পশ্চিমবঙ্গের ভ্লগারকে বাংলাদেশি বলে প্রচার করলো ভারতীয় মিডিয়া!
, ১০ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৫ সাবি’, ১৩৯২ শামসী সন , ১৩ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ২৮ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
শেখ হাসিনার পতনের পর থেকেই বাংলাদেশের নিয়ে নানারকম অপপ্রচার জারি রেখেছে ভারতীয় মিডিয়া। দেশটির মূলধারার অনেক বড় বড় মিডিয়া অংশ নিয়েছে এই প্রোপাগান্ডা মিশনে। এবারও তেমন এক ঘটনা ঘটল ভারতের গোয়া সমুদ্র সৈকতের একটি ঘটনাকে কেন্দ্র করে।
সম্প্রতি একজন ভøগারের বিরুদ্ধে রুশ নারীদের ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে। সে বিষয়ে তদন্ত শুরু করেছে গোয়া পুলিশ। আর এই ঘটনায় ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমে এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই ভøগারকে বাংলাদেশি নাগরিক হিসেবে উল্লেখ করা হয়েছে।
হিন্দুস্তান টাইমস, এনডিটিভি ও দ্য হিন্দুর মতো বড় গণমাধ্যমে প্রচার হওয়া খবরে ওই ভøগারকে বাংলাদেশি হিসেবেই পরিচয় করিয়ে দেয়া হয়।
তবে তথ্য-উপাত্ত থেকে প্রমাণিত হয়েছে অভিযুক্ত ‘মিজান রাশিয়ান’ নামের ব্যক্তি একজন ভারতীয় নাগরিক।
এই মিথ্যা প্রচারণা মূলত শুরু হয়েছে ‘হিন্দুত্ব নাইট’ নামের একটি টুইটার অ্যাকাউন্ট থেকে। যেখানে গোয়া পুলিশকে ম্যানশন করে পোষ্ট করা হয়েছে। আর ভারতীয় গণমাধ্যমগুলো কোনো ধরনের ফ্যাক্ট চেক না করেই সেই ভøগারকে ‘হিন্দুত্ব নাইট’ একাউন্টের দাবি অনুযায়ী বাংলাদেশি বলে উপস্থাপন করেছে।
অভিযুক্তের বাংলা উচ্চারণ, ফেসবুকে তার ফ্রেন্ডলিস্টসহ অন্যান্য উপাত্ত ঘেঁটে জানা যায় সে মূলত ভারতীয়। বাংলাদেশকে খাটো করার উদ্দেশ্যে ঐ টুইটার একাউন্ট এই পোস্ট করেছে, যা ভারতীয় পত্রিকাগুলোর গুজবের খোরাকে পরিণত হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
গাজায় ৫৭ হাজারের বেশি পরিবার চালাচ্ছে নারীরা -জাতিসংঘ
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে ব্যাপক গোলাগুলি
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাবরি মসজিদ বানাতে চাওয়া বিধায়ককে বহিষ্কার করেছে কংগ্রেস
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাবরি মসজিদ শহীদ দিবসে পুনরায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন - ৩ লক্ষ মানুষের গণজমায়েত
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
.অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানল, পুড়ছে বসত-বাড়ি
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ব্যাগভর্তি জাল টাকা, হাসপাতালে বিল দেয়ার সময় আটক ৩
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গাজার বিভিন্ন স্থানে এভাবে ছড়িয়ে ছিটিয়ে ভাঙারি হিসেবে পড়েছিলো দখলদারদের সামরিক যান।
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সতর্কবার্তা!
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বায়ুদূষণে পাকিস্তানের বছরে ক্ষতি ২২ বিলিয়ন ডলার
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ ও পাকিস্তানি শিক্ষার্থীদের ভর্তি বন্ধ করেছে যুক্তরাজ্যের অন্তত ৯টি বিশ্ববিদ্যালয়
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থায় জোর, সাবমেরিন তৈরীতে ঝুঁকছে তুরস্ক
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুক্তরাজ্যে দুই বছরের মধ্যে বড় ভূমিকম্প
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)