থাইল্যান্ডে বায়ু দূষণ চরমে, হাসপাতালে ভর্তি ২ লাখ মানুষ
, ১৩ মার্চ, ২০২৩ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডে বায়ু দূষণ চরম আকার ধারণ করেছে। দেশটিতে বায়ু দূষণ এতোটাই প্রকট আকার নিয়েছে যে, গত সপ্তাহে থাইল্যান্ডে প্রায় ২ লাখ লোককে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। এছাড়া রাজধানী ব্যাংককও কার্যত ক্ষতিকারক কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে।
গত শনিবার (১১ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে বায়ু দূষণের কারণে থাইল্যান্ডে প্রায় ২ লাখ লোক হাসপাতালে ভর্তি হয়েছেন বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছে।
এএফপি বলছে, থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক মোটামুটি ১ কোটি ১০ লাখ মানুষের আবাসস্থল এবং বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য। কিন্তু গত কিছুদিন ধরে যানবাহনের ধোঁয়া, শিল্প-কারখানা থেকে নির্গত ধোঁয়া এবং খড়সহ কৃষি-ভিত্তিক নানা জিনিস পোড়ানোর জেরে সৃষ্ট ধোঁয়ার অপ্রীতিকর হলুদ-ধূসর বায়ুতে শহরটি আচ্ছন্ন রয়েছে।
থাইল্যান্ডের জনস্বাস্থ্য বিষয়ক মন্ত্রণালয়ের মতে, বায়ু দূষণের ফলে বছরের শুরু থেকে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে ১৩ লাখেরও বেশি মানুষ অসুস্থ হয়ে পড়েছে। আর মধ্যে প্রায় ২ লাখ মানুষ শুধুমাত্র গত সপ্তাহে হাসপাতালে ভর্তি হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইউরোপের ২৯ দেশে বেড়েছে সাইবার বুলিং, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
১০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পূর্ব জেরুজালেমে ইউএনআরডব্লিউএ’র সদর দফতরে সন্ত্রাসী ইসরায়েলি অভিযান
১০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
লেবাননে সন্ত্রাসী ইসরায়েলের ব্যাপক বিমান হামলা
১০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সুদানে বিমান হামলায় শত শত বেসামরিক নিহত, তদন্তে চাঞ্চল্যকর তথ্য
১০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাপানে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: বিদ্যুৎবিচ্ছিন্ন ২ সহস্রাধিক বাড়িঘর
১০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ধ্বংসস্তূপের ভেতর থেকেই দখলদারদের সামরিক যানকে এভাবে টার্গেট করে ধ্বংস করেছেন বীর যোদ্ধারা।
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুদ্ধপরবর্তী দারিদ্র ও দুর্দশার কবলে দখলদারগোষ্ঠী
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভারতের পর্যটনরাজ্য গোয়ার নাইটক্লাবে বড় অগ্নিকা-, নিহত ২৩
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানে গুপ্তচরবৃত্তির অভিযোগে বিচারের মুখোমুখি এক দ্বৈত নাগরিক
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সন্ত্রাসী ইসরায়েলের ফেলা যে অবিস্ফোরিত বোমা নিয়ে ভীষণ চিন্তায় আমেরিকা
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্রজুড়ে ভারী তুষারপাত, বাতিল হচ্ছে ফ্লাইট
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের সাথে আলোচনা ছাড়া গাজায় শান্তি আসবে না: কাতার
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)