প্রাথমিকের নিয়োগ বঞ্চিতদের অবরোধে পুলিশের ধাওয়া
, ১৪ শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৭ তাসি’, ১৩৯২ শামসী সন , ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ৩১ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে বাতিল হওয়া নিয়োগ ফিরে পাওয়ার দাবিতে রাজধানীর শাহবাগে আন্দোলনকারীদের ধাওয়া দিয়েছে পুলিশ। এ সময় আন্দোলনকারীদের ওপর পানিকামানও নিক্ষেপ করেছে পুলিশ।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) পুলিশ তাদের ধাওয়া দিয়ে শাহবাগ মোড়ের মূল সড়ক থেকে সরিয়ে দিতে চেষ্টা করে। তবে আন্দোলনকারীরা পুলিশের ধাওয়া ও পানিকামান উপেক্ষা করেই ফের সড়ক অবরোধ করেছেন।
আন্দোলনকারীরা বলছেন নিয়োগপত্র না নিয়ে তারা ঘরে ফিরবেন না।
এর আগে, গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সকাল থেকে সপ্তম দিনের মতো শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান করছিলেন আন্দোলনকারীরা।
দুপুর পৌনে দুইটার দিকে তারা শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করেন। পরে তাদের সরিয়ে দিতে পানিকামান নিক্ষেপ করে পুলিশ।
তবে পুলিশের ধাওয়া ও পানিকামান উপক্ষো করেই শাহবাগ অবরোধ করে রেখেছেন আন্দোলনকারীরা। ফলে শাহবাগ মোড় ও সংযোগ সড়কগুলোতে যান চলাচল বন্ধ রয়েছে।
এর আগে সোমবার দুপুরেও তাদের ওপর পানিকামান নিক্ষেপ ও লাঠিচার্জ করেছিল পুলিশ। এ সময় কয়েকটি সাউন্ড গ্রেনেডের শব্দ শোনা যায়। পুলিশের লাঠিচার্জে বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হন। এছাড়া আটক করা হয় কয়েকজনকে।
এরপর সেদিন সন্ধ্যার দিকে আন্দোলনকারীরা ঘোষণা দেন, দাবি আদায় না হলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে লাগাতার অবস্থান করবেন।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ৬,৫৩১ জনের নিয়োগের দাবি জানাচ্ছেন আন্দোলনকারীরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশি ট্রলারসহ ২৪ জেলেকে অপহরণ করেছে ভারত
২০ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এলপিজির কারসাজিতে অসহায় জনগণ
২০ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এলপি গ্যাস আমদানির অনুমতি পেল বিপিসি
২০ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার, সাভারে সাত মাসে ৬ খুন
২০ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা
২০ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
২১ জানুয়ারি থেকে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ড কার্যকর
২০ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শীর্ষ ১২ ধনকুবেরের সম্পদ বিশ্বের অর্ধেক মানুষের চেয়ে বেশি
২০ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখতে চায় বিএনপি -ফখরুল
২০ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ব্লাডি ফরেইনাদের হাতে দেশ আর তুলে দেব না -হাসনাত
২০ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আসিফ মাহমুদের ‘দুর্নীতি’র বিচার দাবি ছাত্রদলের
২০ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রুটি দেয়া হলে বুঝতাম- এখন সকাল হয়েছে
২০ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বৈধ অস্ত্র ৩১ জানুয়ারির মধ্যে থানায় জমা দেয়ার নির্দেশ
২০ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)