দুদক সংস্কারে ৪৭ সুপারিশ কমিশনের
, ১৬ই রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২০ ছামিন, ১৩৯২ শামসী সন , ১৭ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ০৩ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
দুর্নীতি দমন কমিশনকে (দুদক) আরও গতিশীল করার জন্য ৪৭টি সুপারিশ প্রস্তাব করেছে ড. ইফতেখারুজ্জামানের নেতৃত্বাধীন সংস্কার কমিশন।
গতকাল বুধবার ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেন ড. ইফতেখারুজ্জামান। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান তিনি।
ড. ইফতেখারুজ্জামান বলেন, দুদক বর্তমানে একটি বিধিবদ্ধ প্রতিষ্ঠান, তবে এটিকে একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দেওয়া প্রয়োজন। আমরা চাই দুদক স্বাধীন ও কার্যকর হোক। তবে, এই স্বাধীনতারও সীমা থাকতে হবে। আমরা সংস্কার সুপারিশ করেছি।
প্রতিবেদনে দুদকের সদস্য সংখ্যা তিন থেকে বাড়িয়ে পাঁচ করার সুপারিশ করা হয়েছে জানিয়ে ড. ইফতেখারুজ্জামান বলেন, যার মধ্যে কমপক্ষে একজন নারী সদস্য অন্তর্ভুক্ত থাকতে হবে। দুদকের কাজের সঙ্গে সম্পর্কিত বিচারিক ও আর্থিক দক্ষতা সম্পন্ন ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা উচিত।
তিনি আরও বলেন, দুদককে আরও গতিশীল করার জন্য, স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি এবং দীর্ঘমেয়াদি ব্যবস্থা হিসেবে ৪৭টি সুপারিশ প্রস্তাব করা হয়েছে। আশা করি, স্বল্পমেয়াদি সুপারিশ বাস্তবায়নে ছয় মাস, মধ্যমেয়াদি সুপারিশ বাস্তবায়নে ১৮ মাস সময় লাগবে এবং দীর্ঘমেয়াদি সংস্কার বাস্তবায়নে ৪৮ মাসের মতো সময় লাগতে পারে বলে মন্তব্য করেন তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভবিষ্যৎ আক্রমণ ঠেকাতে অস্ত্র রেখে দিবে হামাস
১২ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঝড় আর বন্যায় কাবু দখলদারদের ঘাঁটি
১২ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের
১২ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নতুন আলু বাজারে, পুরোনো আলু নিয়ে বিপাকে ব্যবসায়ীরা
১২ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জাতীয় নির্বাচনের তপশিল ঘোষণা -১২ ফেব্রুয়ারি ভোট -মনোনয়নপত্র দাখিল ২৯ ডিসেম্বর -সারাদেশে ম্যজিস্ট্রেট নিয়োগে চিঠি
১২ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জোট করলেও নিজ নিজ প্রতীকে নির্বাচন করতে হবে, হাইকোর্টের রায়
১২ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নির্বাচনের পর পদত্যাগ করতে চান রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
১২ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘আমরা জানিই না কাকে টাকা ধার দিয়েছি’
১২ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
উত্তরে শীতে জনজীবন স্থবির, চরবাসীর দুর্ভোগ
১২ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন
১২ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চুরি করতে গিয়ে র্যাব সদস্যের স্ত্রীকে হত্যা
১২ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছবি-এনআইডি না থাকার পরও যেভাবে ধরা পড়লো সেই গৃহকর্মী
১২ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)