদন -প্রেস সচিব
২৩ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘মিন্টো রোডের সচিবদের ফ্ল্যাট বিলাসবহুল হোটেলকেও হার মানায়’
২৩ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)