পানিপ্রবাহ নিয়ে নতুন সংঘাতের শঙ্কা:
ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির পর পানিবন্টন ইস্যুতে উদ্বেগ
, ১২ মে, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির পরপরই দক্ষিণ এশিয়ার রাজনৈতিক বিশ্লেষকদের দৃষ্টি এখন নতুন এক সম্ভাব্য সংঘাতের দিকে। আর তা হলো দুই দেশের ভেতর দিয়ে প্রবাহিত হওয়া নদীর পানি বন্টন চুক্তি।
স্টিমসন সেন্টারের দক্ষিণ এশিয়া প্রোগ্রামের পরিচালক এলিজাবেথ সতর্ক করেছে যে যুদ্ধবিরতি যতটা গুরুত্বপূর্ণ, ঠিক ততটাই জরুরি হচ্ছে দ্বিপক্ষীয় পানি নীতি নিয়ে কার্যকর আলোচনা।
এক সাক্ষাৎকারে সে বলে, এটি ছিলো পারমাণবিক যুগে সবচেয়ে গুরুতর সংঘাত। সে আরও বলে, এই যুদ্ধবিরতির কোনও নিশ্চয়তা ছিলো না। গত ২৪ ঘণ্টায় পরিস্থিতি যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছিলো, তা ছিলো পারমাণবিক যুগে দুই দেশের মধ্যে অন্যতম গুরুতর সংকট।
বর্তমান পরিস্থিতির একটি বড় দিক হলো নদীর পানিপ্রবাহ, যা এখনও প্রচুর হলেও, আগামী কয়েক মাসের মধ্যে তা ব্যাপকভাবে কমে যাবে। এই প্রসঙ্গে সে বলে, ভারতের এখনও পর্যাপ্ত অবকাঠামো নেই এই অতিরিক্ত পানি অর্থবহভাবে সরিয়ে নেওয়ার। তবে ভবিষ্যতে এই সক্ষমতা অর্জন করলে, শুষ্ক মৌসুমে পানি নিয়ে বিরোধ আরও তীব্র হতে পারে।
বিশ্লেষকদের মতে, কূটনৈতিক আলোচনায় পানিবন্টন গুরুত্বপূর্ণ এজেন্ডা না হলে, যুদ্ধবিরতির অর্জন অস্থায়ী হতে পারে।
এখন পর্যন্ত যুদ্ধবিরতি স্বস্তি এনে দিলেও বিশ্লেষকরা মনে করছে- যতক্ষণ না প্রকৃত রাজনৈতিক সমস্যাগুলি সমাধান হচ্ছে, ততক্ষণ যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে খুশি হওয়া ঝুঁকিপূর্ণ। সে আরও বলে, আন্তর্জাতিক সম্প্রদায়েরও এখন ভূমিকা গুরুত্বপূর্ণ। কারণ কেবল সামরিক বিরতি নয়, পানি, সীমান্ত, সন্ত্রাসবাদ ও কাশ্মীর-এই চারটি মূল ইস্যুতে সমাধান ছাড়া শান্তি শুধু ক্ষণস্থায়ী ‘বিরতি’হয়েই থাকবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাকিস্তান ত্যাগ করছে কেন ব্যবসা প্রতিষ্ঠানগুলো?
১৬ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নিরস্ত্রীকরণ চাপ বাড়ানোর বিরুদ্ধে লেবানন সরকারকে সতর্ক করলো হিজবুল্লাহ
১৬ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানে সম্ভাব্য মার্কিন হামলা নিয়ে সৌদির কড়া বার্তা
১৬ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের ভয়াবহ হামলার শঙ্কা, কাতারের মার্কিন ঘাঁটি ছাড়তে কর্মকর্তাদের নির্দেশ
১৬ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ট্রাম্পের হুমকিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইরানের পাশে থাকার ঘোষণা রাশিয়ার
১৬ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বেশিরভাগ ইহুদী নিজেদেরকে পরাজিত ও অনিরাপদ ভাবছে
১৬ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হামাসের গতিবিধি নজরদারিতে অসহায়ত্ব
১৬ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আতঙ্কে নিজেরাই নিজেদেরকেই গুলি করে মারে!
১৫ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর ২৫% শুল্কারোপ ট্রাম্পের
১৪ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সার্বভৌমত্ব লঙ্ঘনে আমিরাতকে বন্দর-সামরিক ঘাঁটি ছাড়ার নির্দেশ সোমালিয়ার
১৪ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রোহিঙ্গাদের জীবনকে বিভীষিকাময় করে তুলেছে মিয়ানমার
১৪ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরানে বিক্ষোভের নেপথ্যে মোসাদের উসকানি দেখছে তুরস্ক
১৪ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)