৯৫ হাজার কিডনী রোগীর বিপরীতে এক জন বিশেষজ্ঞ চিকিৎসক!
, ১৪ রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৬ আশির, ১৩৯২ শামসী সন , ১৫ মার্চ, ২০২৫ খ্রি:, ২৮ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
বিশেষজ্ঞরা বলছেন, দেশে আনুমানিক ৩ কোটি ৮০ লাখ মানুষ কোনো না কোনোভাবে কিডনির সমস্যায় ভুগছেন অথবা কিডনি রোগে আক্রান্ত। প্রতিবছর ৪০ হাজার মানুষ কিডনি বিকল হয়ে অকালে মারা যান। আরও ২০ থেকে ২৫ হাজার মানুষ আকস্মিক কিডনি বিকলে আক্রান্ত হন।
আর সরকারি ও বেসরকারি মিলিয়ে কিডনি রোগ বিশেষজ্ঞ রয়েছেন প্রায় ৪০০ জন। এর মধ্যে সরকারিভাবে বিশেষজ্ঞ আছেন ৯৫ জন। আর বেসরকারি পর্যায়ে আছেন প্রায় ৩০০ জন। সেই হিসাবে দেখা যায়, প্রায় ৯৫ হাজার রোগী বা আক্রান্তের বিপরীতে কিডনি রোগ বিশেষজ্ঞ আছেন মাত্র একজন।
কিডনি রোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। বিশেষ করে ডায়ালাইসিস বা কিডনি প্রতিস্থাপনের মতো পর্যায়ে গেলে এই রোগের চিকিৎসার ব্যয়ভার বহন করা অনেকের পক্ষেই ভয়ানক রকমের দুঃসাধ্য হয়ে পড়ে। এই পরিস্থিতিতে ব্যয়বহুল চিকিৎসা এড়াতে কিডনি রোগে যেন আক্রান্ত না হয় সে বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি ও নিয়মিত কিডনির পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
পরিসংখ্যান বলছে, ১৯৯০ সালে বিভিন্ন রোগে রোগীর মৃত্যুর অনুপাতে কিডনি রোগ ছিল ১৯তম স্থানে। বর্তমানে তা ৭ম স্থানে এসে দাঁড়িয়েছে। এভাবে চলতে থাকলে ২০৪০ সালে রোগীর মৃত্যুও কারণ হিসেবে এটি ৫ম স্থানে এসে দাঁড়াবে।
মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডা. ফরহাদ হাসান চৌধুরী বলেন, আমাদের দেশে কিডনি রোগের প্রধান দুটি চিকিৎসা পদ্ধতি হচ্ছে ডায়ালইসিস ও কিডনি প্রতিস্থাপন। সারা বিশ্বে কিডনি প্রতিস্থাপনে একজন কিডনি রোগী নতুন জীবন ফিরে পায়। ডায়ালাইসিস সেবা আমাদের দেশে বাড়াতে হবে। বর্তমান সরকার সারাদেশের প্রতিটি জেলায় ডায়ালাইসিস সেন্টার সেবা বাড়াতে প্রকল্প হাতে নিয়েছে।
তিনি জানান, দেশে সরকারিভাবে ৩০টি ডায়ালাইসিস সেন্টার রয়েছে; ২৫টি সরকারি মেডিকেল কলেজে এবং ৬টি জেলা শহরে। সরকার ৬৪ জেলায় ১০ বেডের ডায়ালাইসিস সেন্টার করবে এবং ২২টি মেডিকেল কলেজের ডায়ালাইসিস সেন্টারকে ৫০ শয্যায় উন্নীত করবে। এটা করলে আশা করি এক জেলার রোগীকে অন্য জেলায় গিয়ে চিকিৎসা নিতে হবে না। তবে আমাদের দেশে সরকারিভাবে কিডনি বিশেষজ্ঞ আছেন মাত্র ৯৫ জন। বেসরকারিভাবে ৩০০ জনের মতো বিশেষজ্ঞ আছেন। এটা সারাদেশের জন্যে খুবই অপ্রতুল। তিনি বলেন, কিডনির চিকিৎসা নিশ্চিত করতে দেশে চিকিৎসক, কিডনি বিশেষজ্ঞের সংখ্যা বাড়াতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সম্ভ্রমহরণ রোধে সব মন্ত্রণালয়-সংস্থাকে সমন্বিত অ্যাকশনে যাওয়ার নির্দেশ
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নাফ নদী থেকে নৌকাসহ ৪ জেলেকে অপহরণ করলো আরাকান আর্মি
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চট্টগ্রাম বন্দরে ভিড়ছে আরও দুই জ্বালানিবাহী জাহাজ
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঈদযাত্রায় স্বস্তি আনতে বছিলা লঞ্চঘাট চালু
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বেতন দেওয়ার দিন কারখানায় তালা দিয়ে পালালেন মালিক, শ্রমিকদের বিক্ষোভ
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মার্কিন ‘নিরাপত্তা গ্যারান্টির’ সীমাবদ্ধতা টের পাচ্ছে আরব দেশগুলো
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ছুটছে ঘরমুখো মানুষ, পরিবহন সংকটে ভোগান্তি
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শিলাবৃষ্টি-বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার নির্দেশ
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এবার সিজ্জিল-খাইবার-শেখান-কদর-ইমাদ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা ইরানের
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঈদ উপলক্ষে রেমিট্যান্সে সুবাতাস
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘সরকারের ভেতরে থেকেও যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি ঠেকাতে পারিনি’
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরানের আগুনেই কি পুড়ে ছাই হবে ট্রাম্পের রাজনৈতিক ক্যারিয়ার?
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












