দখলদার ইসরায়েলে ঝাঁকে ঝাঁকে নামছে বোমা বোঝাই মার্কিন সামরিক বিমান
- আসছে বোমার বড় বড় চালান
, ২৩ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৩ হাদি আশির, ১৩৯২ শামসী সন , ২২ এপ্রিল, ২০২৫ খ্রি:, ০৯ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
দখলদার ইসরায়েলে ঝাঁকে ঝাঁকে নামছে মার্কিন সামরিক বিমান। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৯টি মার্কিন সামরিক পরিবহন বিমান অবতরণ করেছে। গত ১৮ এপ্রিল সন্ত্রাসী ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম কানের বরাতে তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, তেলআবিবের কাছে একটি ইসরায়েলি বিমানঘাঁটিতে ওই বিমানগুলো অবতরণ করে। প্রতিটি বিমানই বাংকার বাস্টার বোমা দিয়ে বোঝাই ছিলো। কান জানিয়েছে, মধ্যাঞ্চলীয় ইসরায়েলের তেল আবিবের কাছে নেভাতিম বিমানঘাঁটির অবস্থান। সেখানেই বাংকার বাস্টার বোমা ও অন্যান্য প্রতিরক্ষা অস্ত্র-শস্ত্র নিয়ে ৯টি মার্কিন পরিবহন বিমান অবতরণ করেছে।
ইসরায়েলি প্রধান সন্ত্রাসী নেতানিয়াহুর পূর্ব ঘোষণা অনুযায়ী গাজায় ব্যাপক ও জোরালো হামলার জন্য ব্যাপক বিধ্বংসী বোমা নিক্ষেপ করা হবে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায়। সেই বোমার চালানই ইসরায়েলের বিমানবন্দরে এসে পৌঁছেছে বলে জানিয়েছে ইসরায়েলি উর্ধ্বতন কর্তৃপক্ষ।
এছাড়া মার্কিন বিমান অবতরণ নিয়ে জল্পনা-কল্পনা তৈরি হয়েছে। ধারণা করা হচ্ছে, তেহরান-ওয়াশিংটনের মধ্যে পরমাণু আলোচনা ব্যর্থ হলে যৌথ হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল। আর সে ভাবনা থেকেই হয়তো ওই বোমা সেখানে মজুত করা হচ্ছে। এ নিয়ে এখনো মুখ খোলেনি যুক্তরাষ্ট্র।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
গাজায় ৫৭ হাজারের বেশি পরিবার চালাচ্ছে নারীরা -জাতিসংঘ
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে ব্যাপক গোলাগুলি
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাবরি মসজিদ বানাতে চাওয়া বিধায়ককে বহিষ্কার করেছে কংগ্রেস
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাবরি মসজিদ শহীদ দিবসে পুনরায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন - ৩ লক্ষ মানুষের গণজমায়েত
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
.অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানল, পুড়ছে বসত-বাড়ি
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ব্যাগভর্তি জাল টাকা, হাসপাতালে বিল দেয়ার সময় আটক ৩
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গাজার বিভিন্ন স্থানে এভাবে ছড়িয়ে ছিটিয়ে ভাঙারি হিসেবে পড়েছিলো দখলদারদের সামরিক যান।
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সতর্কবার্তা!
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বায়ুদূষণে পাকিস্তানের বছরে ক্ষতি ২২ বিলিয়ন ডলার
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ ও পাকিস্তানি শিক্ষার্থীদের ভর্তি বন্ধ করেছে যুক্তরাজ্যের অন্তত ৯টি বিশ্ববিদ্যালয়
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থায় জোর, সাবমেরিন তৈরীতে ঝুঁকছে তুরস্ক
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুক্তরাজ্যে দুই বছরের মধ্যে বড় ভূমিকম্প
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)