পৃথক পৃথক সড়ক ও রেল দুর্ঘটনায় নিহত ৭
, ১১ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৪ ‘আশির, ১৩৯০ শামসী সন , ০৪ মার্চ, ২০২৩ খ্রি:, ১৮ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগে পিকআপ ভ্যানের ধাক্কায় গতকাল জুমুয়াবার ভোর সাড়ে ৬টার দিকে নিহত হয়েছেন দুই যুবক। যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মুহম্মদ আনোয়ার হোসেন জানান, রায়েরবাগ ফুটওভার ব্রিজের নিচে দাঁড়িয়ে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয় দ্রুতগামী একটি পিকআপ।
গতকাল জুমুয়াবার (৩ মার্চ) সকালে ঢাকা-ময়মনসিংহ সড়কের ভরাডোবা শিল্পপুলিশ কার্যালয়ের সামনে ট্রাকের পেছনে কাঁচামালবাহী পিকআপের ধাক্কায় দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। ভরাডোবা হাইওয়ে পুলিশের ইনচার্জ রিয়াদ মাহমুদ জানান, কাঁচামালবাহী পিকআপটি ঢাকা থেকে ময়মনসিংহের দিকে আসছিল। পথে ভরাডোবার শিল্পপুলিশ কার্যালয়ের সামনে পৌঁছালে একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়।
ফরিদপুরে গতকাল জুমুয়াবার বিকেল ৫টার দিকে শহরের খোদাবক্সরোড সংলগ্ন আঙিনা ব্রিজের ওপর ট্রাকচাপায় ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদপুর শহর থেকে মোটরসাইকেল আরোহী দুই যুবক নতুন বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। পথে শহরের খোদাবক্স রোড সংলগ্ন আঙিনা ব্রিজের ওপর পেছন থেকে একটি দ্রুতগতির ট্রাক তাদের চাপা দেয়।
গতকাল জুমুয়াবার বিকেল পৌনে ৩টার দিকে চাঁদপুর-লাকসাম রেলপথের শহরের বঙ্গবন্ধু সড়ক লেভেল ক্রসিংয়ের পশ্চিম পাশে চট্টগ্রামগামী ‘সাগরিকা’ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন। লেভেল ক্রসিংয়ে দায়িত্বরত গেটম্যান শহীদ মজুমদার জানান, কোর্ট স্টেশন থেকে ট্রেনটি লেভেল ক্রসিং পার হওয়ার আগেই ওই যুবক কাটা পড়ে। ওই যুবকের পকেটে একটি মোবাইল, মানিব্যাগ ও দুটি সিম কার্ড পাওয়া গেছে। স্থানীয়রা ধারণা করছেন ওই যুবক আত্মহত্যার উদ্দেশে ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
খাছ সুন্নতী ওয়াক্ত মুতাবিক রাজারবাগ শরীফ সুন্নতী জামে মসজিদ-এ দেশের সর্বপ্রথম ঈদুল ফিতর উনার জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ৬:৩০ মিনিটে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩০০-৪০০ টাকা অতিরিক্ত ভাড়া গুণতে হচ্ছে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পবিত্র শাওওয়াল মাসের চাঁদ তালাশ বিষয়ে ‘মাজলিসু রুইয়াতিল হিলাল’-এর সভা আজ
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যোদ্ধাদের আক্রমণের পর গাজার রাস্তায় উল্টে পড়ে আছে দখলদারদের ট্যাংক।
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এবারো ঈদের আমেজ নেই অর্ধলাখ লবণচাষির পরিবারে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্ভ্রমহরণ রোধে সব মন্ত্রণালয়-সংস্থাকে সমন্বিত অ্যাকশনে যাওয়ার নির্দেশ
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নাফ নদী থেকে নৌকাসহ ৪ জেলেকে অপহরণ করলো আরাকান আর্মি
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চট্টগ্রাম বন্দরে ভিড়ছে আরও দুই জ্বালানিবাহী জাহাজ
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঈদযাত্রায় স্বস্তি আনতে বছিলা লঞ্চঘাট চালু
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বেতন দেওয়ার দিন কারখানায় তালা দিয়ে পালালেন মালিক, শ্রমিকদের বিক্ষোভ
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মার্কিন ‘নিরাপত্তা গ্যারান্টির’ সীমাবদ্ধতা টের পাচ্ছে আরব দেশগুলো
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ছুটছে ঘরমুখো মানুষ, পরিবহন সংকটে ভোগান্তি
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)