‘জামাতের সমালোচনা করলেই ’নাস্তিক' ট্যাগ দেয়া হয়’
, ১৯ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৩ সাদিস, ১৩৯৩ শামসী সন , ১১ নভেম্বর, ২০২৫ খ্রি:, ২৬ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
সমাজের ভিন্নমত ও সমালোচনা গ্রহণে সাংগঠনিক সহনশীলতার ঘাটতিই রাজনৈতিক মেরুকরণকে বাড়িয়ে দিচ্ছে বলে মন্তব্য করেছেন, লেখক ও রাজনৈতিক বিশ্লেষক ডা.জাহেদ উর রহমান। তিনি বলেন, জামাতের সমালোচনা করলেই নাস্তিক, কাফের বা ধর্মবিরোধী ট্যাগ পেতে হয়- এটা অত্যন্ত উদ্বেগজনক প্রবণতা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এসব অভিযোগ করেন।
জাহেদ উর রহমান বলেন, রাজনৈতিক বিশ্লেষক হিসেবে মধ্যপন্থী অবস্থান থেকে বিভিন্ন দলের আচরণ, বক্তব্য ও কৌশলের সমালোচনা করা তার কাজ। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় তাকে উদ্দেশ্য করে ধর্মীয় অবমাননার অভিযোগ, অপমানজনক মন্তব্য এবং প্রকাশ্য হুমকির ঘটনাও ঘটেছে। সমালোচনার জবাব যুক্তি দিয়ে দেওয়ার বদলে ব্যক্তির বিশ্বাস বা ঈমান নিয়ে প্রশ্ন তোলা গণতন্ত্রের জন্য বিপজ্জনক।
তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে গড়ে ওঠা বিভক্ত মতামতের ‘ইকো চেম্বার’-এ মানুষ তাদের পছন্দমতো তথ্য দেখে নিজেদের মধ্যে আবদ্ধ হয়ে পড়ে। ফলে তারা ভিন্ন দৃষ্টিভঙ্গির প্রতি অসহিষ্ণু হয়ে ওঠে। যে সত্য আরামদায়ক, মানুষ সেটাতেই থাকতে চায়। এর বাইরে কিছু বললে তারা এটাকেই আক্রমণ মনে করে।
তিনি উদাহরণ হিসেবে জানান, রাজনৈতিক দলগুলোর সমালোচনায় অংশ নিলেই প্রায়শই তাকে ‘জামাত-বিরোধী এজেন্ট’, ‘লিবারেল নাস্তিক’ বা ‘ধর্মদ্রোহী’ আখ্যা দেওয়া হয়। অথচ তার বক্তব্যগুলো নীতি, গণতন্ত্র ও মানবাধিকারের ভিত্তিতে হয়ে থাকে। কোনো সংগঠনের নামের সঙ্গে ইসলাম শব্দটি যুক্ত থাকলেই তা সমালোচনার ঊর্ধ্বে থাকবে- এমন ধারণা বিপজ্জনক এবং ধর্মকেও রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করার সমান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দেশীয় গ্যাসক্ষেত্র বিদেশি কোম্পানিকে না দেয়ার দাবি
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গ্যাস সংকটের প্রতিবাদে শনিরআখড়ায় মহাসড়ক অবরোধ
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাজেট থেকে ২০ হাজার কোটি টাকা দেয়া হলো সম্মিলিত ইসলামী ব্যাংককে
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এখনও অর্জিত হয়নি -কাতারের প্রধানমন্ত্রী
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘বাবরি মসজিদ বানাতে গেলে বাবরের কাছে পাঠিয়ে দেবো’ হুমায়ুনকে হুমকি
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাবরি মসজিদ নির্মাণে এক ব্যক্তিই দিচ্ছেন ৮০ কোটি টাকা
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এনসিপিসহ ৩ দল নিয়ে আত্মপ্রকাশ করলো ‘গণতান্ত্রিক সংস্কার জোট’
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শীতের তীব্রতা বাড়ছে, দুর্ভোগে চরাঞ্চলের মানুষ
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ছাত্রের মায়ের মোবাইলে কুপ্রস্তাব জামাত নেতার!
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রায়েরবাজার থেকে ১১৪ জুলাই নিহতের লাশ উত্তোলন
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জামাতের হিন্দু প্রার্থী নন্দীকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘ক্ষমতায় এলে এনইআইআর নীতিমালা পুনর্বিবেচনা করবে বিএনপি’
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)