ভারতে ৫১ বছরের রেকর্ড ভাঙলো দাবদাহ, তাপমাত্রা ছাড়ালো ৪৭ ডিগ্রি
, ২৪ শাওওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৫ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ০৪, মে, ২০২৪ খ্রি:, ২১ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
কয়েক সপ্তাহ ধরে ভয়ংকর দাবদাহে পুড়ছে ভারতের বেশিরভাগ এলাকা। এর মধ্যেই নিজেদের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ উত্তপ্ত এপ্রিল মাস পার করেছে দক্ষিণ ভারত। আর উত্তরপূর্ব ভারতে ভেঙেছে ৫১ বছরের রেকর্ড। ভারতীয় আবহাওয়া দপ্তরের (আইএমডি) পরিসংখ্যানে উঠে এসেছে এসব তথ্য।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গত কয়েকদিনে রেকর্ডভাঙা তাপমাত্রা দেখেছে ভারতের তিনটি বড় শহর - বেঙ্গালুরু, কলকাতা এবং মুম্বাই।
সামগ্রিকভাবে দক্ষিণ ভারতে এবারের এপ্রিল মাসে গড় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা ২০১৬ সালের রেকর্ডভাঙা ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস থেকে সামান্য কম। ওই বছর ১৯০১ সালের পুরোনো রেকর্ড ভেঙেছিল এপ্রিলের গড় তাপমাত্রা। এ বছর নিজেদের ইতিহাসে সবচেয়ে উষ্ণতম এপ্রিল মাস পার করেছে বেঙ্গালুরু।
আর পুরো মাসজুড়েই চরম উত্তপ্ত আবহাওয়া ছিল পূর্ব ভারতে। আইএমডির তথ্যমতে, গত এপ্রিল মাসে পূর্ব ও উত্তরপূর্ব ভারতে গড় তাপমাত্রা ছিল ১৯৭৩ সালের পর থেকে সর্বোচ্চ। তবে মাসটিতে রাতের গড় তাপমাত্রা ছিল ইতিহাসেরই সর্বোচ্চ।
গরমে পুড়ছে পশ্চিমবঙ্গ, ঝাড়খ- এবং বিহারও। গত মঙ্গলবার (৩০ এপ্রিল) কলকাতার দম দমে তাপমাত্রা ছিল সর্বোচ্চ ৪৩ ডিগ্রি সেলসিয়াস, যা এবারের এপ্রিলে সেখানকার সর্বোচ্চ তাপমাত্রা এবং যেকোনো মাসের ক্ষেত্রে চতুর্থ সর্বোচ্চ। এদিন কলকাতার আলিপুরেও তাপমাত্রা ছিল ৪৩ ডিগ্রি সেলসিয়াস, যা প্রায় এক শতাব্দী আগে রেকর্ড করা ৪৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসের সর্বকালের সর্বোচ্চ রেকর্ড থেকে সামান্য কম। এ নিয়ে মাত্র দ্বিতীয়বার কলকাতায় এপ্রিলের তাপমাত্রা ৪৩ ডিগ্রি ছুঁলো।
চলতি গ্রীষ্মে ভারতে প্রথমবারের মতো তাপমাত্রার পারদ ৪৭ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে গত মঙ্গলবার, সেটিও পশ্চিমবঙ্গে। ওই দিন কলাইকু-ায় ৪৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়, যা স্বাভাবিকের চেয়ে ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। একইদিন ঝাড়খ-ের পূর্ব সিংভূম জেলার বাহারাগোরা এলাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৪৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
এ অঞ্চলের অন্তত তিনটি স্থানে- কলাইকু-া, পানাগড় (পশ্চিমবঙ্গ) এবং বালাসোরে (উড়িষ্যা) স্বাভাবিকের চেয়ে ১০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রার কথা জানানো হয়েছে।
আইএমডি জানিয়েছে, পূর্ব ভারতে ২ মে পর্যন্ত এবং দক্ষিণ ভারতে আরও অন্তত পাঁচদিন তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
খাছ সুন্নতী ওয়াক্ত মুতাবিক রাজারবাগ শরীফ সুন্নতী জামে মসজিদ-এ দেশের সর্বপ্রথম ঈদুল ফিতর উনার জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ৬:৩০ মিনিটে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩০০-৪০০ টাকা অতিরিক্ত ভাড়া গুণতে হচ্ছে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পবিত্র শাওওয়াল মাসের চাঁদ তালাশ বিষয়ে ‘মাজলিসু রুইয়াতিল হিলাল’-এর সভা আজ
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যোদ্ধাদের আক্রমণের পর গাজার রাস্তায় উল্টে পড়ে আছে দখলদারদের ট্যাংক।
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এবারো ঈদের আমেজ নেই অর্ধলাখ লবণচাষির পরিবারে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্ভ্রমহরণ রোধে সব মন্ত্রণালয়-সংস্থাকে সমন্বিত অ্যাকশনে যাওয়ার নির্দেশ
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নাফ নদী থেকে নৌকাসহ ৪ জেলেকে অপহরণ করলো আরাকান আর্মি
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চট্টগ্রাম বন্দরে ভিড়ছে আরও দুই জ্বালানিবাহী জাহাজ
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঈদযাত্রায় স্বস্তি আনতে বছিলা লঞ্চঘাট চালু
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বেতন দেওয়ার দিন কারখানায় তালা দিয়ে পালালেন মালিক, শ্রমিকদের বিক্ষোভ
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মার্কিন ‘নিরাপত্তা গ্যারান্টির’ সীমাবদ্ধতা টের পাচ্ছে আরব দেশগুলো
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ছুটছে ঘরমুখো মানুষ, পরিবহন সংকটে ভোগান্তি
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












