নাফ নদীতে মাছ ধরার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত জেলেরা
, ১৮ শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২১ তাসি’, ১৩৯২ শামসী সন , ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ০৪ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
কক্সবাজার সংবাদদাতা:
আট বছর পর কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মাছ ধরার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত জেলেরা। জেলেরা জানান, তাদের জালে মণের পর মণ মাছ ধরা পড়ছে।
সূত্রে জানা গেছে, উখিয়া ও টেকনাফে রোহিঙ্গা অনুপ্রবেশ বেড়ে গেলে তা নিয়ন্ত্রণ এবং মাদকপাচার ঠেকাতে নাফনদীতে মাছ ধরা বন্ধ করে দেয়ে তৎকালীন সরকার।
তখন থেকে এ অঞ্চলের জেলে পরিবারের মধ্যে নেমে আসে দুঃখ-দুর্দশা। অনেক জেলে নাফ নদীতে মাছ ধরতে না পেরে দিনমজুর ও জ্বালানি কাঠ সংগ্রহ করে সংসার চালাতে থাকেন।
শাহপরীর দ্বীপের জেলে আব্দুল্লাহ বলেন, নাফ নদীতে এখন সরকারি বিধিনিষেধ অনুযায়ী মাছ ধরতে পেরে আমরা আনন্দিত। যখন নাফ নদী বন্ধ ছিল তখন আট বছর পরিবার নিয়ে খুব দুশ্চিন্তার মধ্যে দিন কাটিয়েছি। এখন নদীতে মাছ ধরতে গেলে মণ মণ মাছ পাচ্ছি। এক-দুদিন মাছ ধরলে তিন-চার হাজার টাকা পাই। নৌকার মাঝিরাও হাজার হাজার টাকা পাচ্ছেন।
সাবরাং শাহপরীর দ্বীপের মেম্বর আবদুস সালাম বলেন, রোহিঙ্গা অনুপ্রবেশের পর নাফ নদীতে মাছ ধরা বন্ধ ছিল। তখন কিছু জেলে সাগরে মাছ ধরতে যেত, সেখানেও আরাকান আর্মির ভয় ছিল। এখন নাফ নদী খুলে দেওয়া হলো। ট্রলার ও নৌকার মালিকসহ জেলেদের পরিবারের মধ্যে আনন্দ দেখা দিয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভবিষ্যৎ আক্রমণ ঠেকাতে অস্ত্র রেখে দিবে হামাস
১২ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঝড় আর বন্যায় কাবু দখলদারদের ঘাঁটি
১২ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের
১২ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নতুন আলু বাজারে, পুরোনো আলু নিয়ে বিপাকে ব্যবসায়ীরা
১২ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জাতীয় নির্বাচনের তপশিল ঘোষণা -১২ ফেব্রুয়ারি ভোট -মনোনয়নপত্র দাখিল ২৯ ডিসেম্বর -সারাদেশে ম্যজিস্ট্রেট নিয়োগে চিঠি
১২ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জোট করলেও নিজ নিজ প্রতীকে নির্বাচন করতে হবে, হাইকোর্টের রায়
১২ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নির্বাচনের পর পদত্যাগ করতে চান রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
১২ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘আমরা জানিই না কাকে টাকা ধার দিয়েছি’
১২ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
উত্তরে শীতে জনজীবন স্থবির, চরবাসীর দুর্ভোগ
১২ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন
১২ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চুরি করতে গিয়ে র্যাব সদস্যের স্ত্রীকে হত্যা
১২ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছবি-এনআইডি না থাকার পরও যেভাবে ধরা পড়লো সেই গৃহকর্মী
১২ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)