ভারতকে যুদ্ধের হুমকি পাকিস্তানের সেনাপ্রধানের
, ৮ই শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১১ তাসি’, ১৩৯২ শামসী সন , ০৮ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ২৫ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
পাকিস্তানের সেনাবাহিনী প্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির বলেছেন, ভারতের সামরিক শক্তি বা আধুনিক প্রযুক্তি দিয়ে পাকিস্তানকে ভয় দেখানো যাবে না। তিনি ঘোষণা করেন, কাশ্মীরের জন্য যদি ১০টি যুদ্ধও করতে হয়, তবে পাকিস্তান তা করতে প্রস্তুত। গত বুধবার পাকিস্তানভুক্ত আজাদ কাশ্মীরের মুজাফফরাবাদে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি ভারতকে উদ্দেশ্য করে এই হুমকি দেন।
পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, মুজাফফরাবাদের প্রবীণ ও সাধারণ নাগরিকদের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে সেনাপ্রধান বলেন, ‘দেশের সাময়িক চ্যালেঞ্জ সত্ত্বেও পাকিস্তান কাশ্মীরি জনগণের পাশে থাকবে এবং তাদের ন্যায়সংগত ও বৈধ সংগ্রামে সমর্থন অব্যাহত রাখবে।’
আসিম মুনির বলেন, ‘পাকিস্তান এরই মধ্যে কাশ্মীরের জন্য তিনটি যুদ্ধ করেছে, যদি আরও ১০টি যুদ্ধের প্রয়োজন হয়, তাহলে পাকিস্তান তা করবে।’ তিনি আরও বলেন, ‘ভারতের সামরিক শক্তি বা আধুনিক প্রযুক্তির কাছে পাকিস্তান ভীত হবে না।’
কাশ্মীরকে পাকিস্তানের ‘জুগুলার ভেইন’ বা জীবনীশক্তি আখ্যা দিয়ে জেনারেল আসিম মুনির বলেন, ‘যদি জুগুলার ভেইন কাটা যায়, তবে মৃত্যু অনিবার্য। কাশ্মীর আমাদের জীবন। কোনো সন্দেহ নেই, একদিন কাশ্মীর স্বাধীন হবে এবং পাকিস্তানের অংশ হবে-এটাই কাশ্মীরি জনগণের ভাগ্য।’
পাকিস্তানের সেনাপ্রধান বলেন, ‘ভারতের দমন-পীড়ন ও ক্রমবর্ধমান হিন্দুত্ববাদী উগ্রতা কাশ্মীরিদের আত্মনিয়ন্ত্রণ অধিকারের সংগ্রামকে আরও দৃঢ় করেছে।’ তিনি আরও বলেন, ‘বর্তমান বিশ্বে ক্ষমতাবানদের কণ্ঠস্বরই শোনা হয়, আর পাকিস্তান একটি শক্তিশালী দেশ।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাংবাদিকদের উপর দমন-পীড়ন দখলদারদের আসল চেহারা উন্মোচিত করেছে
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আমেরিকা বিশ্বাসঘাতকতা করতে পারে -ফরাসি প্রেসিডেন্ট
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পেহেলগাম হামলার পর ভারতে মা থেকে বিচ্ছিন্ন বহু শিশু
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হত্যার পর বুলডোজার দিয়ে বালি চাপা: গাজায় নতুন গণকবরের সন্ধান
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বন্যায় বিপর্যস্ত শ্রীলঙ্কায় মৃতের সংখ্যা বেড়ে পাঁচ শতাধিক
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৫০ দিনে ৬০০ বার চুক্তি লঙ্ঘন করেছে ইসরাইল
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘ভারত সমর্থিত’ সাত সন্ত্রাসীকে হত্যার দাবি পাকিস্তানের
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভারতে মুসলিম সহযাত্রীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে আতঙ্ক ছড়ালো এক হিন্দুত্ববাদী
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাষ্ট্রে জনপ্রিয়তার সর্বনিম্ন পর্যায়ে ট্রাম্প
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দক্ষিণ খোরাসান: সুপ্ত সম্পদের ভা-ার ও উজ্জ্বল ভবিষ্যতের প্রতিশ্রুতি
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
থাইল্যান্ডে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৭৭
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সন্ত্রাসী সেনাবাহিনীর ‘জনবল সংকট’ থেকে সৃষ্টি হচ্ছে নানামুখী সংকট
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)