বাংলাদেশে ভারতীয় গোয়েন্দা সংস্থার চীনবিরোধী তৎপরতা
, ১৭ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১১ সাদিস, ১৩৯৩ শামসী সন , ০৯ নভেম্বর, ২০২৫ খ্রি:, ২৪ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
বাংলাদেশকে ব্যবহার করে চীনবিরোধী কার্যক্রম চালানোর জন্য ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর একটি সংগঠিত নেটওয়ার্ক কাজ করছে বলে পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রতিবেদন থেকে জানা গেছে। এতে দেখা যায়, এ নেটওয়ার্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে ‘মুক্তিযুদ্ধ মঞ্চ’ নামের সংগঠনের কিছু নেতৃস্থানীয় ব্যক্তি, যাদের অধিকাংশই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত।
বাংলাদেশের মানুষ চীনের উইঘুরের মুসলমানদের প্রতি সহানুভূতিশীল। উইঘুরের মুসলমানদের ওপর নির্যাতনের প্রতিবাদও করেছেন তারা। ভারতীয় ‘র’-এর পরামর্শে মুক্তিযুদ্ধ মঞ্চ ২০১৮ সালের অক্টোবরের পর থেকে উইঘুর মুসলমানদের প্রতি সহানুভূতির নামে চীনের বিরুদ্ধে প্রচারণা শুরু করে। এ কার্যক্রমে বিপুল অর্থায়ন আসে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর পক্ষ থেকে। আগামী বুধবার দেশের বিভিন্ন স্থানে তাদের কর্মসূচি পালনের গোপন তৎপরতা চালানোর টার্গেট রয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে নিরাপত্তা বিশেষজ্ঞ এয়ার কমডোর (অব.) ইশফাক ইলাহী চৌধুরী জানান, এক দেশের নাগরিক হয়ে অন্য দেশের এজেন্ডা বাস্তবায়ন করা অপরাধ। এতে দুই দেশের পারস্পরিক সম্পর্কে আস্থার সংকট তৈরি হয়। এসব কাজ দেশদ্রোহের শামিল।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর চীনবিরোধী কার্যক্রম আরো জোরদার হয়। বর্তমানে গোয়েন্দা সংস্থাগুলো সংশ্লিষ্টদের ওপর কড়া নজর রাখছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
গণ-অভ্যুত্থানের প্রভাব খাটিয়ে দুর্নীতিতে জড়িয়েছে বিজয়ী পক্ষ -টিআইবি
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের গৃহঋণ পরিশোধে অযাচিত চাপ
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কোরিয়ার সহায়তায় নদীর পানির মান যাচাইয়ে স্বয়ংক্রিয় মনিটরিং ব্যবস্থা চালু করবে সরকার
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজনীতি সম্পূর্ণ ধনিক শ্রেণীর দখলে চলে গেছে
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সুপ্রিম কোর্ট ও আশপাশে সব ধরনের সমাবেশ নিষিদ্ধ করলো ডিএমপি
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তফসিলের পর অনুমোদনহীন সমাবেশ-আন্দোলন নিয়ন্ত্রণে কঠোর হবে সরকার
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভবিষ্যতে কেউ চাইলেও ভ্যাট নিবন্ধন ছাড়া ব্যবসা করতে পারবেন না -এনবিআর চেয়ারম্যান
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাবরি মসজিদের আনুষ্ঠানিক কাজ শুরু, এবার লাখো কণ্ঠে কুরআন শরীফ পাঠের উদ্যোগ
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাবরি মসজিদের জন্য অনলাইনে ৯৩ লাখ ও ১১টি ট্রাঙ্ক ভর্তি টাকা এলো হুমায়ুনের বাড়িতে
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বন্ধ হচ্ছে অবৈধ ফোন, কম দামে মোবাইল কেনার সুযোগ খুঁজছেন ক্রেতারা
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামাত ধর্মকে ব্যবহার করে ঘৃণা ও সহিংসতার রাজনীতি উসকে দিচ্ছে -এনসিপি
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আমরা ঋণের ফাঁদে পড়ে গেছি -এনবিআর চেয়ারম্যান
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)