বাখমুতে রাশিয়া-ইউক্রেন বাহিনীর লড়াইয়ে বাড়ছে হতাহত
, ২১ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৪ ‘আশির, ১৩৯০ শামসী সন , ১৪ মার্চ, ২০২৩ খ্রি:, ২৮ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
রাশিয়া ও ইউক্রেন উভয় দেশ গত রোববার ডনেস্ক অঞ্চলের লড়াইয়ে ব্যাপক হতাহতের কথা জানিয়েছে। বেশ কয়েক মাস ধরে অঞ্চলটির ছোট শহর বাখমুত দখলের জন্য আক্রমণ চালিয়ে যাচ্ছে রাশিয়া। পিছু না হটে ইউক্রেনও শহরটির নিয়ন্ত্রণ ধরে রাখতে প্রতিরোধ করে যাচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ব্রিটিশ সামরিক গোয়েন্দা সংস্থা বলছে, প্রায় ধ্বংসস্তূপ ও বিরাণভূমিতে পরিণত হওয়া বাখমুত শহরের পশ্চিমাঞ্চল ইউক্রেনীয় সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে। রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের যুদ্ধের নিয়ন্ত্রণে রয়েছে পূর্বাঞ্চীয় অংশ। পূর্ব ও পশ্চিমকে আলাদা করা ছোট নদী বাখমুতকা এখন রণাক্ষনে পরিণত হয়েছে।
রবিবার রাতে দেওয়া ভিডিও বক্তব্যে জেলেনস্কি বলেছে, মাত্র এক সপ্তাহের কম সময়ে, ৬ মার্চ থেকে শুধু বাখমুত অংশে আমরা ১ হাজার ১০০ জনের বেশি শত্রু সেনাকে হত্যা করেছি। বাখমুতে রাশিয়াকে অপূরণীয় ক্ষতির মুখে পড়তে হচ্ছে।
সে আরও বলেছে, রাশিয়ার আরও ১ হাজার ৫০০ সেনা আহত হয়েছে। তারা আর লড়াইয়ে অংশ নিতে পারবে।
গত রোববার রুশ মন্ত্রণালয় বলেছে, গত ২৪ ঘণ্টায় ২২০ ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে। তিনটি সাঁজোয়া যান, সাতটি সামরিক যান, এক ইনফ্যান্ট্রি লড়াইয়ের যান এবং একটি ডি-৩০ হাউইটজার এক দিনে ধ্বংস করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের সাথে আলোচনা ছাড়া গাজায় শান্তি আসবে না: কাতার
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সংকট কাটাতে ‘অপপ্রচারে’ বড় বাজেট বরাদ্দ
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলি হামলা
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলি হামলা
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সুদানে হাসপাতাল ও স্কুলে ড্রোন হামলা, নিহত ৭৯
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শ্রীলঙ্কায় বন্যার মধ্যেই নতুন করে ভূমিধসের শঙ্কা
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসরায়েলি দখলদারিত্ব শেষ হলেই অস্ত্র সমর্পণ
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসরাইলপ্রীতি বন্ধে ইইউ পররাষ্ট্রনীতি প্রধানকে আহ্বান
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গাজায় ৫৭ হাজারের বেশি পরিবার চালাচ্ছে নারীরা -জাতিসংঘ
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে ব্যাপক গোলাগুলি
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাবরি মসজিদ বানাতে চাওয়া বিধায়ককে বহিষ্কার করেছে কংগ্রেস
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাবরি মসজিদ শহীদ দিবসে পুনরায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন - ৩ লক্ষ মানুষের গণজমায়েত
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)