১৬ ঘণ্টা পর নিভলো কড়াইল বস্তির আগুন, পুড়েছে ১৫০০ বাড়িঘর -সব হারিয়ে দিশেহারা বস্তিবাসী
, ০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৯ সাদিস, ১৩৯৩ শামসী সন , ২৭ নভেম্বর, ২০২৫ খ্রি:, ১২ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
রাজধানীর মহাখালী কড়াইল বস্তিতে লাগা আগুন সম্পূর্ণ নিভেছে। ভয়াবহ এই অগ্নিকা-ে কেউ হতাহত না হলেও পুড়ে গেছে ১ হাজার ৫০০ ঘরবাড়ি।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সকাল সাড়ে ৯টায় আগুন পুরোপুরি নিভেছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, গত মঙ্গলবার সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকা-ে কড়াইল বস্তিতে আনুমানিক দেড় হাজার ঘরবাড়ি পুড়েছে এবং বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের প্রচেষ্টায় পাঁচ ঘণ্টারও বেশি সময় পর আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইন্টেন্যান্স) লেটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী আগুন নিয়ন্ত্রণের পর ঘটনাস্থলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, স্থানীয়দের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, অগ্নিকা-ে প্রায় ১৫০০ ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
রাজধানীর কড়াইল বস্তিতে লাগা ভয়াবহ আগুন শুধু ঘর নয় কেড়ে নিয়েছে হাজার মানুষের জীবন, নিরাপত্তা আর এই ইট পাথরের নগরীতে বেঁচে থাকার স্বপ্ন। আগুন নেভার বস্তির দৃশ্য হয়ে উঠেছে এক যুদ্ধক্ষেত্র। এখানে সেখানে পোড়া কাঠ, বাশ ও টিন পড়ে আছে। যেখানে ১২ ঘণ্টা আগেও ছিলো সারি সারি ঘরবাড়ি।
ঘরবাড়ি, সহায়-সম্পত্তি হারিয়ে হারিয়ে দীর্ঘ এক রাত কাটিয়েছে সেই বস্তিতে বসাবাসকারী নাগরিকরা। শীতের রাতের ছেলে-মেয়েদের রাস্তার পাশে কিংবা মাঠের কোনো এক কোণে নির্ঘুম রাত কাটিয়েছে তারা। কী থেকে কী হয়ে গেলো তা কল্পনা করতেই শিউরে উঠছেন। কারো মনে ভয়, কারো মনে আতঙ্ক আবার কারো মনে চিন্তা। কোথায় গিয়ে মাথা গুজাবে ও কীভাবে টিকে থাকবে এই প্রতিযোগিতার শহরে তা নিয়েই আশঙ্কা সকলের।
এখানে বসবাসকারী শতশত রিকশাচালক, ভ্যান চালক, গার্মেন্টস কর্মীসহ নানা পেশা ও বৃত্তির মানুষের বসবাসের অন্যতম আশ্রয়স্থান ছিলো কড়াইল বস্তি।
ফরহাদ হোসেন নামক এক সংগঠক বলেন, দুই হাজারের মতো মানুষ খোলা আকাশের নিচে রাত কাটিয়েছে। আমরা কিছু সাহায্য করছি, কিছু রাজনৈতিক সংগঠন খাবার দিয়েছে। কিন্তু সবার কাছে পৌঁছায়নি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
খাছ সুন্নতী ওয়াক্ত মুতাবিক রাজারবাগ শরীফ সুন্নতী জামে মসজিদ-এ দেশের সর্বপ্রথম ঈদুল ফিতর উনার জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ৬:৩০ মিনিটে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩০০-৪০০ টাকা অতিরিক্ত ভাড়া গুণতে হচ্ছে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পবিত্র শাওওয়াল মাসের চাঁদ তালাশ বিষয়ে ‘মাজলিসু রুইয়াতিল হিলাল’-এর সভা আজ
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যোদ্ধাদের আক্রমণের পর গাজার রাস্তায় উল্টে পড়ে আছে দখলদারদের ট্যাংক।
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এবারো ঈদের আমেজ নেই অর্ধলাখ লবণচাষির পরিবারে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্ভ্রমহরণ রোধে সব মন্ত্রণালয়-সংস্থাকে সমন্বিত অ্যাকশনে যাওয়ার নির্দেশ
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নাফ নদী থেকে নৌকাসহ ৪ জেলেকে অপহরণ করলো আরাকান আর্মি
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চট্টগ্রাম বন্দরে ভিড়ছে আরও দুই জ্বালানিবাহী জাহাজ
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঈদযাত্রায় স্বস্তি আনতে বছিলা লঞ্চঘাট চালু
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বেতন দেওয়ার দিন কারখানায় তালা দিয়ে পালালেন মালিক, শ্রমিকদের বিক্ষোভ
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মার্কিন ‘নিরাপত্তা গ্যারান্টির’ সীমাবদ্ধতা টের পাচ্ছে আরব দেশগুলো
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ছুটছে ঘরমুখো মানুষ, পরিবহন সংকটে ভোগান্তি
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












