লোডশেডিং: অতিষ্ঠ জনজীবন, ব্যাহত হচ্ছে কল-কারখানার উৎপাদন
, ০৭ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৪ রবি , ১৩৯২ শামসী সন , ১১ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি:, ২৭ ভাদ্র , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর আশপাশের কয়েকটি এলাকার পল্লী বিদ্যুৎ সূত্র জানায়, গত এক সপ্তাহ ধরেই তারা লোডশেডিংয়ের সম্মুখীন হচ্ছেন, আর গত ৩-৪ দিন ধরে এটি চরম মাত্রায় পৌঁছেছে।
গত কয়েকদিন ধরে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিংয়ের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন ঢাকা ও পার্শ্ববর্তী এলাকা সাভার, আশুলিয়া, ধামরাই এবং গাজীপুরের কালিয়াকৈর এলাকার বাসিন্দারা।
অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে এ অঞ্চলের শিল্প-কারখানাগুলোতে উৎপাদনও ব্যাহত হচ্ছে।
পল্লী বিদ্যুৎ-১-এর সূত্র জানায়, বিদ্যুতের সরবরাহ উল্লেখযোগ্য পরিমাণে কম থাকায় তারা দিনে ১০-১২ ঘণ্টার বেশি বিদ্যুৎ সরবরাহ করতে পারছেন না।
পল্লী বিদ্যুৎ সূত্র জানায়, গত এক সপ্তাহ ধরেই তারা লোডশেডিংয়ের সম্মুখীন হচ্ছেন, আর গত ৩-৪ দিন ধরে এটি চরম মাত্রায় পৌঁছেছে।
পোশাক খাতের প্রতিষ্ঠান ফ্যাশন গ্লোব গ্রুপের কোম্পানি সচিব র্যাক লিটন বলেন, দিনের অর্ধেক সময়ই বিদ্যুৎ পাচ্ছেন না তারা। বাধ্য হয়ে জেনারেটর দিয়ে কারখানায় উৎপাদন চালিয়ে যেতে হচ্ছে তাদের।
তিনি আরও বলেন, জেনারেটর দিয়ে উৎপাদন চালু রাখতে গিয়ে উৎপাদন খরচ কয়েকগুণ বেড়ে যাচ্ছে।
চামড়া খাতের সদর ট্যানারির মালিক মাসুদ চৌধুরী বলেন, ৪-৫ ঘণ্টা লোডশেডিং হচ্ছে। জেনারেটর দিয়ে উৎপাদন চালিয়ে যেতে হচ্ছে, এতে উৎপাদন ব্যয় ২০ শতাংশ পর্যন্ত বেড়ে যাচ্ছে।
আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকার বাসিন্দা শামসুজ্জোহা মিঠু বলেন, 'দিনে এক ঘণ্টা বিদ্যুৎ থাকলে, এক ঘণ্টা থাকে না। গড়ে দিনের অর্ধেক সময়ই বিদ্যুৎ থাকছে না, গভীর রাতেও লোডশেডিং হচ্ছে।'
এদিকে ঢাকার বাইরেও লোডশেডিং আরও চরম মাত্রায় পৌঁছেছে।
রংপুর নেসকো ও পল্লী বিদ্যুৎ সূত্র জানায়, এক সপ্তাহ ধরে অব্যাহত রয়েছে লোডশেডিং। গতকাল সোমবার দিন-রাত ২৪ ঘণ্টায় জেলায় বিদ্যুতের চাহিদা ছিল প্রায় ২৬০-২৭০ মেগাওয়াট। এই বিপরীতে সরবরাহ পাওয়া গেছে ১২০–১৩০ মেগাওয়াট। চাহিদার তুলনায় অর্ধেকের কম বিদ্যুৎ সরবরাহ হওয়ায় লোডশেডিং অনেক বেড়ে গেছে। এর মধ্যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ জরুরি গুরুত্বপর্ণ স্থানে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি নিশ্চিত করতে হচ্ছে। এসব নানা কারণে লোডশেডিং বেশি হচ্ছে।
গ্রাহকদের সঙ্গে কথা বলে জানা যায়, শহরে এক ঘণ্টা পরপর লোডশেডিং হচ্ছে। গ্রামের অবস্থা আরও শোচনীয়। গ্রামে এক ঘণ্টা বিদ্যুৎ থাকলেও দুই ঘণ্টা থাকছে না। রাতের ১২ ঘণ্টার মধ্যে মাত্র বিদ্যুৎ পাওয়া যাচ্ছে ৩-৪ ঘণ্টা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সময় গেলেও শেষ হয়নি ফসল রক্ষা বাঁধের নির্মাণকাজ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পুলিশের নতুন ইউনিফর্ম: কাপড়ের মানের ঘাটতির অভিযোগ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির আরও ৪ প্রার্থী
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজধানীতে মাদক কারবারিদের গুলিতে ইন্সপেক্টর গুলিবিদ্ধ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘১৮০ দিনের মধ্যে এক হাজার কি.মি. খাল খনন দৃশ্যমান হবে’
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘নাবিকদের নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার’
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘বিনা কারণে স্বাধীন দেশে হামলা ভয়াবহ বার্তা দেয়’
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘সংসদে আলোচনা ছাড়া কোনো বিদেশি চুক্তি নয়’
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘ঢাবি উপাচার্যের পদত্যাগপত্র গ্রহণ করেছে সরকার’
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘অপারেশন নয়, আগে বিকল্প ভাবুন’ -নিজের অভিজ্ঞতা জানালেন স্বাস্থ্যমন্ত্রী
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘সংবিধান মেনে সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি’
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঈদে রেলে যুক্ত হচ্ছে ১১২ কোচ, সৈয়দপুরে চলছে মেরামত
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)