রাজধানীর কড়াইল বস্তিতে আগুন
, ০৫ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৮ তাসি, ১৩৯০ শামসী সন , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ১২ই ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
রাজধানী ঢাকার কড়াইল বস্তিতে বিকেল ৪টার পর আগুন লাগে। বিকেল ৪টা ৩০ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট গিয়ে অগ্নিনির্বাপণে কাজ শুরু করে। প্রায় ১ ঘণ্টার চেষ্টায় ৫টা ৩৩ মিনিটে নিয়ন্ত্রণে এসেছে আগুন।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) বিকেলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতর থেকে এ তথ্য জানানো হয়।
এ ঘটনায় ৫০ থেকে ৬০টি ঘর পুড়েছে বলে জানিয়েছেন অধিদপ্তরের পরিচালক (অপারেশন অ্যান্ড মেনটেনেন্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।
আগুন নিয়ন্ত্রণ শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়ে তিনি বলেন, আগুনের ঘটনা ঘটেছে চুলা থেকে। তিনি আরও বলেন, ঘনবসতিপূর্ণ হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে গেছে।
এদিকে রাজধানীর মালিবাগের মৌচাক টাওয়ার শপিং কমপ্লেক্সেও আগুন লেগেছে। গতকাল রোববার দুপুর সোয়া ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের সদস্যরা। বেলা ১১টার দিকে ১৪ তলা বিশিষ্ট মৌচাক টাওয়ারের সাত তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যায়নি।
উল্লেখ্য, রাজধানীর বস্তিগুলোতে আগুন লাগার ঘটনা প্রায়শই ঘটছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, গত ২০১৯ সালে সারাদেশে ১৬৫টি বস্তিতে আগুন লাগে। এর মধ্যে রংপুরে ৮৮টি, চট্টগ্রামে ৪৩টি, ঢাকায় ৩৩টি ও সিলেট বিভাগে একটিতে। অর্থাৎ গড় হিসাবে তিন দিন অন্তর দেশের কোথাও না কোথাও বস্তি পুড়ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরাইলি সন্ত্রাসীদের বোম্ব দিয়েই তাদের সামরিক যান ধ্বংসের প্রামাণ্যচিত্র প্রকাশ
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ শুরুর পর ৮৫ দেশে বেড়েছে তেলের দাম, বাড়েনি বাংলাদেশ
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশের অর্থনীতিতে বড় ধাক্কা দিতে পারে ইরান যুদ্ধ
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাছ কাটা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাছ কাটা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমার স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন -ফখরুল
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
থার্ড টার্মিনাল চালু করতে ৬ থেকে ৯ মাস লাগবে
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নাগালের বাইরে অ্যান্টিবায়োটিক-ইনসুলিনসহ অন্যান্য ওষুধের দাম, নেপথ্যে কী?
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রবাসীদের কল্যাণে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করেছে মন্ত্রণালয়
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল চায় রিহ্যাব
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্বর্ণের দামে ফের বড় পতন, ভরিতে কমলো কত?
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যোদ্ধাদের মর্টার শেলের আঘাতের পর পুড়ে ধ্বংস হচ্ছে দখলদারদের যুদ্ধযান।
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)