যমুনায় দেশের দীর্ঘতম রেলসেতুতে উঠল যাত্রীবাহী ট্রেন
, ১৩ শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৬ তাসি’, ১৩৯২ শামসী সন , ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ৩০ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
পরীক্ষামূলক যাত্রা শেষে উদ্বোধনের একমাস আগে নবনির্মিত যমুনা রেলওয়ে সেতু দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। এর মধ্য দিয়ে বঙ্গবন্ধু সেতুতে ট্রেন চলাচলের ইতি ঘটল।
বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) আল ফাত্তাহ মোহাম্মদ মাসউদুর রহমান বলেন, দেশের দীর্ঘতম ৪.৮ কিলোমিটার দীর্ঘ এই রেলসেতু ১৮ মার্চ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।
সেতুর প্রকল্প পরিচালক মাসউদুর রহমান জানান, রেলসেতুতে দুটি লাইন থাকলেও প্রথমে একটি লাইন দিয়েই উভয়দিকে ট্রেন চলাচল শুরু হয়েছে। এর আগে যাত্রী ছাড়াই বেশ কয়েকবার ট্রায়াল রান হয়েছে।
২০২০ সালের ২৯ নভেম্বর বঙ্গবন্ধু বহুমুখী সেতুর সমান্তরালে ডুয়েলগেজ ডাবল ট্র্যাকের রেলসেতুটির নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গণঅভ্যুত্থানের মুখে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পিলার নির্মাণে পাইলিংয়ের কাজ শুরু হয় এরপর ২০২১ সালের মার্চে।
প্রথমে প্রকল্পটির নির্মাণ ব্যয় ৯ হাজার ৭৩৪ কোটি ৭ লাখ টাকা নির্ধারিত হলেও পরে তা ১৬ হাজার ৭৮০ কোটি ৯৬ লাখ টাকায় উন্নীত হয়। এর মধ্যে ২৭.৬০ শতাংশ অর্থায়ন এসেছে দেশীয় উৎস থেকে এবং ৭২.৪০ শতাংশ ঋণ দিয়েছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি-জাইকা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কর্মবিরতিতে ব্যাহত স্বাস্থ্যসেবা, আন্দোলনকারীদের কাজে ফেরার নির্দেশ মন্ত্রণালয়ের
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শীত এলেও কমেনি দাম, বেশিরভাগ সবজিই ৬০-৮০ টাকার ওপরে
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শীত এলেও কমেনি দাম, বেশিরভাগ সবজিই ৬০-৮০ টাকার ওপরে
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ!
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিসিএস প্রশ্নে মুক্তিযুদ্ধকে বলা হলো ‘প্রতিরোধ যুদ্ধ’
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তুরস্কের অর্থনীতিতে রেকর্ড প্রবৃদ্ধি, পর্যটন খাতেও সর্বোচ্চ আয়
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
২৪ ঘণ্টার মধ্যে আইজিপিকে অপসারণে সরকারকে আইনি নোটিশ
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পরীক্ষা না নেয়ায় প্রাথমিক শিক্ষকের মাথা ফাটালেন অভিভাবকরা!
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘খেলাপি ঋণ আদায়ে আইনে পরিবর্তন আনার প্রস্তাব দেয়া হয়েছে’
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৯ হাজার কোটি টাকার ক্ষতিতে দুদকের সাবেক কমিশনারসহ ৬ জনের বিরুদ্ধে মামলা
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
খুলনা-১ আসনে জামাতের হিন্দু প্রার্থী কৃষ্ণ নন্দী!
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)