যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনতে ইরানের চিঠি
, ২২ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৬ সাদিস, ১৩৯৩ শামসী সন , ১৪ নভেম্বর, ২০২৫ খ্রি:, ২৯ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
মার্কিন যুক্তরাষ্ট্র ও সন্ত্রাসী ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় আনতে জাতিসংঘ মহাসচিব ও নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। জাতিসংঘের মহাসচিবকে সম্বোধন করে নিরাপত্তা পরিষদকে দেয়া এক আনুষ্ঠানিক চিঠিতে সে এ আহ্বান জানায়। চিঠিতে অপরাধীদের বিচারের আওতায় আনার প্রয়োজনীয়তার ওপর জোর দেয় সে। খবর বার্তা সংস্থা মেহেরের।
চিঠিতে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি গত জুনে ইরানের বিরুদ্ধে ইসরায়েলি সামরিক আগ্রাসনকে সমর্থন করতে যুক্তরাষ্ট্রের ভূমিকার নিন্দা জানায়। এর আগে ট্রাম্প সন্ত্রাসী ইসরায়েলের হামলার বিষয়ে মার্কিন তত্ত্বাবধানের কথা স্বীকার করে। ট্রাম্প বলেছে, ‘সন্ত্রাসী ইসরায়েল প্রথমে (ইরান) আক্রমণ করেছিলো। সেই আক্রমণ ছিলো অত্যন্ত শক্তিশালী। আমি এর জন্য দায়িত্বে ছিলাম।’
জাতিসংঘ মহাসচিবকে সম্বোধন করে দেয়া চিঠিতে আরাগচি ইরানে ইসরায়েলি হামলার বিষয়ে গত ৬ নভেম্বর ট্রাম্পের করা ওই মন্তব্য উদ্ধৃত করা হয়েছে।
ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেছে, এই মন্তব্য ইসরায়েলি সামরিক হামলার বিষয়ে মার্কিন নির্দেশনা এবং নিয়ন্ত্রণের স্পষ্ট প্রমাণ।
আরাগচি বলেছে, সন্ত্রাসী ইসরায়েলের হামলায় ১১০০ জনেরও বেশি মানুষ নিহত এবং আরো অনেকে আহত হয়।
সে জোর দিয়ে বলেছে, এই হামলা জাতিসংঘ সনদের অনুচ্ছেদ ২(৪) সহ একাধিক আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।
তার মতে, এই লঙ্ঘনের দায় কেবল সন্ত্রাসী ইসরায়েলের নয়, বরং মার্কিন যুক্তরাষ্ট্রেরও, যারা ট্রাম্পের স্বীকারোক্তি অনুযায়ী ইসরায়েলি আগ্রাসন পরিচালনা ও নিয়ন্ত্রণ করেছিলো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতীয়দের নাগরিকত্ব ত্যাগের সংখ্যা দিন দিন বাড়ছে
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গাজায় সন্ত্রাসী ইসরায়েলি হামলা, নিহত ৪
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রথমবারের মতো ২ কোটি টন ছাড়াবে মালয়েশিয়ার পাম অয়েল উৎপাদন
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সন্ত্রাসী ইসরায়েলের বিরুদ্ধে রায় দিয়ে টানাপোড়েনে বিচারকরা
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দিল্লিতে বোমা হামলার পর থেকে হেনস্থার শিকার কাশ্মীরের মুসলিম ডাক্তাররা
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভারতে ঘন কুয়াশায় ভয়াবহ দুর্ঘটনার কবলে অসংখ্য বাস-ট্রাক-গাড়ি
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘ইসরায়েল প্রতিদিন যুদ্ধাপরাধ করে’
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দক্ষিণ লেবাননে ইসরায়েলের ডজনখানেক বিমান হামলা, যুদ্ধবিরতি আরও নাজুক
১৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পশ্চিম তীরে ২০১৭ সালের পর সর্বোচ্চ স্তরে ইসরায়েলি বসতি স্থাপন -জাতিসংঘ
১৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যুদ্ধবিরতির পর ইসরায়েলি হামলায় গাজায় ৮২ শিশু নিহত
১৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউক্রেন সংঘাতকে ব্যবহার করে ফিলিস্তিন ইস্যুকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে পশ্চিমারা
১৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নাগরিকত্ব বাতিলের ঝুঁকিতে যুক্তরাজ্যের ৯০ লাখ মুসলিম নাগরিক, ঝুঁকিতে আরও যেসব দেশ
১৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)