চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জ:
পাইপলাইন থেকে যমুনার পৌনে ৪ লাখ লিটার ডিজেল গেলো কোথায়
, ২৩ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৭ সাদিস, ১৩৯৩ শামসী সন , ১৫ নভেম্বর, ২০২৫ খ্রি:, ৩০ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
চট্টগ্রাম সংবাদদাতা:
‘তেল চুরির অপবাদ’ থেকে বেরিয়ে আসতে পারছে না রাষ্ট্রীয় অংশীদারত্বের বিপণনকারী প্রতিষ্ঠান যমুনা অয়েল কোম্পানি। প্রতিষ্ঠানটি চট্টগ্রাম থেকে পাইপলাইনে ২ কোটি ৫৩ লাখ ৮ হাজার ৬৩ লিটার ডিজেল কুমিল্লা ও নারায়ণগঞ্জের ফতুল্লায় নিয়ে যায়। তবে পথেই কমে যায় ৩ লাখ ৭৫ হাজার ৩৬৮ লিটার তেল। যার হিসাব এখনো মেলাতে পারেনি যমুনা।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানটিতে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে পাইপলাইনে জ্বালানি সরবরাহ করেও পৌনে চার লাখ লিটার তেল কমে যাওয়ায় সমালোচনা তৈরি হয়। এর মধ্যে ২ লাখ ৬২ হাজার ৮০৪ লিটার ডিজেল প্যাকিং হিসেবে পাইপলাইনে রয়ে গেছে বলে দায় স্বীকার করেছে প্রকল্প বাস্তবায়ন কর্তৃপক্ষ। অবশিষ্ট ১ লাখ ১২ হাজার ৫৬৪ লিটার ডিজেলের হিসাব এখনো মেলাতে পারেনি যমুনা অয়েল।
বিষয়টি নিয়ে যমুনা অয়েল, বিপিসি এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আলাদা আলাদা কমিটিও গঠন করে। তাতে যমুনা অয়েল গঠিত নিজস্ব কমিটি এক মাস পর প্রতিবেদন জমা দিলেও বিপিসি ও জ্বালানি বিভাগ গঠিত কমিটি এখনো প্রতিবেদন তৈরি করতে পারেনি। এর মধ্যে বিপিসির ১০ দিনের এবং জ্বালানি বিভাগের ১৫ দিনের কমিটির মেয়াদ এক মাস পেরিয়েছে।
প্রশ্ন উঠেছে, আধুনিক প্রযুক্তিনির্ভর পাইপলাইনে তেল পরিবহন করার পরেও কেন কম পড়লো। নাম প্রকাশে অনিচ্ছুক বিপিসির এক কর্মকর্তা বলেন, ‘যমুনা অয়েলের নিজস্ব কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। তারা ছয় হাজার লিটারের মতো তেল কম পাওয়ার কথা প্রতিবেদনে উল্লেখ করেছে। তবে মন্ত্রণালয় ও বিপিসির কমিটি এখনো কাজ করছে। মোদ্দা কথা হলো, একটি অভিযোগ বিষয়ে বেশি কমিটি হওয়ায় বিপত্তি তৈরি হয়েছে। দুই কমিটির তদন্তের ফলাফল ভিন্ন হলে পুরো প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠবে। ’
তিনি বলেন, ‘তেল কোথাও যায়নি, চুরিও হয়নি। পাইপলাইনে যাওয়া তেল রিসিভিং টার্মিনালের ট্যাংকে আছে। ট্যাংকটি সিলগালা করা রয়েছে। ক্যালিব্রেশন রিপোর্টে ভুল তথ্য উপস্থাপন করা হয়েছে। মূলত ক্যালিব্রেশন রিপোর্টের মাধ্যমে পরবর্তীসময়ে তেল গায়েব করার একটি দূরভিসন্ধিও হতে পারে। ’
এ বিষয়ে বুধবার (১২ নভেম্বর) বিকেলে চট্টগ্রামের প্রধান কার্যালয়ে বিপিসির চেয়ারম্যান আমিন উল আহসানের সঙ্গে কথা হয়। তিনি বলেন, ‘প্রকল্পের কাজ এখন পুরোপুরি শেষ হয়নি। পরীক্ষামূলকভাবে পাইপলাইনে কুমিল্লা ও ফতুল্লায় তেল নেওয়া হচ্ছে। যমুনা অয়েলের তেল চুরির যে তথ্য গণমাধ্যমে এসেছে, তা সঠিকভাবে উপস্থাপন হয়নি। তেল কোথাও যায়নি। সবই ট্যাংকে আছে। ’
তিনি বলেন, ‘যেহেতু অভিযোগ উঠেছে, সেজন্য একাধিক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মন্ত্রণালয় থেকেও তদন্ত কমিটি হয়েছে। বিপিসি ও মন্ত্রণালয়ের কমিটি এখনো প্রতিবেদন দেয়নি। হয়তো তারা (তদন্ত কমিটি) কিছু সময় বেশি নিচ্ছে। তবে প্রতিবেদন পাওয়া না গেলেও পুরো বিষয়টি সম্পর্কে আমি অবগত হয়েছি। ’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঢাকায় বাড়ছে শীত, তাপমাত্রা নেমেছে ১৭ ডিগ্রিতে
১০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যে শর্ত পূরণ না হলে বেতন পাবেন না প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তারা
১০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন বাতিল, স্বস্তিতে আবেদনকারীরা
১০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
একের পর এক অনিয়ম-দুর্নীতিতে মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তাদের নাম
১০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কারাবন্দি সাংবাদিকদের মুক্তির জন্য ইউনূসকে সিপিজের আহ্বান
১০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশেই চলবে খালেদা জিয়ার চিকিৎসা
১০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘আদালতের ঘাড়ে বন্ধুক রেখে অবৈধ সিদ্ধান্তকে বৈধতা দিত আ.লীগ’
১০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘ভোটে সৎ ব্যক্তিদের নির্বাচিত করলে দেশে দুর্নীতি কমবে’
১০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির জরুরি ৫ নির্দেশনা
১০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন
১০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩০০ বিচারক চেয়েছে সিইসি: নির্বাচনের ট্রেনে উঠে গেছি আমরা -সিইসি
১০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দুর্নীতি লাখো মানুষের জীবনকে দমবন্ধ করে ফেলেছে -তারেক রহমান
১০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












