পাথর নিলামে ‘সাগরচুরি’, শতকোটি টাকার পাথর ১৭ কোটি
, ১৫ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১২ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ১১ জুন, ২০২৫ খ্রি:, ২৯ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
সিলেট সংবাদদাতা:
কানাইঘাটের সীমান্তবর্তী ‘লোভা নদী’র জব্দকৃত এক কোটি ৫ হাজার ঘনফুট পাথর নিলামে সাগরচুরির ঘটনা ঘটেছে। প্রায় ৫৬ লাখ ঘনফুট পাথর গোপন করে একটি সিন্ডিকেটের কাছে নিলাম সম্পন্ন করে খনিজসম্পদ উন্নয়ন ব্যুরো (বিএমডি)। গোপন করা এই পাথরের দাম স্থানীয় পর্যায়ে প্রায় শতকোটি টাকা। বিএমডির একাধিক কর্মকর্তার যোগসাজশে ৪৪ লাখ ঘনফুট পাথর ২১ কোটি টাকায় নিলাম কার্যকর করা হয়েছে। পাথর জব্দ করার ৫ বছর পর আওয়ামী লীগ নেতা পলাশ সিন্ডিকেটের কাছে পানির দরেই নিলাম করা হলো। উচ্চ আদালত রহস্যজনক এই নিলাম কার্যকারিতায় স্থগিতের আদেশ দিয়েছিলেন। তাও মানা হয়নি।
বিএমডির একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘৫ বছর আগে স্থানীয় আওয়ামী লীগ নেতা মোস্তাক আহমদ পলাশ অবৈধভাবে এই পাথর মজুত করেছিলেন। সামী এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান হাইকোর্টে ‘প্রকৃত তথ্য গোপন’ করার অভিযোগ এনে নিলাম কার্যক্রম বন্ধের আবেদন করে। পরে আদালত এই নিলাম স্থগিত করে আদেশ দেন। কিন্তু বিএমডির কয়েকজন কর্মকর্তা নিলাম কার্যকর করতে কাগজে-কলমে কিছু কৌশল নেন। তারা উচ্চ আদালতের চোখ ফাঁকি দিতে নথিপত্রে ‘রিট বহির্ভূত ৪৪ লাখ ঘনফুট পাথর’ নিলাম করার কথা জানায়। নিলামকারীকে বিশেষ সুবিধা দিতে খুব বেশি সক্রিয় ছিলেন বিএমডির পরিচালক (যুগ্ম সচিব) ছরোয়ার হোসেন। তিনি কার্যাদেশ বাস্তবায়ন করতে কানাইঘাটের সীমান্ত এলাকায় নিলাম জয়ী প্রতিষ্ঠানের দেওয়া গরু ভোজেও অংশ নেন।
তিনি বলেন, বিএমডির কর্মকর্তারা ‘মামলার আওতাবহির্ভূত’ শব্দ সংযোজন করে নিলাম কার্যকর করার কৌশল নেন। বাস্তবে মামলাবহির্ভূত স্থান বলতে যেসব গ্রামের নাম উল্লেখ করা হয়েছে সেখানে গোপনকৃত ৫৬ লাখ ঘনফুট পাথরের মজুত নেই। আছে খুবই সামান্য। ’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কীভাবে এখনো বহাল আছে আইজিপি?
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একই রাতে দুই সরকারি কার্যালয়ে অগ্নিসংযোগ!
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফোন কেনার জন্য নিজ বাড়িতে ডাকাতির নাটক, ৩ কিশোর গ্রেপ্তার
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নির্বাচনে পুলিশকে ‘ঐতিহাসিক দায়িত্ব’ পালনের আহ্বান
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ইরান নয়, নিরাপত্তার জন্য ইসরায়েলই বড় হুমকি’
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘টিসিবির মাধ্যমে দেশীয় চিনি বিক্রি শুরু হয়েছে’
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হাসিনা প্রসঙ্গে জয়শঙ্কর: ‘সিদ্ধান্ত তাকেই নিতে হবে’
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘যেকোনো সময় দেশে ফিরবেন তারেক রহমান’
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘সামনের নির্বাচন আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বড় পরীক্ষা’
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় বিদেশ নিতে দেরি হচ্ছে’
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ফেব্রুয়ারিতে হবে পরিবর্তনের সূচনাকারী নির্বাচন’
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)