বাজেটে কমছে ১৫-২০ হাজার কোটি টাকা
, ২০ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৪ সাদিস, ১৩৯৩ শামসী সন , ১২ নভেম্বর, ২০২৫ খ্রি:, ২৭ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
দেশের অর্থনীতি এক অস্থির মোড়ে দাঁড়িয়ে। প্রবৃদ্ধি এক দশকের মধ্যে সর্বনিম্নে নেমেছে, দারিদ্র্য বেড়েছে দ্বিগুণ হারে, আর খেলাপি ঋণ ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে। তবে রেমিট্যান্স ও রপ্তানি আয়ে কিছুটা আশার আলো দেখা যাচ্ছে। মূল্যস্ফীতি কমলেও বাস্তব ক্রয়ক্ষমতা ফিরছে না, আর রাজস্ব প্রবৃদ্ধি হলেও টেকসই ভিত্তি তৈরি হয়নি। এমন পরিস্থিতিতে চলতি ২০২৫-২৬ অর্থবছরে আগেভাগেই বাজেটের ওপর কাঁচি চালানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্র্বতী সরকার। এ জন্য চলতি অর্থবছরের বাজেটের আকার ১৫ থেকে ২০ হাজার কোটি টাকা কমানো হচ্ছে।
অর্থমন্ত্রী উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে গত সোমবার অনুষ্ঠিত আর্থিক, মুদ্রা ও বিনিময় হার-সংক্রান্ত কো-অর্ডিনেশন কাউন্সিল এবং সম্পদ ব্যবস্থাপনা কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান, অর্থসচিব, বাণিজ্য সচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব, পরিকল্পনা সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।
বৈঠক সূত্রে জানা গেছে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধির হার ৫.৫ শতাংশ থেকে বাড়িয়ে ৬ শতাংশ করা হচ্ছে। আর মূল্যস্ফীতির বার্ষিক লক্ষ্যমাত্রা ৬.৫ শতাংশ থেকে কমিয়ে করা হচ্ছে ৬ শতাংশ। অক্টোবর পর্যন্ত গড় মূল্যস্ফীতি ছিল ৮.১৭ শতাংশ, সেপ্টেম্বরে ৮.৩৬ শতাংশ, যা আগস্টে ছিল ৮.২৯ শতাংশ। অর্থাৎ, গড় মূল্যস্ফীতির হার ৮ শতাংশের ওপরেই থাকছে। সেখান থেকে মূল্যস্ফীতি কমিয়ে ৬ শতাংশে নামিয়ে আনতে চায় সরকার।
অন্যদিকে অর্থনৈতিক সংকটের মুখে দেশে প্রথমবারের মতো চলতি বাজেটের আকার কমিয়ে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট দেন সালেহউদ্দিন আহমেদ। কিন্তু প্রথম প্রান্তিকের পরই বাজেটের আকার ১৫ থেকে ২০ হাজার কোটি টাকা কমানো হচ্ছে। বাজেটের আকার আরও বেশি কমানোর কথা আলোচনা হয়। যেহেতু আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন হবে। নির্বাচনের পর রাজনৈতিক সরকার ক্ষমতায় আসবে। তাদের নানা ধরনের পরিকল্পনা থাকবে, এ জন্য বাজেটের আকারে বড় পরিবর্তন আনছে না অন্তর্র্বতী সরকার।
জানা গেছে, সামষ্টিক অর্থনীতির এসব অবস্থা বিবেচনায় রেখে চলতি অর্থবছরের বাজেটের লক্ষ্যমাত্রাগুলোকে বাস্তবভিত্তিক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাবরি মসজিদের জন্য অনলাইনে ৯৩ লাখ ও ১১টি ট্রাঙ্ক ভর্তি টাকা এলো হুমায়ুনের বাড়িতে
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বন্ধ হচ্ছে অবৈধ ফোন, কম দামে মোবাইল কেনার সুযোগ খুঁজছেন ক্রেতারা
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামাত ধর্মকে ব্যবহার করে ঘৃণা ও সহিংসতার রাজনীতি উসকে দিচ্ছে -এনসিপি
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আমরা ঋণের ফাঁদে পড়ে গেছি -এনবিআর চেয়ারম্যান
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী-নূন্যতম পাসের হার না থাকলে শিক্ষকদের বেতন-ভাতা বন্ধ
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশের মানুষ ১৯৭১ সালে তাদের দেখেছে -তারেক রহমান
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
একদিনে বেড়েছে ৩০-৪০ টাকা, সরকার নির্বিকার
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিটিআরসি ঘেরাও করে মোবাইল ব্যবসায়ীদের আন্দোলন
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দিনে বেশভূষায় নৌযান শ্রমিক, রাত নামলেই ভয়ংকর নৌদস্যু
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দরিদ্র পরিবারে শিশু-মৃত্যু বেশি, মায়েদের স্বাস্থ্যসেবায় বৈষম্য
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আর্মির বিরুদ্ধে লড়বো, ঐক্যবদ্ধ থাকো’
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












