পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের আলোকে ছিরাতুল মুস্তাক্বীম উনার ছহীহ তাফসীর- ০১
, ০৩ ডিসেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) পবিত্র দ্বীন শিক্ষা
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
اَلْيَـوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِيْـنَكُمْ وَاَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِيْ وَرَضِيْتُ لَكُمُ الْاِسْلَامَ دِيْـنًا
অর্থ: “আজকে তোমাদের জন্য এই সম্মানিত দ্বীন ইসলাম পূর্ণ করে দিয়েছি, আমার সমস্ত নিয়ামত মুবারক তোমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছি এবং আমি তোমাদের জন্য সম্মানিত দ্বীন ইসলাম উনাকে মনোনীত করে সন্তুষ্ট হয়েছি।” সুবহানাল্লাহ! (পবিত্র সূরা মায়িদা শরীফ: ০৩)
অর্থাৎ মহান আল্লাহ পাক তিনি এই সম্মানিত দ্বীন ইসলাম উনার মধ্যে রেযামন্দি-সন্তুষ্টি মুবারক দিয়েছেন এবং এই সম্মানিত দ্বীন ইসলাম যে পালন করবে উনার প্রতি তিনি সন্তুষ্ট হবেন। সুবহানাল্লাহ!
উক্ত পবিত্র আয়াত শরীফখানা দ্বীন ইসলাম এবং মুসলমান উনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একখানা আয়াত শরীফ। কেননা, দ্বীন ইসলাম যে কামিল অর্থাৎ পরিপূর্ণ এবং যিনি খ¦লিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক তিনি এবং উনার হাবীব, মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানার্থে যে সমস্ত নিয়ামত সৃষ্টিকে দান করেছেন এবং দান করে তিনি নিজ থেকেই এই দ্বীন ইসলাম উনার প্রতি সন্তুষ্টি মুবারক প্রকাশ করেছেন এবং যারা পালন করে তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। সেই বিষয়টি কিন্তু এখানে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ!
এই আয়াত শরীফখানা কত গুরুত্বপূর্ণ এ প্রসঙ্গে পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ اِبْنِ عَبَّاسٍ رَضِىَ اللهُ تَـعَالٰى عَنْهُ أَنَّهٗ قَـرَأَ اَلْيَـوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِيْـنَكُمْ وَاَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِيْ وَرَضِيْتُ لَكُمُ الْاِسْلَامَ دِيْـنًا وَعِنْدَهٗ يَـهُوْدِيٌّ فَـقَالَ لَوْ نَـزَلَتْ هٰذِهِ الْاٰيَةُ عَلَيْـنَا لَاتَّخَذْنَاهَا عِيْدًا فَـقَالَ اِبْنُ عَبَّاسٍ رَضِىَ اللّٰهُ تَـعَالٰى عَنْهُ فَإِنَّـهَا نَـزَلَتْ فِيْ يَـوْمِ عِيْدَيْنِ فِيْ يَـوْمِ جُـمُعَةٍ وَيَـوْمِ عَرَفَةَ
অর্থ: “হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। নিশ্চয়ই তিনি এই পবিত্র আয়াত শরীফখানা তিলওয়াত করছিলেন- ‘আজকে তোমাদের জন্য এই দ্বীন ইসলাম পূর্ণ করে দিয়েছি এবং আমার সমস্ত নিয়ামত তোমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছি। এবং আমি তোমাদের জন্য দ্বীন ইসলাম উনাকে মনোনীত করে সন্তুষ্ট হয়েছি।’ তখন উনার কাছে একজন ইহুদী বসা ছিল। সেই ইহুদী ব্যক্তি বলল, যদি এই পবিত্র আয়াত শরীফ আমাদের ধর্মে নাযিল হতো, তাহলে আমরা নাযিলের দিনটিকে ঈদ হিসেবে ঘোষণা করতাম। হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বললেন, অবশ্যই এই পবিত্র আয়াত শরীফ নাযিল হয়েছে দুই ঈদের দিনে তা হলো ‘পবিত্র জুমু‘আহ্ উনার দিন এবং পবিত্র আরাফাহ্ উনার দিন।” সুবহানাল্লাহ! (তাফসীরে ইবনে কাছীর: ৩/২৪, তাফসীরে ত্ববারী: ৯/৫২৬, তিরমিযী শরীফ)
এখন এই পবিত্র আয়াত শরীফখানা যদি ফিকির করা হয় যে, দ্বীন ইসলাম পরিপূর্ণ, নিয়ামত পরিপূণ, দ্বীন ইসলাম উনার প্রতি মহান আল্লাহ পাক তিনি পরিপূর্ণ সন্তুষ্ট এবং যারা দ্বীন ইসলাম পরিপূর্ণরূপে পালন করবে উনাদের প্রতিও তিনি সন্তুষ্ট। তাহলে সম্মানিত দ্বীন ইসলাম কিভাবে পালন করতে হবে? কতটুকু পালন করতে হবে? এ প্রসঙ্গে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
يَا أَيُّـهَا الَّذِينَ آمَنُـوْا ادْخُلُوْا فِي السِّلْمِ كَافَّةً وَلَا تَـتَّبِعُوْا خُطُوَاتِ الشَّيْطَانِ ۚ إِنَّهٗ لَكُمْ عَدُوٌّ مُّبِيْنٌ
অর্থ: “হে ঈমানদারগণ! তোমরা পরিপূর্ণ ভাবে সম্মানিত দ্বীন ইসলামে দাখিল হও এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু।” নাঊযূবিল্লাহ! (পবিত্র সূরা বাক্বারা শরীফ: ২০৮)
অর্থাৎ মহান আল্লাহ পাক তিনি উক্ত পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে জানিয়ে দিয়েছেন যে, পরিপূর্ণ ফায়দা লাভ করতে হলে, নিয়ামত মুবারক হাছিল করতে হলে, রেযামন্দি-সন্তুষ্টি মুবারক হাছিল করতে হলে দ্বীন ইসলাম-এ পরিপূর্ণ দাখিল হও এবং কোন অবস্থাতেই শয়তানকে অনুসরণ করবে না। কারণ সে তোমাদের প্রকাশ্য শত্রু। কাজেই তাকে অনুসরণ করলে তোমরা বিভ্রান্ত ও গোমরাহ হবে। নাউযুবিল্লাহ!
(অসমাপ্ত)
-মুহম্মদ মুস্তাজীবুর রহমান ওয়াক্বী
এ সম্পর্কিত আরো সংবাদ
-
খরচ করার ব্যাপারে মহান আল্লাহ পাক উনার ফায়সালা
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হযরত আবদুল্লাহ ইবনে সালাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (৫)
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মুসলমানদের সবচেয়ে বড় শত্রু কাফির-মুশরিকরা (১)
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিজাতীয় বিধর্মী তথা ইহুদী-নাছারাদেরকে অনুসরণ করা ইসলামী শরীয়তে হারাম-নাজায়িয
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পবিত্র ‘ছলাতুল জুমুয়াহ’ উনার পূর্বে ৪ রাকায়াত সুন্নত নামায অর্থাৎ পবিত্র ‘ক্বাবলাল জুমুয়াহ’ নামায নিয়ে বাতিলপন্থিদের বিভ্রান্ত্রিকর ও মিথ্যা বক্তব্যের দলীলভিত্তিক জাওয়াব (৬)
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইলিম অর্জন করার পর সে অনুযায়ী যে আমল করে না, তার তিনটি অবস্থার যে কোনো একটি হবেই-
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত আবদুল্লাহ ইবনে সালাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (৪)
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঢিলা-কুলুখের বিধান
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বেপর্দা হওয়া শয়তানের ওয়াসওয়াসাকে সহজ করার মাধ্যম
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












