মাদক পাচারের হটস্পট লালমনিরহাট সীমান্ত
, ১৭ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১১ সাদিস, ১৩৯৩ শামসী সন , ০৯ নভেম্বর, ২০২৫ খ্রি:, ২৪ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
ভারত সীমান্তবর্তী উত্তরের জেলা লালমনিরহাট এখন মাদক চোরাচালানের হটস্পটে পরিণত হয়েছে। জেলার পাঁচটি উপজেলা দিয়েই প্রতিবেশী দেশ থেকে অবাধে ঢুকছে ফেনসিডিল, গাঁজা, ট্যাপেন্টা ট্যাবলেট, ইয়াবা ও মদসহ বিভিন্ন মাদক। এই কারবার পরিচালনায় গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট, যার সঙ্গে স্থানীয় প্রভাবশালী ও জনপ্রতিনিধিদেরও জড়িত থাকার অভিযোগ রয়েছে।
লালমনিরহাটের ২৮১ কিলোমিটার সীমান্তের বেশিরভাগ অংশ অরক্ষিত থাকায় মাদক কারবারিরা এই সুযোগ কাজে লাগাচ্ছে। দিনে-রাতে, এমনকি কখনো কখনো ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর চোখের সামনে দিয়েই মাদক পাচার হয়। বিশেষ করে কালীগঞ্জ উপজেলার গোড়ল আর চন্দ্রপুর ইউনিয়ন দিয়ে মাদক পাচার হচ্ছে সবচেয়ে বেশি।
এই সিন্ডিকেট ভাঙতে পুলিশ সাড়াশি অভিযান শুরু করেছে। গত এক বছরে (২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর) মাদক কারবারিদের বিরুদ্ধে ৬২১টি মামলা হয়েছে, আসামি করা হয়েছে ১,০১৬ জনকে এবং গ্রেপ্তার হয়েছেন ৮০০ জন। এসময় ৬০৮ কেজি গাঁজা, ১৪,২৫৩ বোতল ফেনসিডিল, ২,৭৯৮ বোতল স্কার্ফ (কাশি সিরাপ), ৩,৮৮৫ পিস ইয়াবা, ৭,৪৯৩ পিস ট্যাপেন্টাডল, ০.০৬৭ গ্রাম হেরোইন এবং ২৭ বোতল মদ উদ্ধার করা হয়।
তবে অভিযান আটকাতে মাদক কারবারিরা মরিয়া হয়ে উঠেছে। তারা উল্টো পুলিশের বিরুদ্ধেই ঘুষ নেয়ার অভিযোগ ও মামলা দায়ের করছে। গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোস্তাকিম এবং কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন জানান, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় বেকায়দায় পড়েই মাদক কারবারিরা মিথ্যা অভিযোগ তুলছে। তারা স্পষ্ট জানিয়ে দেন, মাদক নির্মূল না হওয়া পর্যন্ত এই কঠোর অভিযান চলবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভূমিকম্পে ঢাকায় ৫ লাখ বাড়ি ক্ষতির আশঙ্কা বেশি
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশীয় গ্যাসক্ষেত্র বিদেশি কোম্পানিকে না দেয়ার দাবি
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গ্যাস সংকটের প্রতিবাদে শনিরআখড়ায় মহাসড়ক অবরোধ
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাজেট থেকে ২০ হাজার কোটি টাকা দেয়া হলো সম্মিলিত ইসলামী ব্যাংককে
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এখনও অর্জিত হয়নি -কাতারের প্রধানমন্ত্রী
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘বাবরি মসজিদ বানাতে গেলে বাবরের কাছে পাঠিয়ে দেবো’ হুমায়ুনকে হুমকি
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাবরি মসজিদ নির্মাণে এক ব্যক্তিই দিচ্ছেন ৮০ কোটি টাকা
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এনসিপিসহ ৩ দল নিয়ে আত্মপ্রকাশ করলো ‘গণতান্ত্রিক সংস্কার জোট’
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শীতের তীব্রতা বাড়ছে, দুর্ভোগে চরাঞ্চলের মানুষ
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ছাত্রের মায়ের মোবাইলে কুপ্রস্তাব জামাত নেতার!
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রায়েরবাজার থেকে ১১৪ জুলাই নিহতের লাশ উত্তোলন
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জামাতের হিন্দু প্রার্থী নন্দীকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)