সম্পাদকীয়-১
প্রসঙ্গঃ গণপরিবহনে নারীবাসীর শ্লীলতাহানি নারীর জন্য আলাদা পরিবহনের পাশাপাশি ইসলামী মূল্যবোধের বিস্তার ঘটাতে হবে ইনশাআল্লাহ
, ১৬ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১০ সাদিস, ১৩৯৩ শামসী সন , ০৮ নভেম্বর, ২০২৫ খ্রি:, ২৩ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) সম্পাদকীয়
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
রাজধানীর বাড্ডা থেকে পুরান ঢাকার সদরঘাটে আসার উদ্দেশ্যে ভিক্টর ক্লাসিক পরিবহনের একটি বাসে উঠেছিলেন এক নারী। বাসে আসন ফাঁকা না থাকায় গুলিস্তান পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হয় তাকে। এই সময়ের মধ্যে শ্লীলতাহানির তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হন তিনি। তবে এবারই প্রথম নয়, এর আগেও শ্লীলতাহানির শিকার হতে হয়েছে তাকে।
বাড্ডা থেকে সদরঘাটে আসার পথে সেদিনের শ্লীলতাহানির ঘটনা সম্পর্কে তিনি বলেন, “বাসের সবকটি সিটে মানুষ বসা ছিল। সামনের যে কয়টা সিট নারীদের জন্য বরাদ্দ থাকে সেখানেও পুরুষ বসা ছিল। উপায় না দেখে বাসের মাঝামাঝি দাঁড়ালাম। বাস রানিং অবস্থায় মধ্যবয়সী (৪০-৪৫ বছর) একজন পুরুষ একেবারে আমার গা ঘেঁষে দাঁড়ালো। ভিড় থাকায় প্রথমে ভেবেছিলাম, অন্যমনস্ক অবস্থায় আমার শরীরে তার হাত লেগেছে। পরে আমি একটু সামনে সরে দাঁড়ালে লোকটা আবারও আমার পেছনে এসে দাঁড়ায়। ”
ভূক্তভোগী আরও বলেন, “একটা পর্যায়ে ভিড়ের সুযোগে জানোয়ারটা (অভিযুক্ত পুরুষ) আমার শরীরের স্পর্শকাতর জায়গায় হাত দেয়। আমি চিৎকার দিয়ে উঠি। যখন আমি ঘটনাটা উপস্থিত সবাইকে খুলে বললাম, তখন অনেকে বিষয়টিকে স্বাভাবিকভাবে নিয়ে উল্টো আমাকে কটুকথা শোনালো। বললো, ‘পাবলিক বাসে এমন টুকটাক হয়, ইচ্ছে করে করেনি হয়তো। তোমার বাবার বয়সী, বাদ দাও। ’ আবার কেউ বললো, একটু ধাক্কাই যদি সহ্য করতে না পারো তাহলে পাবলিক বাসে না উঠে প্রাইভেট গাড়িতে চললেই হয়। ”
কিন্তু বাস্তবে গাড়ী কেনা তো দূরের কথা, রিক্সা চড়াও বাদ দিয়ে বাসের টিকিট যোগাড় করতেও হিমশিম খেতে হয় অনেক নারীর।
আর এভাবে অসংখ্য নারীকে গণপরিবহনে চলাচলের সময় প্রতিনিয়ত হয়রানির শিকার হতে হচ্ছে। হাতেগোনা দু-একজন প্রতিবাদ করলেও বাকিরা ভয় বা লজ্জায় কিংবা বিব্রতকর পরিস্থিতিতে পড়ার আশঙ্কায় প্রতিবাদ এড়িয়ে চলেন।
বাংলাদেশ রোড সেফটি নেটওয়ার্কের তথ্যমতে, দেশের নগর গণপরিবহনে যাতায়াতকারী নারীদের ৮৩ শতাংশ শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন। যাদের বেশিরভাগই নীরবে-নিভৃতে দিনের পর দিন এসব নির্যাতন সহ্য করে চলেছেন।
বেসরকারি সংস্থা আঁচল ফাউন্ডেশনের এক গবেষণায় দেখা গেছে, রাজধানীর গণপরিবহনে প্রায় ৬৪ শতাংশ নারী নানা ধরনের হয়রানির শিকার হয়ে থাকেন।
অভিজ্ঞমহল মনে করেন, নারীদের যাতায়াতের জন্য আলাদা পরিবহন ব্যবস্থা থাকলে যৌন হয়রানির মতো এমন ঘটনার সম্মুখীন হতে হবে না।
নারীদের যাতায়াত নির্বিঘœ করার লক্ষ্যে ১৯৯৮ সালে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) উদ্যোগে প্রথমবারের মতো পরীক্ষামূলক মহিলা বাস সার্ভিস চালু করা হয়। ২০০১ সালে তা ঢাকা ও এর আশপাশের এলাকায় সম্প্রসারণ করা হয়। ২০০৯ সালে আবার এই সেবাকে পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।
সর্বশেষ, ২০১৫ সালেও এ সেবায় ১২টি বাস ছিল। তবে বর্তমানে ৯টি রুটে মাত্র ৯টি বাস চলছে বলে জানিয়েছেন বিআরটিসির কর্মকর্তারা। কিন্তু বাস্তবে তার দেখা নেই। আর ঢাকা শহরের প্রায় দেড় কোটি নারীর জন্য ১২টি নয় ১২০০ বাসও মূলত কিছুই না।
এ বছরের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত চালানো জরিপের প্রতিবেদনে বলা হয়েছে, যৌন হয়রানির শিকার এই নারীদের প্রায় অর্ধেকসংখ্যক পরবর্তী সময় মানসিক সমস্যার সম্মুখীন হয়েছেন।
শ্লীলতাহানির মধ্যে রয়েছে গণপরিবহনে ওঠা-নামার সময় চালকের সহকারীর অযাচিত স্পর্শ, বাসে জায়গা থাকার পরও যাত্রীদের গা ঘেঁষে দাঁড়ানো, বাজেভাবে স্পর্শ করা, ধাক্কা দেওয়া, বাজে মন্তব্য।
তবে জরিপে অংশগ্রহণকারী বেশির ভাগ নারী ঝামেলা এড়াতে এসব ঘটনার প্রতিবাদ করেননি বলে জরিপের তথ্য বলছে।
দ্বীনি শিক্ষার অভাব, আইনের সঠিক প্রয়োগ না করা, সর্বোপরি দ্বীন ইসলামের অনুশাসনগুলো সঠিকভাবে পালন না করার কারণে এ ধরনের সামাজিক অবক্ষয় ক্রমে বৃদ্ধি পাচ্ছে। দেশে আইন আছে, সমাজে ঘৃণাও আছে। তবু দুষ্ট ক্ষতের মতো বিষয়টি সমাজজীবনে নিরাময়ের অযোগ্য হয়ে আছে। ব্যক্তি, সমাজ ও কথিত রাষ্ট্রীয় পরিসরে ইসলামী মূল্যবোধের বিস্তারেই কেবল এ ধরনের অবক্ষয় রোধ সম্ভব ইনশাআল্লাহ।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আজ মহিমান্বিত ২৩শে জুমাদাল উখরা শরীফ। সুবহানাল্লাহ! সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, আফদ্বালুন নাস ওয়ান নিসা বা’দা রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আস সাবিয়াহ আলাইহাস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আজ মহিমান্বিত ২২শে জুমাদাল উখরা শরীফ! খলীফাতু রসূলিল্লাহ, আফদ্বালুন নাস বা’দাল আম্বিয়া, খলীফাতুল মুসলিমীন, আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম উনার সুমহান বিছালী শান মুবারক প্রকাশ দিবস এবং আমীরুল মু’মিনীন, খলীফাতুল মুসলিমীন সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম উনার পবিত্র খিলাফত মুবারক গ্রহণ দিবস। সুবহানাল্লাহ!
১৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আজ মহিমান্বিত ২১শে জুমাদাল ঊখরা শরীফ! যা সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, উম্মু আবীহা, খইরু বানাতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত আন নূরুল ঊলা আলাইহাস সালাম উনার মহাপবিত্র ও বরকতময় বিলাদতী শান মুবারক প্রকাশ করার সুমহান দিবস।
১৩ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মুবারক হো- মহাপবিত্র মহাসম্মানিত মহামহিমান্বিত ২০শে জুমাদাল উখরা শরীফ। সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, উম্মু আবীহা, বিনতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত আন নূরুর রবিয়াহ যাহরা আলাইহাস সালাম উনার এবং সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, সাইয়্যিদাতুনা হযরত সিবত্বতুর রসূল আছ ছালিছাহ আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।
১২ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সরকারী ওষুধ লুটের ব্যবসা বহু রকম। জনস্বাস্থ্যের হুমকি বহুবিধ। সংবেদনশীল এ বিষয়টির প্রতি অন্তর্বর্তী সরকারের উদাসীনতা বরদাশতের বাইরে
১১ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জননিরাপত্তাকে প্রধান কর্তব্য বললেও অন্তর্বর্তী সরকার করুণভাবে ব্যর্থ হচ্ছে কেবলমাত্র খিলাফত আলা মিনহাজিন নুবুওওয়াহ্র পথে পরিচালিত হলেই সফল হওয়া সম্ভব হবে ইনশাআল্লাহ
১০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাচারকৃত অর্থ ফেরত আনা দুরূহ হলেও অসম্ভব নয় খিলাফত আলা মিনহাজিন নুবুওওয়াহ্র পরিক্রমায় খুব সহজেই পাচারকৃত অর্থ ফেরত আনা সম্ভব ইনশাআল্লাহ
১০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জালিম ও তাবেদার সরকারের করে যাওয়া আত্মঘাতী পার্বত্য চট্টগ্রাম চুক্তি অবিলম্বে বাতিল করতে হবে। সরকারের মধ্যে ঘাপটি মেরে থাকা আমলাদের বাধা অবদমন করে পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর পূরো কর্তৃত্বের অধিকার সেনাবাহিনীকেই প্রতিফলিত করে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা করতে হবে ইনশাআল্লাহ।
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভারত সীমান্তে ১৫ বছরে নিহত স্বীকৃত হিসেবে ছয় শতাধিক বাংলাদেশি। প্রকৃত সংখ্যা আরো বেশী। জ্বলন্ত প্রশ্ন হলো- বাংলাদেশিদের জীবনের কি কোনো মূল্য নেই? বিজিবির আত্মরক্ষার কি কোনো অধিকার নেই? বিজিবি কি দর্শকের ভূমিকায় অবতীর্ণ হয়ে সীমান্ত পাহারা দিবে?
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে সেনাবাহিনীর গৌরবোজ্জল ভূমিকা যেমন জ্বলজ্বল, উন্নয়নে ঝলমল তেমনি সংকটকালেও থাকুক সমুজ্জল
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৮ লাখ মেট্রিক টন লবণ মওজুদ থাকার পরও অবুঝ অন্তর্বর্তী সরকারকে লবণ আমদানী আত্মঘাতী সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে। লবণ শিল্পের সবচেয়ে বড় দুর্বলতা সংরক্ষণ অবকাঠামোর অভাব অতিশীঘ্র দূর করতে হবে ইনশাআল্লাহ।
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মহিমান্বিত ১৪ই জুমাদাল উখরা শরীফ। আজ পঞ্চম হিজরী শতকের মুজাদ্দিদ, হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ! এ সুমহান দিবস মুবারক উনার তাৎপর্য অনুধাবন করা গোটা মুসলিম উম্মাহ্র জন্য বিশেষ প্রয়োজনীয় এবং ফজিলতের কারণ।
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












