ভয়াবহ ক্ষতির আশঙ্কায় রড-সিমেন্ট শিল্প মাথায় হাত ব্যবসায়ীদের
, ২৬শে রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৩০ ছামিন, ১৩৯২ শামসী সন , ২৭ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ১৩ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে রড-সিমেন্ট শিল্প খাত। নির্মাণশিল্পের এ খাতের ভরা মৌসুমেও ক্রেতাদের কাছ থেকে আসছে না কাঙ্খিত সাড়া। ফলে চাহিদা ও উৎপাদনের গ্রাফ দুটিই এখন নিম্নমুখী। ব্যবসায়ীদের দাবি সরকারি-বেসরকারি বড় এবং মাঝারি নির্মাণ প্রকল্প বন্ধ থাকায়, নতুন করে প্রকল্প শুরু না করার প্রভাব পড়েছে এ খাতে। এ অবস্থা চলতে থাকলে চরম সংকটে পড়বে এ শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
দেশের বৃহৎ রড উৎপাদনকারী প্রতিষ্ঠান বিএসআরএমের চেয়ারম্যান আলী হোসাইন আকবর আলী বলেন, বর্তমানে রড বিক্রির অবস্থা খুবই করুণ। রড তৈরি কারখানা মালিকদের কারোরই অবস্থা ভালো নেই। যতক্ষণ পর্যন্ত সরকারি-বেসরকারি প্রকল্পের নির্মাণকাজ শুরু হবে না; ততদিন এ অবস্থা চলতেই থাকবে।’ সিমেন্ট তৈরিকারী প্রতিষ্ঠান ‘ডায়মন্ড সিমেন্ট’র উপব্যবস্থাপনা পরিচালক হাকিম আলী বলেন, ‘সিমেন্ট বিক্রিতে প্রত্যাশিত সাড়া নেই।
সরকারি-বেসরকারি নির্মাণকাজ বন্ধ থাকায় সিমেন্ট বিক্রির অবস্থা তলানিতে। ফলে কারখানার উৎপাদন কমাতে বাধ্য হয়েছি। অথচ এমন ভরা মৌসুমে সিমেন্টের চাহিদা থাকে তুঙ্গে।’
বর্তমানে প্রায় সব রড এবং সিমেন্ট কারখানার উৎপাদন করেছে অর্ধেক। তবে আশার কথা হচ্ছে ডিসেম্বরের শেষের দিকে এসে কিছু কিছু বিক্রি হচ্ছে। তবে তা প্রত্যাশার চেয়ে অনেক কম। ব্যবসায়ীদের দাবি, সরকার পতনের পর ক্রমান্বয়ে কমেছে রড ও সিমেন্টের চাহিদা। কারণ হচ্ছে গত কয়েক মাস ধরে বন্ধ রয়েছে সরকারি উন্নয়ন প্রকল্পের কাজ। রাজনৈতিক বিবেচনায় উন্নয়ন প্রকল্পের কাজ পাওয়া ঠিকাদারদের বেশিরভাগই রয়েছে পলাতক। এ ছাড়া নতুন করে বড় ও মাঝারি কোনো প্রকল্পে হাত দেয়নি সরকার। বেসরকারি পর্যায়ের নির্মাণকাজও রয়েছে একপ্রকার বন্ধ। এতে করে রড, সিমেন্টসহ অন্যান্য নির্মাণসামগ্রীর চাহিদা নেমে হয়েছে অর্ধেকে।
চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকার নির্মাণসামগ্রীর পাইকার বিক্রি প্রতিষ্ঠান বিসমিল্লাহ স্টিল করপোরেশনের স্বত্বাধিকারী হাসান রুবেল বলেন, রড সিমেন্টসহ নির্মাণসামগ্রী বিক্রি গত কয়েক মাস ধরেই নিম্নমুখী। কয়েক মাস আগে প্রতি মাসে কমপক্ষে ১৫ হাজার বস্তা সিমেন্ট এবং ১৫০ টন রড বিক্রি হতো। বর্তমানে নির্মাণকাজ একপ্রকার বন্ধ রয়েছে। সরকারি-বেসরকারি উন্নয়ন প্রকল্পের কাজও বন্ধ। যার প্রভাব পড়েছে বিক্রিতে। বর্তমানে বিক্রি অর্ধেকে নেমে এসেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কর্মবিরতিতে ব্যাহত স্বাস্থ্যসেবা, আন্দোলনকারীদের কাজে ফেরার নির্দেশ মন্ত্রণালয়ের
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শীত এলেও কমেনি দাম, বেশিরভাগ সবজিই ৬০-৮০ টাকার ওপরে
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শীত এলেও কমেনি দাম, বেশিরভাগ সবজিই ৬০-৮০ টাকার ওপরে
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ!
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিসিএস প্রশ্নে মুক্তিযুদ্ধকে বলা হলো ‘প্রতিরোধ যুদ্ধ’
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তুরস্কের অর্থনীতিতে রেকর্ড প্রবৃদ্ধি, পর্যটন খাতেও সর্বোচ্চ আয়
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
২৪ ঘণ্টার মধ্যে আইজিপিকে অপসারণে সরকারকে আইনি নোটিশ
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পরীক্ষা না নেয়ায় প্রাথমিক শিক্ষকের মাথা ফাটালেন অভিভাবকরা!
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘খেলাপি ঋণ আদায়ে আইনে পরিবর্তন আনার প্রস্তাব দেয়া হয়েছে’
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৯ হাজার কোটি টাকার ক্ষতিতে দুদকের সাবেক কমিশনারসহ ৬ জনের বিরুদ্ধে মামলা
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
খুলনা-১ আসনে জামাতের হিন্দু প্রার্থী কৃষ্ণ নন্দী!
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)