২০২৭ সাল থেকে চালু হবে নতুন শিক্ষাক্রম
, ০৯ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৭ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ০৬ জুন, ২০২৫ খ্রি:, ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে নতুন শিক্ষাক্রম চালু হচ্ছে এবং পর্যায়ক্রমে তা দ্বাদশ শ্রেণি পর্যন্ত নিয়ে যাওয়া হবে। গতকাল বুধবার (৪ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে শিক্ষা উপদেষ্টা সি আর আবরার এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের এসব তথ্য জানান।
শিক্ষা সংস্কার কমিশন করার বিষয়ে উপদেষ্টা বলেন, এ সরকারের অধীন শিক্ষা কমিশন খুবএকটা কার্যকর হবে, কমিশন তার মেয়াদ সম্পন্ন করতে পারবে সেই সম্ভাবনা সে রকমভাবে দেখি না। তবে যেই লক্ষ্যে এটা করা দরকার, সেই লক্ষ্যেই মোটামুটি ভালোভাবেই আমরা কাজ শুরু করেছি। আগের যে কমিশনগুলো সেগুলোর থেকে আমরা সুপারিশ নিতে পারি।
তিনি বলেন, ‘যারা বলছেন শিক্ষা কমিশন দরকার, আমি তাদের প্রশংসা করি। কিন্তু সেটাই যে একমাত্র হতে হবে, সেটা কিন্তু না। অন্যান্য মাধ্যমে আমরা এগোতে পারি। সেটা হলে ভালো হতো, তবে বিভিন্ন কারণে যেহেতু সেটা এখন করা যাচ্ছে না। সে জন্য আমরা বিকল্প এই পদ্ধতির মধ্যে যাচ্ছি। আগামী অক্টোবর-নভেম্বরের মধ্যে ডেফিনেটলি কাম আপ আ রিজনেবল ডকুমেন্ট। মেবি ফোকাসিং অন সেকেন্ডারি এডুকেশন, তবে এখনও ঠিক করিনি।
সিদ্দিক জোবায়ের বলেন, আমরা মনে করি, একসঙ্গে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষাক্রম পরিবর্তন করা কোনও সুচিন্তিত বিষয় নয়। আমাকে নতুন পাঠ্যক্রম যদি দিতে হয় তা ষষ্ঠ শ্রেণি থেকে দিতে হবে। ক্রমান্বয়ে প্রতি বছরে এই শিক্ষার্থীদের নিয়েই সপ্তম শ্রেণিতে যখন যাবে নতুন পাঠ্যক্রম হবে, অষ্টম শ্রেণিতে যখন যাবে তখন সেখানে নতুন পাঠ্যক্রম হবে। এই জার্নিটা হচ্ছে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত। এই জার্নিটাই আমরা ক্রমান্বয়ে নতুন পাঠ্যক্রমের আওতায় যাবো এবং সেটা শুরু হবে ২০২৭ থেকে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কর্মবিরতিতে ব্যাহত স্বাস্থ্যসেবা, আন্দোলনকারীদের কাজে ফেরার নির্দেশ মন্ত্রণালয়ের
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শীত এলেও কমেনি দাম, বেশিরভাগ সবজিই ৬০-৮০ টাকার ওপরে
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শীত এলেও কমেনি দাম, বেশিরভাগ সবজিই ৬০-৮০ টাকার ওপরে
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ!
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিসিএস প্রশ্নে মুক্তিযুদ্ধকে বলা হলো ‘প্রতিরোধ যুদ্ধ’
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তুরস্কের অর্থনীতিতে রেকর্ড প্রবৃদ্ধি, পর্যটন খাতেও সর্বোচ্চ আয়
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
২৪ ঘণ্টার মধ্যে আইজিপিকে অপসারণে সরকারকে আইনি নোটিশ
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পরীক্ষা না নেয়ায় প্রাথমিক শিক্ষকের মাথা ফাটালেন অভিভাবকরা!
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘খেলাপি ঋণ আদায়ে আইনে পরিবর্তন আনার প্রস্তাব দেয়া হয়েছে’
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৯ হাজার কোটি টাকার ক্ষতিতে দুদকের সাবেক কমিশনারসহ ৬ জনের বিরুদ্ধে মামলা
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
খুলনা-১ আসনে জামাতের হিন্দু প্রার্থী কৃষ্ণ নন্দী!
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)