ভোলার দৃষ্টিনন্দন স্থাপনা নিজাম-হাসিনা মসজিদ
, ০৫ নভেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) পাঁচ মিশালী
দক্ষিণাঞ্চলের দ্বীপ জেলা ভোলায় নির্মিত হয়েছে অত্যাধুনিক সৌন্দর্যম-িত নয়নজুড়ানো স্থাপনা নিজাম-হাসিনা মসজিদ। এটি নিজাম-হাসিনা ফাউন্ডেশনের তত্ত্বাবধানে নির্মিত। ভোলা শহরের উকিল পাড়ায় প্রায় দেড় একর জমির ওপর এ মসজিদটি নির্মাণ করা হয়। ২০১৬ সালের ৩০ ডিসেম্বর জুমুয়ার নামাজ আদায়ের মাধ্যমে এ মসজিদটির শুভ উদ্বোধন করা হয়।
নিজাম-হাসিনা ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় মার্বেল পাথরসহ বিভিন্ন দামি পাথর ও আধুনিক স্থাপত্যশৈলীর কারুকার্জ দ্বারা নির্মিত দুই তলা বিশিষ্ট এ মসজিদে রয়েছে নারী ও পুরুষদের জন্য আলাদা অজুখানা এবং নামাজের স্থান।
২০১০ সালের জুন মাস থেকে এ মসজিদের নির্মাণ কাজ শুরু হয়। প্রায় ৫২ হাজার শ্রমিক মসজিদ নির্মাণের কাজে অংশ গ্রহণ করেছেন। আর্কিটেক্ট ফোরামের ডিজাইনার কামরুজ্জামান লিটন মসজিদটির দৃষ্টিনন্দন ডিজাইন করেন।
মসজিদটির মিনারের উচ্চতা ১২০ ফুট এবং ৬০ ফুট উচ্চতার গম্ভুজও রয়েছে এ মসজিদে। মসজিদভিত্তিক লাইব্রেরি ও হিফজখানার পাশাপাশি সৌন্দর্য বৃদ্ধিতে ক্যালিগ্রাফি সমৃদ্ধ ডিজাইন ও ফোয়ারাসহ চারপাশে সাজানো গুছানো ফুলের বাগান রয়েছে। যা মসজিদের সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিয়েছে।
এক সঙ্গে দুই হাজার মুসল্লি ধারণ ক্ষমতা সম্পন্ন এ মসজিদে এসি ও আধুনিক অজুখানা ছাড়াও সার্বক্ষনিক বিদ্যুৎ সুবিধা প্রদানে জেনারেটর ব্যবস্থা রয়েছে। সুন্দর টাইলস সমৃদ্ধ ফ্লোরের জন্য রয়েছে সুন্দর কার্পেটের ব্যবস্থা।
উল্লেখ্য যে, নিজাম-হাসিনা ফাউন্ডেশনের আওতায় এ পর্যন্ত যে সব সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে, তন্মধ্যে, ১৫টি মসজিদ নির্মাণ, এতিমখানা, চক্ষু হাসপাতাল, বৃদ্ধাশ্রম ও একাধিক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করা হয়েছে। নিঃসন্দেহে এটি নিজাম-হাসিনা ফাউন্ডেশনের প্রশংসনীয় উদ্যোগ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চলতি বছরে অক্সফোর্ড ডিকশনারির সেরা শব্দ কোনটি?
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জেগে থাকা অবস্থায় আপনার মস্তিষ্ক একটি বাল্ব জ্বালানোর মতো বিদ্যুৎ তৈরি করে
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিশ্বের সবচেয়ে বিরল রক্তের গ্রুপ কোনটি ও কেন?
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইন্দোনেশিয়ার গ্রিন ইসলাম বিপ্লব: প্রেক্ষাপট বাংলাদেশ
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভিভিআইপি ও ভিআইপি কারা, কি ধরনের অগ্রাধিকার পেয়ে থাকেন তারা?
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সিসিইউ আর আইসিইউ উভয়ই জরুরি, কোনটার কাজ কি?
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আফ্রিকা ভেঙে সৃষ্টি হচ্ছে এক নতুন মহাসাগর
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মৌমাছির বিষে এক ঘণ্টায় ধ্বংস স্তন ক্যানসার কোষ
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
১৩ বছরের অপেক্ষার পর দেখা মিললো বিশ্বের সবচেয়ে বিরল ফুলের
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সন্তানের উচ্চতা স্বাভাবিকভাবে বাড়বে যে ৩ ফলের রসে
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শুক্র গ্রহে একদিন পৃথিবীর এক বছরের চেয়েও দীর্ঘ
০৩ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১২ ঘণ্টা না খেয়ে থাকলে নিজেকে পরিষ্কার করতে শুরু করে মস্তিষ্ক -গবেষণা
০৩ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












