যুক্তরাষ্ট্রে গৃহহীনের সংখ্যা বেড়েই চলছে
, ১০ রবীউছ ছানী শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৬ খ্বমিস , ১৩৯২ শামসী সন , ১৪ অক্টোবর , ২০২৪ খ্রি:, ২৯ আশ্বিন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
যুক্তরাষ্ট্র জুড়ে গৃহহীন মানুষের সংখ্যা ব্যাপক ভাবে বেড়ে গেছে। বিভিন্ন পরিসংখ্যানে দেখা যাচ্ছে, সেদেশে গৃহহীনতা একটি গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আমেরিকার শহর ও গ্রামীণ এলাকায় পরিচালিত সমীক্ষায় দেখা যাচ্ছে, চলতি বছর গৃহহীন মানুষের সংখ্যা অনেক বেড়েছে।
মার্কিন পত্রিকা ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, যুক্তরাষ্ট্রে গৃহহীনতার ক্রমবর্ধমান প্রবণতা থেকে মনে হচ্ছে গৃহহীনের সংখ্যা ২০২৩ সালের সংখ্যাকেও ছাড়িয়ে যাবে। ২০২৩ সালে গৃহহীনের সংখ্যা ছিল ছয় লাখ ৫৩ হাজার যা ২০০৭ সালের পর সর্বোচ্চ।
ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী, গৃহহীনদের সমস্যা নিয়ে কাজ করে এমন ২৫০টির বেশি সংগঠন চলতি বছরের শুরুতে একদিনে কমপক্ষে সাড়ে পাঁচ লাখ গৃহহীনের তালিকা তৈরি করেছে। তারা তুলনামূলক চিত্রে দেখিয়েছে গত বছরের তুলনায় এ বছর গৃহহীন বেড়েছে ১০ শতাংশ।
মার্কিন যুক্তরাষ্ট্রে গৃহহীন মানুষের চূড়ান্ত পরিসংখ্যান অনেকটাই নির্ভর করে নিউ ইয়র্ক সিটির মতো এলাকাগুলোর পূর্ণাঙ্গ পরিসংখ্যানের ওপর। আমেরিকার সবচেয়ে বেশি গৃহহীন মানুষের বসবাস এই নিউ ইয়র্ক সিটিতেই।
ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, গৃহহীন মানুষের সংখ্যা বাড়ার পেছনে কেবল অভিবাসনই দায়ী নয়। আর্থিক সহযোগিতা বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি বাড়ির দাম এবং ভাড়া বৃদ্ধির কারণে বহু মানুষ রাস্তায় জীবনযাপনে বাধ্য হচ্ছে।
পত্রিকাটি আরও জানিয়েছে, আমেরিকায় গৃহহীনতা সংকট বাড়ার পেছনে মাদকাসক্তি ও মানসিক স্বাস্থ্যও দায়ী। যুক্তরাষ্ট্রে আজীবন গৃহহীন রয়েছে এমন মানুষের সংখ্যাও অস্বাভাবিক ভাবে বেড়েছে বলে জানা গেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
গাজায় ৫৭ হাজারের বেশি পরিবার চালাচ্ছে নারীরা -জাতিসংঘ
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে ব্যাপক গোলাগুলি
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাবরি মসজিদ বানাতে চাওয়া বিধায়ককে বহিষ্কার করেছে কংগ্রেস
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাবরি মসজিদ শহীদ দিবসে পুনরায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন - ৩ লক্ষ মানুষের গণজমায়েত
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
.অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানল, পুড়ছে বসত-বাড়ি
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ব্যাগভর্তি জাল টাকা, হাসপাতালে বিল দেয়ার সময় আটক ৩
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গাজার বিভিন্ন স্থানে এভাবে ছড়িয়ে ছিটিয়ে ভাঙারি হিসেবে পড়েছিলো দখলদারদের সামরিক যান।
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সতর্কবার্তা!
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বায়ুদূষণে পাকিস্তানের বছরে ক্ষতি ২২ বিলিয়ন ডলার
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ ও পাকিস্তানি শিক্ষার্থীদের ভর্তি বন্ধ করেছে যুক্তরাজ্যের অন্তত ৯টি বিশ্ববিদ্যালয়
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থায় জোর, সাবমেরিন তৈরীতে ঝুঁকছে তুরস্ক
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুক্তরাজ্যে দুই বছরের মধ্যে বড় ভূমিকম্প
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)