সাধারণ ক্ষমায় ভিন্ন মতালম্বীদের সউদী আরবের ফেরানোর ঘোষণা
, ৪রা রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৬ আশির, ১৩৯২ শামসী সন , ৫ মার্চ, ২০২৫ খ্রি:, ১৮ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
সউদী আরব সরকার দেশের বাইরে অবস্থানরত ভিন্নমতাবলম্বীদের ফেরার আহ্বান জানিয়েছে এবং আশ্বাস দিয়েছে যে, যদি তারা গুরুতর কোনো অপরাধে জড়িত না থাকে, তবে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। দেশটির রাষ্ট্রীয় নিরাপত্তা প্রধান আব্দুল আজিজ আল-হোওয়ারিনি এ ঘোষণা দেয়।
গতকাল সোমবার (৩ মার্চ) এক সাক্ষাৎকারে আল-হোওয়ারিনি বলেছে, সউদী আরব শাস্তির পরিবর্তে পুনর্বাসনের ওপর গুরুত্ব দিচ্ছে এবং যারা বিদেশি প্রভাবের কারণে বিভ্রান্ত হয়েছে, তাদের স্বদেশে ফিরে আসার জন্য উন্মুক্ত আহ্বান জানানো হয়েছে। সে আরও জানায়, যুবরাজ বিন সালমানের নির্দেশনায় এই সাধারণ ক্ষমার সুযোগ দেওয়া হয়েছে, যাতে তারা নিরাপদে দেশে ফিরতে পারে।
সে ব্যাখ্যা করে, যারা শুধুমাত্র মতাদর্শগত বিভ্রান্তির শিকার হয়েছে এবং কোনো গুরুতর অপরাধে জড়িত নয়, তারা নির্দ্বিধায় দেশে ফিরতে পারে। তাদের ফিরে আসার বিষয়টি গোপন রাখা হবে এবং কোনো ধরনের প্রকাশ করা হবে না।
ফেরার প্রক্রিয়া সম্পর্কে সে জানায়, আগ্রহীরা রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থার নির্ধারিত নম্বর (৯৯০)-তে যোগাযোগ করে তাদের পরিচয় ও অবস্থান জানাতে পারে। এছাড়া তারা চাইলে পরিবারের সদস্যদের মাধ্যমেও সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারে। সউদী আরবের বিভিন্ন দূতাবাসও এই কাজে সহায়তা করবে বলে জানানো হয়। তথ্যসূত্র: সউদী গেজেট
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দক্ষিণ লেবাননে ইসরায়েলের ডজনখানেক বিমান হামলা, যুদ্ধবিরতি আরও নাজুক
১৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পশ্চিম তীরে ২০১৭ সালের পর সর্বোচ্চ স্তরে ইসরায়েলি বসতি স্থাপন -জাতিসংঘ
১৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যুদ্ধবিরতির পর ইসরায়েলি হামলায় গাজায় ৮২ শিশু নিহত
১৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউক্রেন সংঘাতকে ব্যবহার করে ফিলিস্তিন ইস্যুকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে পশ্চিমারা
১৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নাগরিকত্ব বাতিলের ঝুঁকিতে যুক্তরাজ্যের ৯০ লাখ মুসলিম নাগরিক, ঝুঁকিতে আরও যেসব দেশ
১৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জাপানে ৪ দিনের ব্যবধানে বড় ভূমিকম্পের আঘাত
১৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ইরান একটিও গুলি না চালিয়ে আমাদের ঘিরে রেখেছে’
১৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এবার শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করতে চায় ডেনমার্ক
১৩ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সন্তান জন্মের জন্য যুক্তরাষ্ট্রে যেতে চাইলে বাতিল হবে ভিসার আবেদন
১৩ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাকিস্তানের সাবেক গোয়েন্দাপ্রধানের ১৪ বছরের জেল
১৩ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাকিস্তান-আফগানিস্তান উত্তেজনা বন্ধে মধ্যস্থতা করবে ইরান
১৩ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পশ্চিমবঙ্গের নির্মাণাধীন বাবরি মসজিদে জুমার নামাজে মানুষের ঢল
১৩ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)