৯৭ মিলিয়ন ডলার পাচারের মামলায় সালমানের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল
, ১৯ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৩ সাদিস, ১৩৯৩ শামসী সন , ১১ নভেম্বর, ২০২৫ খ্রি:, ২৬ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
রপ্তানি বাণিজ্যের আড়ালে ৯৭ মিলিয়ন ডলার পাচারের অভিযোগে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে করা ১৭ মামলার অভিযোগপত্র দেবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) এক বার্তায় সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান এ তথ্য জানান।
সিআইডি জানায়, ২০২১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে এই অর্থপাচার করা হয়েছে। বেক্সিমকো গ্রুপের মালিকানাধীন মোট ১৭টি প্রতিষ্ঠান জনতা ব্যাংক থেকে ৯৩টি এলসি/সেলস কন্ট্রাক্ট গ্রহণ করে পণ্য রপ্তানি করে। কিন্তু আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে সেই রপ্তানিমূল্য বাংলাদেশে না এনে বিদেশে পাচার করা হয়েছে। বেশিরভাগ পণ্য সংযুক্ত আরব আমিরাতসহ (বিশেষত সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমান এবং তার ভাই এ এস এফ রহমানের ছেলের যৌথ মালিকানাধীন আর আর গ্লোবাল ট্রেডিং এর ঠিকানায়) এবং অন্যান্য দেশে (যেমন জার্মানি, নেদারল্যান্ড, যুক্তরাজ্য, তুরস্ক, শ্রীলঙ্কা) রপ্তানি হয়েছে।
এছাড়া, সিআইডি সালমান এফ রহমান ও তার স্বার্থ-সংশ্লিষ্ট কোম্পানিগুলোর নামে ও বেনামে প্রায় ৩৩ হাজার ৪৭০ কোটি টাকা ঋণ নিয়ে বিদেশে পাচার এবং অন্যান্য আর্থিক অনিয়মের অভিযোগে পৃথক অনুসন্ধান চালাচ্ছে বলেও জানা গেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যোদ্ধাদের হামলায় ভাঙারি হওয়া দখলদারদের আরেকটি ট্যাংক
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদ্রাসায় চালু হচ্ছে ‘ব্যবসায় শিক্ষা’, অনুমোদন পেতে শর্ত প্রযোজ্য
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সুদানে হতাহত বাংলাদেশি শান্তিরক্ষীদের পরিচয়সহ সর্বশেষ তথ্য জানাল আইএসপিআর
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মনোনয়ন বাণিজ্য গোপনে হয়, অভিযোগ পেলে ব্যবস্থা -ইসি সানাউল্লাহ
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নির্বাচন প্রশ্নে উভয় সংকটে জিএম কাদের!
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিচার বিভাগ পুরোপুরি স্বাধীনতা পায়নি -প্রধান বিচারক
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যোদ্ধাদের হামলায় জঞ্জালে পরিণত দখলদারদের ট্যাংক
১৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সারা দেশের তাপমাত্রা নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
১৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভারতের পেঁয়াজেও লাগাম পড়েনি বাজারে, আমদানি বাড়ছে
১৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘দিল্লির মসনদ’ জ্বালিয়ে দেয়ার হুঁশিয়ারি
১৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিদেশি আগ্রাসী মাছ-কচ্ছপ ছেড়ে দেয়ায় চরম সংকট
১৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিদেশি আগ্রাসী মাছ-কচ্ছপ ছেড়ে দেয়ায় চরম সংকট
১৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)