ভাতের সঙ্গে প্রতিদিন কাঁচা মরিচ খাওয়া কি ভালো
, ২১ শাওওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০২ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ০১, মে, ২০২৪ খ্রি:, ১৮ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
কাঁচা মরিচে থাকে ক্যাপসাইকিন, যা মূলত মরিচকে ঝাল করতে ভূমিকা রাখে। কাঁচা মরিচে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, কে, বি৬, থিয়ামিন, রিবোফ্লাবিন, নিয়াসিন এবং ফলেট, সোডিয়াম, আয়রন, ম্যাগনেশিয়াম, কপার, ম্যাঙ্গানিজ ইত্যাদি খনিজ উপাদান। এছাড়াও রয়েছে প্রচুর ডায়াটারি ফাইবার, পানি, অল্প পরিমাণে কার্বহাইড্রেট ও প্রোটিন।
ডায়াটারি ফাইবার সমৃদ্ধ হওয়ায় কাঁচা মরিচ হজমের জন্য খুবই উপকারী। এটি খেলে স্যালাইভার উৎপাদন বৃদ্ধি পায়। ফলে গ্যাস, অম্বল এবং বদহজমের মতো সমস্যা দূর হয়।
শীতের মৌসুমে ঠান্ডার সমস্যা, সাইনাসের সমস্যা প্রতিরোধে ভূমিকা রাখে কাঁচা মরিচ। এর অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি শরীরকে জ্বর, সর্দি, কাশি থেকে রক্ষা করে।
কাঁচা মরিচ মেটাবলিজম বাড়িয়ে ক্যালরি পোড়াতে সাহায্য করে। মরিচে থাকা বিটা ক্যারোটিন ও ভিটামিন দেহে প্রবেশ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং বিভিন্ন সংক্রমণ প্রতিহত করে।
কাঁচা মরিচের ক্যাপসাইকিন খাদ্যে থাকা উচ্চমাত্রার চর্বিকে ধ্বংস করে ফেলে। চর্বি জাতীয় খাবারের সঙ্গে কাঁচা মরিচ খেলে শরীরে মেদ জমতে পারে না। নিয়মিত কাঁচা মরিচ খেলে শরীরে জমে থাকা ফ্যাট গলতে শুরু করে।
নিয়মিত কাঁচা মরিচ খেলে ইনসুলিনের কার্যক্ষমতা বাড়ে। ফলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে।
কাঁচা মরিচে থাকা বিভিন্ন উপাদান রক্তের খারাপ কোলেস্টেরলের মাত্রা কমিয়ে ফেলতে সাহায্য করে। রক্ত জমাট বাধার ঝুঁকি কমায়। ফলে হার্টের বিভিন্ন সমস্যা প্রতিহত হয়।
এতে থাকা ভিটামিন এ হাড়, দাঁত ও মিউকাস মেমব্রেনকে ভালো রাখে। ভিটামিন সি মাড়ি ও চুলের সুরক্ষা করে।
কাঁচা মরিচের অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকে বলিরেখা পড়তে দেয় না। ত্বক ও চুল উজ্জ্বল করে।
মরিচ খাওয়ার সঙ্গে শরীরে এন্ডোরফিন নামের হরমোনের ক্ষরণ বেড়ে যায়। এ হরমোনের প্রভাবে স্ট্রেস কমতে শুরু করে এবং মন মেজাজ ও সতেজ হয়।
কাঁচা মরিচের উপাদান শরীরের প্রদাহ দূর করে দূরে এবং আলসারের মত রোগকে দূরে রাখতে সহায়তা করে।
গ্রীষ্মকালে শরীর ঠান্ডা রাখতে কাঁচা মরিচ অত্যন্ত উপকারী। মশলা জাতীয় খাবারের সঙ্গে কাঁচ মরিচ খেলে তা ঘামের সঙ্গে বেরিয়ে যায়। ফলে শরীর ঠান্ডা থাকে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে উঠে আমরা এক জাতি এবং এক হৃদয় -ইরানের প্রেসিডেন্ট
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এসএসসিতে ১৮৫ প্রতিষ্ঠানের কেউ উত্তীর্ণ হতে পারেনি -শিক্ষামন্ত্রী
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজেটের পর শেয়ারবাজার সূচক ঊর্ধ্বমুখী, লেনদেন ১৩০০ কোটি
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এনআইডি সংশোধনে জাল ঠেকাতে অনলাইন যাচাই চায় ইসি
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ১১ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র বাধা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৬ হাসপাতালকে আদ্-দ্বীনের রোগীদের চিকিৎসা দেয়ার নির্দেশ
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকার বিশেষ ঋণ
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোস্ট গার্ডের অভিযান, ১০ গ্রেনেডসহ ২৮ রাউন্ড গোলা উদ্ধার
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘গুপ্ত নেতাকর্মীদের দ্বারা সম্ভ্রমহরণ-নির্যাতনে’র প্রতিবাদে ছাত্রদলের কর্মসূচি
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজেটে দেশের শ্রমিকদের জন্য কোনো থোক বরাদ্দ রাখা হয়নি -সাইফুল
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আইনি জটিলতায় ৮৭ হাজার শিক্ষক পদে নিয়োগ-পদোন্নতি আটকা -শিক্ষামন্ত্রী
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নবায়নযোগ্য জ্বালানির সুবিধা সীমিত গোষ্ঠীর মধ্যে আটকে গেছে -বিএসআরইএনি
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)