মুজিবনগর সেচ উন্নয়ন প্রকল্পে ২৪৮ কোটি টাকা নয়ছয়
, ১৭ নভেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সেচ বিভাগের অধীনে নেয়া মুজিবনগর সেচ উন্নয়ন প্রকল্পে ২৪৮ কোটি টাকা নয়ছয়ের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রকল্প পরিচালনা, ঠিকাদার নিয়োগ থেকে শুরু করে কৃষকদের কাছ থেকে ঘুষ আদায়- সবক্ষেত্রেই অনিয়মের চিত্র উঠে এসেছে দুদকের অনুসন্ধানে।
দুদক সূত্র জানায়, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর অঞ্চলকে বিশেষ বিবেচনায় নিয়ে ২০২০-২১ অর্থবছরে প্রকল্পটি গ্রহণ করা হয়। এসব অঞ্চলের প্রায় সাড়ে ২১ হাজার হেক্টর কৃষিজমিতে নিষ্কাশন সুবিধাসহ সেচব্যবস্থা উন্নয়ন করতে ‘মুজিবনগর সেচ উন্নয়ন প্রকল্প’ গ্রহণ করে বিএডিসি। বছরে ৫১ হাজার টন ধান, গম, ভুট্টাসহ বিভিন্ন খাদ্যশস্য উৎপাদনের লক্ষ্য নিয়ে ২৪৮ কোটি ৪৩ লাখ টাকা ব্যয়ে পাঁচ বছর মেয়াদি এ প্রকল্প অনুমোদন দেয়া হয়।
সূত্র বলছে, কাগজে-কলমে প্রকল্পটির ৭০-৭৫ শতাংশ অগ্রগতি হয়েছে বলা হচ্ছে। কিন্তু বাস্তবে তা হয়নি। কাজের অগ্রগতি খুবই কম বলে জানা গেছে। প্রকল্পের ভুয়া বিল-ভাউচার তৈরি, কাগজে-কলমে প্রকল্প বাস্তবায়ন দেখানো, কৃষকদের কাছ থেকে ঘুষগ্রহণ, নিম্নমানের কাজ এবং কমিশন বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে।
দুদক সূত্র জানায়, অভিযোগের তীর বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সাবেক এমপি মাহবুব উল আলম হানিফ ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের দিকে।
অভিযোগ উঠেছে, কাগজে-কলমে প্রকল্পের অগ্রগতি ৭৫ শতাংশ দেখানো হয়েছে, কিন্তু বাস্তবে সিংহভাগ কাজের কোনো অস্তিত্ব নেই। নিজস্ব ঠিকাদার সিন্ডিকেট এবং প্রকল্প পরিচালকের যোগসাজশে কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা অঞ্চলে প্রকল্পের বড় অংশের অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
অভিযোগে বলা হয়েছে, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর অঞ্চলে স্থাপন করা দুই শতাধিক সেচ প্লান্টের প্রতিটির জন্য স্থানীয় চাষিদের কাছ থেকে পাঁচ লাখ টাকা করে ঘুষ নেয়া হয়েছে। পাশাপাশি প্রকল্পের ঠিকাদার মনোনয়নের ক্ষেত্রে মোট প্রকল্প ব্যয়ের পাঁচ শতাংশ কমিশন গ্রহণের অভিযোগও উঠেছে প্রকল্প পরিচালকের বিরুদ্ধে।
এ ছাড়া অভিযোগ আছে, কাজ না করেই ভুয়া বিল-ভাউচার দেখিয়ে টাকা উত্তোলনের ক্ষেত্রে ৪০ শতাংশ অর্থ নেন প্রকল্প পরিচালক এবং ৬০ শতাংশ নেন ঠিকাদার।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রংপুরে তিন মাসে ১৩ খুন, ৩৭ সম্ভ্রমহরণ
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভারতের গুজরাটে দেহব্যবসা চক্রের হাত থেকে ১২ বাংলাদেশি নারী উদ্ধার
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিচারকদের নিয়ে ইসির ৩০০ নির্বাচনি অনুসন্ধান কমিটি গঠন
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভোটের মাঠে চোরাগোপ্তা হামলার আশঙ্কা ইসির, কঠোরভাবে দমনের নির্দেশ
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্তে নারী-শিশুসহ ১৫ জনকে ঠেলে পাঠালো বিএসএফ
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জামাতের পথসভায় পুলিশ কর্মকর্তার সংগীত!
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রাজধানীর ৩ এলাকায় ককটেল বিস্ফোরণ
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শিশু সাজিদের মৃত্যুর ঘটনায় ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এমপিদের সব কাজের এখতিয়ার দিলে সেখানে অনিময় হবেই
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করিয়ে ঘরে ফিরবো আমরা’
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘ইতিহাসকে মুখোমুখি দাঁড় করিয়ে বিভাজন সৃষ্টি করা যাবে না’
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হাদির হামলাকারীরা ভারতে পালিয়ে গেছে কি না তথ্য নেই -ডিএমপি
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)