দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে ব্যস্ত হাসিনা সরকারের কূটনীতিকরা!
, ২৫ মার্চ, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা সত্তে¦ও অন্তত চারজন কূটনীতিক বিদেশে থেকে গেছে, এবং কয়েকজন রাজনৈতিক আশ্রয় নিয়েছে। কেউ কেউ বিদেশ থেকেই অন্তর্র্বতীকালীন সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, যা বিশ্লেষকদের মতে পেশাদারিত্বের বরখেলাপ।
বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায়, সরকার ইতোমধ্যেই বেশ কয়েকজন কূটনীতিককে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তাদের কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে।
ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পদত্যাগের পর অন্তর্র্বতীকালীন সরকার গঠিত হয়। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন দূতাবাস ও হাইকমিশনে থাকা রাষ্ট্রদূত ও কূটনীতিকদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল ও রদবদলের উদ্যোগ নেয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অন্তর্র্বতীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত রাষ্ট্রদূত, উপ-রাষ্ট্রদূত, কাউন্সিলর ও সচিব পদে নিযুক্ত প্রায় ২২ জন কূটনীতিককে নিজ নিজ মিশন থেকে ঢাকার সদরদপ্তরে ফিরতে বলা হয়েছে। পাশাপাশি, অন্তত ১৪ জন চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত কূটনীতিকের সঙ্গে চুক্তি বাতিল করা হয়েছে।
তবে, সাত মাস পার হলেও নিয়ম অমান্য করে বেশ কয়েকজন কূটনীতিক দেশে ফেরেননি। এ তালিকায় রয়েছে- সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম, কানাডার অটোয়ায় বাংলাদেশ হাইকমিশনের চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত কাউন্সিলর অর্পা রানী পাল, সাংবাদিক মিথিলা ফারজানা, নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার শাবান মাহমুদ, কলকাতায় ডেপুটি মিশনের প্রথম সচিব আমিনুল পলাশ।
এছাড়া, একাধিক কূটনীতিক ভারত, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে।
সাবেক রাষ্ট্রদূত হারুন আল রশিদ গত বছরের ১১ ডিসেম্বর মরক্কো থেকে দেশে ফেরার এবং মন্ত্রণালয়ে যোগদানের নির্দেশনা পান। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ অমান্য করে তিনি দেশে ফিরে আসার পরিবর্তে কানাডায় চলে গিয়ে অন্তর্র্বতীকালীন সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন।
এ বিষয়ে সাবেক রাষ্ট্রদূত এ কে এম আতিকুর রহমান গণমাধ্যমকে বলেন, সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কূটনীতিকদের এ ধরনের আচরণ অত্যন্ত বিস্ময়কর। রাজনৈতিক মতাদর্শের প্রাধান্য দেওয়ায় পেশাদারিত্বের ঘাটতি দেখা দিয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কর্মবিরতিতে ব্যাহত স্বাস্থ্যসেবা, আন্দোলনকারীদের কাজে ফেরার নির্দেশ মন্ত্রণালয়ের
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শীত এলেও কমেনি দাম, বেশিরভাগ সবজিই ৬০-৮০ টাকার ওপরে
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শীত এলেও কমেনি দাম, বেশিরভাগ সবজিই ৬০-৮০ টাকার ওপরে
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ!
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিসিএস প্রশ্নে মুক্তিযুদ্ধকে বলা হলো ‘প্রতিরোধ যুদ্ধ’
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তুরস্কের অর্থনীতিতে রেকর্ড প্রবৃদ্ধি, পর্যটন খাতেও সর্বোচ্চ আয়
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
২৪ ঘণ্টার মধ্যে আইজিপিকে অপসারণে সরকারকে আইনি নোটিশ
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পরীক্ষা না নেয়ায় প্রাথমিক শিক্ষকের মাথা ফাটালেন অভিভাবকরা!
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘খেলাপি ঋণ আদায়ে আইনে পরিবর্তন আনার প্রস্তাব দেয়া হয়েছে’
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৯ হাজার কোটি টাকার ক্ষতিতে দুদকের সাবেক কমিশনারসহ ৬ জনের বিরুদ্ধে মামলা
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
খুলনা-১ আসনে জামাতের হিন্দু প্রার্থী কৃষ্ণ নন্দী!
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)