প্রধান উপদেষ্টার ৫ নির্দেশনা নিয়ে এলাম, বানিয়ে দিলেন পদত্যাগ -বিএসইসির চেয়ারম্যান
, ২০ মে, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
‘আসলাম প্রধান উপদেষ্টার পাঁচটি নির্দেশনা নিয়ে, আর আপনারা বানিয়ে দিলেন পদত্যাগ’, সাংবাদিকদের উদ্দেশে এমন কথা বলেন পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার খন্দকার রাশেদ মাকসুদ।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ’র সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
বৈঠক শেষে সচিবালয়ে বিএসইসি চেয়ারম্যান বলেন, আপনারা (কিছু গণমাধ্যম) তো নিউজ বানিয়ে দিয়েছেন। কোথা থেকে সমস্ত নিউজ (পদত্যাগের গুজব) বানান এবং পান। সারাদিন খালি এগুলাই ছড়ায়। এর থেকে ভালো কিছু কি নাই বলেন? আমি আসলাম প্রধান উপদেষ্টার পাঁচটি নির্দেশনা নিয়ে, এতক্ষণ তা নিয়েই আলোচনা করছিলাম। আমি আসছি একটা কাজে আর আপনারা বানিয়ে দিলেন এগুলো (পদত্যাগ)। এটার একটা ইফেক্ট বাজারে পড়ে না?’
তিনি বলেন, প্রধান উপদেষ্টার যে পাঁচটি নির্দেশনায় তার বেশিরভাগই আমাদের কাজ না। বিভিন্ন মন্ত্রণালয়ের। সেটার কো-অর্ডিনেশন আপনারা করবেন। এটার জন্যই আজকে আসা। এটা কে আপনারা (কিছু গণমাধ্যম) বানিয়ে দিলেন- আমি পৌনে ১০টায় কেন আর্জেন্ট আসছি, আমি পদত্যাগ করব। এই যদি হয় একটা মানুষ কাজ করবে কি?
কেন বারবার গুঞ্জন ছড়াচ্ছে আপনি পদত্যাগ করতে যাচ্ছেন - এমন প্রশ্ন করা হলে বিএসইসির চেয়ারম্যান বলেন, সবাই জানে ১২ বছর আমেরিকায় আমার ট্যাক্স ফাইল করতে হয়েছে। আমার তো ওখান থেকে কোনোদিন দেশেই ফেরার দরকার ছিল না। আমি সাত বছর ইন্টারন্যাশনাল নিউইয়র্কের এমপ্লয়ি ছিলাম। আমার পে-রোল হতো নিউইয়র্কে। আমার বোনাস হতো নিউইয়র্কে। তো আমাকে ট্যাক্সফাইল করতে হচ্ছে। এই সমস্ত খবর যে এরা ছড়ায় এর কোনো মানে আছে! প্রাইভেট সেক্টরের চাকরি ছেড়ে সরকারি বেতনে কেন আসছি? দেশের কাজ করার জন্য।
অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকে কি আলোচনা হলো? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, প্রধান উপদেষ্টার যে পাঁচটি নির্দেশনা, সেটা কে কোথায় কীভাবে করবে? কাকে কী দায়িত্ব কাঁধে নিতে হবে, সে বিষয়ে আলোচনা হয়েছে।
আগামী বাজেট সামনে রেখে স্টেকহোল্ডাররা বিভিন্ন দাবি জানিয়েছেন এ বিষয়ে আলোচনা হয়েছে কি? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়গুলো নিয়ে আজকেও আলোচনা হয়েছে। অর্থ উপদেষ্টা মহোদয় বিষয়গুলো দেখছেন।
অর্থ উপদেষ্টা কোন দিকনির্দেশনা দিয়েছেন? এমন প্রশ্ন করা হলে বিএসইসির চেয়ারম্যান বলেন, হাঁ, কীভাবে কোথায় এগোতে হবে, কার সঙ্গে কি মিটিং এরপরে সে বিষয়ে বলেছেন।
আসন্ন বাজেটে শেয়ারবাজারের জন্য কোনো সুখবর আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এটা আমরা বলতে পারব না, যারা বাজেট দেবেন তারাই বলতে পারবেন। আমরা আমাদের চাহিদাগুলো জানিয়েছি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দেশকে সুশৃঙ্খল করে ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে সেনাবাহিনীর উচিত দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করা
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যোদ্ধাদের এই মর্টারগুলোর আগুনের হলকাতেই নিজেদের ধ্বংস দেখেছে দখলদার বাহিনী
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি হত্যার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ৩১০ বাংলাদেশি
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
১০ লাখ টাকা ঘুষ চাওয়া সেই নাহিদকে পদ দিল এনসিপি
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঢাকায় শুরু হয়েছে ‘লেদারটেক বাংলাদেশ’ প্রদর্শনী
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আমেরিকা থেকে চট্টগ্রাম বন্দরে এলো ৬০ হাজার ৯৫০ মেট্রিক টন গম
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সেনাপ্রধানের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইসরাইলী গুপ্তচর গ্যাং নেতাসহ নিহত
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঘোষিত আসনে প্রার্থী পরিবর্তনের সম্ভাবনা খুবই কম -ফখরুল
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভারতীয় গোয়েন্দা নিয়ে হত্যার পরিকল্পনা তাপসের অফিসে
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চট্টগ্রাম বন্দর বিদেশিদের দেয়া যাবে না -স্টুডেন্টস ফর সভরেন্টি
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












