প্রশান্ত মহাসাগর ছোট হয়ে আসছে, জন্ম নিতে পারে নতুন মহাদেশ
, ২৯ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৯ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ২৮ মে, ২০২৫ খ্রি:, ১৫ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) পাঁচ মিশালী
অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয় এবং চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ের গবেষকরা উন্নতমানের সুপারকম্পিউটার ব্যবহার করে এই পূর্বাভাস দিয়েছে। তাদের গবেষণা বলছে, পৃথিবীর টেকটোনিক প্লেটগুলো (ভূপৃষ্ঠের বিশাল ভাঙা অংশ) একে অপরের দিকে ধীরে ধীরে সরছে, যা ভবিষ্যতে একত্রিত হয়ে নতুন এই সুপারমহাদেশ তৈরি করবে।
কার্টিন বিশ্ববিদ্যালয়ের আর্থ ডায়নামিক্স রিসার্চ গ্রুপের গবেষক ড. চুয়ান বলেছে, গত ২০০ কোটি বছরে প্রায় প্রতি ৬০০ মিলিয়ন বছর পরপর পৃথিবীতে সুপারমহাদেশ তৈরি হয়েছে। সেই ধারাবাহিকতায় এবারও একটি নতুন সুপারমহাদেশ গঠনের সময় ঘনিয়ে এসেছে।
এই সুপারমহাদেশের নাম ‘আমাসিয়া’ হওয়ার একটি প্রধান কারণ হলো, অনেকে মনে করছে প্রশান্ত মহাসাগর বন্ধ হয়ে আমেরিকা ও এশিয়ার সংঘর্ষ ঘটবে। এর ফলে এই দুটি মহাদেশ একত্র হবে। এছাড়া, অস্ট্রেলিয়াও এশিয়ার সঙ্গে ধাক্কা খাবে এবং ধীরে ধীরে আমেরিকা ও এশিয়াকে যুক্ত করবে।
সে জানায়, আমরা সুপারকম্পিউটার ব্যবহার করে পৃথিবীর টেকটোনিক প্লেটগুলো আগামী কোটি কোটি বছরে কীভাবে সরে আসবে, তার একটি মডেল তৈরি করেছি। এতে দেখা গেছে প্রশান্ত মহাসাগরই ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে। ফলে গঠিত হবে আমাসিয়া। এই গবেষণা আগের অনেক তত্ত্বকেই ভুল প্রমাণ করেছে।
প্রশান্ত মহাসাগর মূলত প্যানথালাসা নামের প্রাচীন সুপার মহাসাগরের অবশিষ্ট অংশ। প্রায় ৭০০ মিলিয়ন বছর আগে এই মহাসাগরের সৃষ্টি হয়, যখন আগের সুপারমহাদেশ ভেঙে যেতে শুরু করে।
বহু যুগ যুগ থেকেই এই মহাসাগর তার সর্বোচ্চ আকৃতি থেকে সঙ্কুচিত হতে শুরু করেছে। বর্তমানে সেটি পৃথিবীর সবচেয়ে পুরনো মহাসাগর।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মানুষ কত ধরনের গন্ধ অনুভব করতে পারে?
০৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঘোড়ায় টানা ট্রেন ও তার ১২৩ বছরের ইতিহাস
০৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কেন রক্তের গ্রুপ জেনে রাখা জরুরি?
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘হরমুজ প্রণালী পুনরায় খুলবে, কিন্তু ড্রাম্পের জন্য বন্ধ থাকবে’
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৭ টনের উল্কা বিস্ফোরণ, দিনের আলোতে দেখা গেলো আগুনের গোলা
০১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রহস্যময় ধূমকেতুর উল্টো ঘোরা: মহাকাশে নতুন চমক
০১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশজুড়ে হামের প্রকোপ: শিশুকে সুরক্ষিত রাখবেন যেভাবে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঝিনাইদহে বেগুন ক্ষেতে মিললো অস্বাভাবিক বড় শিলাখ-
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিষ্ময়কর মানুষের চোখ!
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জামরুল ফলের বহুবিধ গুনাগুন
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশ পরিচিতি: সেনেগাল
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মুসলিম দেশ নাইজার
২৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












