যুক্তরাষ্ট্রে শাটডাউনে বিপর্যস্ত আকাশপথ, একদিনে ১৪০০ ফ্লাইট বাতিল
, ১১ নভেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
যুক্তরাষ্ট্রে দীর্ঘ শাটডাউন বা সরকারি অচলাবস্থা নজীরবিহীন পর্যায়ে পৌঁছেছে। টানা বেশ কয়েকদিন ধরে আকাশপথে ব্যাপক বিশৃঙ্খলা অব্যাহত রয়েছে। বাজেট পাসকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের শাটডাউনের মধ্যে গত শনিবার বাতিল হয়েছে ১ হাজার ৪০০টিরও বেশি ফ্লাইট। আর প্রায় ৬ হাজার ফ্লাইট দেরিতে যাত্রা করেছে।
এমনকি আগামী কয়েক দিনে পরিস্থিতি আরো খারাপ হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিবিসির খবরে বলা হয়েছে, সরকারি অচলাবস্থায় গত শনিবার যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক মিলিয়ে ১ হাজার ৪০০টিরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে। ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইটঅ্যাওয়ার জানিয়েছে, গত শনিবার আরও প্রায় ৬ হাজার ফ্লাইট বিলম্বিত হয়েছে, জুমুয়াবারও বিলম্বের সংখ্যা ছিলো ৭ হাজারের বেশি।
এর আগে সপ্তাহের শুরুতে মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছিলো, অচলাবস্থার মধ্যে বেতন ছাড়াই কাজ করা বিমান নিয়ন্ত্রকদের মধ্যে ক্লান্তি দেখা দেওয়ায় দেশের সবচেয়ে ব্যস্ত ৪০টি বিমানবন্দরে ফ্লাইট চলাচল ১০ শতাংশ পর্যন্ত কমানো হবে।
গত ১ অক্টোবর শুরু হওয়া এই অচলাবস্থা এখনো অব্যাহত রয়েছে। কংগ্রেসে অর্থায়ন নিয়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে দ্বন্দ্ব এখনো মেটেনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের সাথে আলোচনা ছাড়া গাজায় শান্তি আসবে না: কাতার
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সংকট কাটাতে ‘অপপ্রচারে’ বড় বাজেট বরাদ্দ
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলি হামলা
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলি হামলা
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সুদানে হাসপাতাল ও স্কুলে ড্রোন হামলা, নিহত ৭৯
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শ্রীলঙ্কায় বন্যার মধ্যেই নতুন করে ভূমিধসের শঙ্কা
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসরায়েলি দখলদারিত্ব শেষ হলেই অস্ত্র সমর্পণ
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসরাইলপ্রীতি বন্ধে ইইউ পররাষ্ট্রনীতি প্রধানকে আহ্বান
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গাজায় ৫৭ হাজারের বেশি পরিবার চালাচ্ছে নারীরা -জাতিসংঘ
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে ব্যাপক গোলাগুলি
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাবরি মসজিদ বানাতে চাওয়া বিধায়ককে বহিষ্কার করেছে কংগ্রেস
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাবরি মসজিদ শহীদ দিবসে পুনরায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন - ৩ লক্ষ মানুষের গণজমায়েত
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)