পরগাছা ইহুদীবাদী ইসরায়েলের কাপুরুষতা:
যুদ্ধে যেতে অনীহা: সৈন্য সংকটে যুদ্ধ চালাতে হিমশিম খাচ্ছে দখলদার সন্ত্রাসী ইসরায়েল
, ২৮ রবীউছ ছানী শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৪ সাদিস, ১৩৯২ শামসী সন , ০১ নভেম্বর, ২০২৪ খ্রি:, ১৬ কার্তিক, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
গাজায় এক বছর ধরে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে পরগাছা ইসরায়েলি সেনাবাহিনীর রিজার্ভ সৈন্যরা। এ অবস্থায় অবৈধ রাষ্ট্রটি নতুন সৈন্য সংগ্রহেও সমস্যার মুখে পড়েছে, বিশেষ করে, তারা যখন লেবাননে নতুন করে যুদ্ধ শুরু করেছে।
দখলদার ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, গত বছরের ৭ অক্টোবরের পর থেকে প্রায় তিন লাখ রিজার্ভ সৈন্যকে ডাকা হয়েছে। এর মধ্যে ১৮ শতাংশই ৪০ বছরের বেশি বয়সী, যাদের সাধারণত ছাড় দেওয়া হয়ে থাকে।
গত বছরের ৭ অক্টোবর গাজায় সামরিক অভিযান ও গত ৩০ সেপ্টেম্বর লেবাননে অভিযান শুরুর পর থেকে নিহত হয়েছে কয়েক হাজার ইহুদীবাদী সন্ত্রাসী সেনা।
এ অবস্থায় ইসরায়েলের রিজার্ভ সৈন্যদের ডিউটির সময়সীমা বাড়ানো হয়েছে। অনেক সৈন্য অভিযোগ করেছে, তারা স্বাভাবিক জীবনযাপন করতে পারছে না।
আরিয়েল সেরি-লেভি নামে একজন ইসরায়েলি রিজার্ভ সৈন্য সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছে, আমরা ডুবে যাচ্ছি। সে জানায়, গত ৭ অক্টোবরের হামলার পর থেকে তাকে চারবার ডাকা হয়েছে। বর্তমানে যুদ্ধ চালানোর পক্ষে যারা আছে, তাদের বিরুদ্ধে কথা বলেছে এই ইসরায়েলি সৈন্য। সে বলেছে, আমাদের এই যুদ্ধ শেষ করতে হবে, কারণ আমাদের সৈন্যের অভাব হচ্ছে।
আরেক রিজার্ভ সৈন্য বলেছে, ক্লান্তি ও নৈতিক অবসাদের কারণে আমি আমার চাকরি হারিয়েছি।
সৈন্য সংকটে ইসরায়েলের সামরিক বাহিনী এখন একটি কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছে। এটি তার নিরাপত্তার জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সূত্র: এএফপি
এ সম্পর্কিত আরো সংবাদ
-
গাজায় ৫৭ হাজারের বেশি পরিবার চালাচ্ছে নারীরা -জাতিসংঘ
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে ব্যাপক গোলাগুলি
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাবরি মসজিদ বানাতে চাওয়া বিধায়ককে বহিষ্কার করেছে কংগ্রেস
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাবরি মসজিদ শহীদ দিবসে পুনরায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন - ৩ লক্ষ মানুষের গণজমায়েত
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
.অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানল, পুড়ছে বসত-বাড়ি
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ব্যাগভর্তি জাল টাকা, হাসপাতালে বিল দেয়ার সময় আটক ৩
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গাজার বিভিন্ন স্থানে এভাবে ছড়িয়ে ছিটিয়ে ভাঙারি হিসেবে পড়েছিলো দখলদারদের সামরিক যান।
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সতর্কবার্তা!
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বায়ুদূষণে পাকিস্তানের বছরে ক্ষতি ২২ বিলিয়ন ডলার
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ ও পাকিস্তানি শিক্ষার্থীদের ভর্তি বন্ধ করেছে যুক্তরাজ্যের অন্তত ৯টি বিশ্ববিদ্যালয়
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থায় জোর, সাবমেরিন তৈরীতে ঝুঁকছে তুরস্ক
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুক্তরাজ্যে দুই বছরের মধ্যে বড় ভূমিকম্প
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)