দুবলার চরে শুরু শুটকি মৌসুম, সাগরে ১০ হাজার জেলে
, ০৯ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৩ সাদিস, ১৩৯৩ শামসী সন , ০১ নভেম্বর, ২০২৫ খ্রি:, ১৬ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
গত ২৬ অক্টোবর থেকে শুরু হয়েছে চার মাসব্যাপী শুটকি মৌসুম। চলবে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এ সময় জেলেরা আলোরকোল, অফিসকেল্লা, নারকেলবাড়ীয়া ও শেলার চরে অবস্থান করবেন।
জেলেদের থাকার জন্য ৯০০ ঘর, দোকানের জন্য ৮০টি অনুমোদন এবং মাছ বেচাকেনার জন্য ১০০টি ডিপো অনুমোদন দিয়েছে বনবিভাগ। এই মৌসুমে প্রায় ১০ হাজার জেলে-মহাজন চরে অবস্থান করবেন। সেখানে গড়ে উঠবে অস্থায়ী বসতি, চাতাল, জেটি ও ঘাট।
তবে শর্তও কঠোর- বনের কোনো গাছ কাটলে বা প্রজাতি নষ্ট করলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। তাই জেলেরা এখনই সঙ্গে করে নিয়ে যাচ্ছেন কাটপাট, বাঁশ, বেড়া, চটকি ও চাতাল তৈরির সব উপকরণ।
খুলনার পাইকগাছার জেলে মহাজন রফিকুল ইসলাম বলেন, বনের গাছ কাটা নিষেধ, তাই ঘর আর চাতালের সব মালামাল আমরা সঙ্গে নিচ্ছি। আমরা বনের কোনো ক্ষতি করব না।
সাতক্ষীরার আশাশুনির জেলে মহাজন মোস্তফা সানা জানান, একটা ট্রলার নিয়ে দুবলার চরে যেতে ২০-২৫ লাখ টাকা লাগে। আমাদের তো সেই টাকা নেই। তাই ধার-কর্জ করে জাল, নৌকা, ঘরের মালামাল জোগাড় করি। আবহাওয়া ভালো থাকলে মাছ পাব, না হলে লোকসান দিয়ে ফিরতে হবে।
বাগেরহাটের রামপালের জেলে মহাজন কালাম শেখ বলেন, কয়েক বছর শান্ত থাকলেও এখন আবার দস্যু বেড়েছে। গত বছরও আমার জেলেদের জিম্মি করে পৌনে তিন লাখ টাকা মুক্তিপণ নেয়া হয়। আমাদের ভয় শুধু ডাকাতের। চাই প্রশাসনের কঠোর নজরদারি।
বাগেরহাটের মোংলার জেলে মহাজন কালাম ব্যাপারী ও লতিফ হাওলাদার জানান, আমরা যে সময়টা চরে থাকি, সেটাই ঝড়-পানিচ্ছাসের সময়। ঝড়ে ট্রলার ডুবে যায়, চাতালের মাছ পঁচে যায়। প্রতিবারই জীবন বাজি রেখে সাগরে যাই।
বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন, গত মৌসুমে শুটকি থেকে বনবিভাগের রাজস্ব আয় হয়েছিল ৬ কোটি টাকা। এবার আবহাওয়া অনুকূলে থাকলে ৭ থেকে ৮ কোটি টাকা রাজস্ব আসবে বলে আশা করছি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দেশীয় গ্যাসক্ষেত্র বিদেশি কোম্পানিকে না দেয়ার দাবি
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গ্যাস সংকটের প্রতিবাদে শনিরআখড়ায় মহাসড়ক অবরোধ
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাজেট থেকে ২০ হাজার কোটি টাকা দেয়া হলো সম্মিলিত ইসলামী ব্যাংককে
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এখনও অর্জিত হয়নি -কাতারের প্রধানমন্ত্রী
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘বাবরি মসজিদ বানাতে গেলে বাবরের কাছে পাঠিয়ে দেবো’ হুমায়ুনকে হুমকি
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাবরি মসজিদ নির্মাণে এক ব্যক্তিই দিচ্ছেন ৮০ কোটি টাকা
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এনসিপিসহ ৩ দল নিয়ে আত্মপ্রকাশ করলো ‘গণতান্ত্রিক সংস্কার জোট’
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শীতের তীব্রতা বাড়ছে, দুর্ভোগে চরাঞ্চলের মানুষ
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ছাত্রের মায়ের মোবাইলে কুপ্রস্তাব জামাত নেতার!
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রায়েরবাজার থেকে ১১৪ জুলাই নিহতের লাশ উত্তোলন
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জামাতের হিন্দু প্রার্থী নন্দীকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘ক্ষমতায় এলে এনইআইআর নীতিমালা পুনর্বিবেচনা করবে বিএনপি’
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)