‘বেঞ্চে বইয়া খাতা চাইলে স্যার কয় পরীক্ষা নিতো না’
, ০৩ ডিসেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা ছিল গতকাল। পরীক্ষার প্রস্তুতি নিয়ে যথাসময়ে বাড়ি থেকে বের হয়ে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীরা। বেঞ্চেও বসে। কিন্তু অনেকক্ষণ অপেক্ষার পরও খাতা ও প্রশ্নপত্র না পেয়ে হতাশ হয় তারা।
একপর্যায়ে শিক্ষকরা জানিয়ে দেন পরীক্ষা হচ্ছে না।
কেন পরীক্ষা হচ্ছে না- তা জানতে পারেনি শিশুরা। বাধ্য হয়ে শ্রেণিকক্ষ থেকে বের হয়ে মাঠে আরো কিছুক্ষণ অপেক্ষা করে। তারপর মন খারাপ করে বাড়ির দিকে ছুটে চলে তারা।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সকালে এ ঘটনা ঘটে ময়মনসিংহের নান্দাইল উপজেলা ধুরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
বেতন গ্রেড উন্নীত করণসহ তিন দফা বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি পালন করছেন দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। কর্মসূচিতে বার্ষিক পরীক্ষা বর্জনেরও ঘোষণা দেন তারা। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সারা দেশের মতো ময়মনসিংহের নান্দাইলে ১৭৮টি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে।
কিন্তু কেন্দ্রীয় নেতাদের নতুন সিদ্ধান্ত না আসায় আন্দোলনকারী সহকারী শিক্ষকরা বার্ষিক পরীক্ষার দায়িত্ব পালন করছেন না। এ অবস্থায় শিক্ষার্থীরা যথাসময়ে বিদ্যালয়ে এসেও ফিরে যায়। এতে অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়।
সকালে নান্দাইলের ধুরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কুরাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, পরীক্ষার প্রস্তুতি নিয়ে প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীরা সকাল ১০টার মধ্যে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে প্রবেশ করে। নিজেদের আনা বোর্ড, কলম, পেন্সিলসহ আনুষঙ্গিক সব উপকরণ নিয়ে বেঞ্চেও বসে।
অপেক্ষায় থাকে শিক্ষকরা খাতা ও প্রশ্নপত্র বিতরণ করবেন। কিন্তু অনেকক্ষণ চলে গেলেও কোনো শিক্ষক তাদের কাছে আসছেন না। বাইরে রোদে চেয়ারে বসে আছেন তারা। এতে শিক্ষার্থীরা এক রকম ভয়ে কোনো শিক্ষককে কিছু বলছেও না। এ অবস্থায় শ্রেণিকক্ষের ভেতর প্রবেশ করে জানতে চাইলে শিক্ষার্থীরা বলে ওঠে,‘বেঞ্চে বইয়া (বসে) থাইক্যা খাতা চাইলে স্যার কয় পরীক্ষা নিতো না। কেরে নিতো না হেইডা কয় না।’
এ সময় অনেকেই দীর্ঘক্ষণ বসে থেকে বাইরে গিয়ে এদিক সেদিক ঘোরাফেরা করছে। আবার অনেককে শ্রেণিকক্ষের সামনে বসে কান্না করতেও দেখা যায়। তোবা ,সামিয়া ও মরিয়ম নামের শিক্ষার্থীরা জানায়, তারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে এসেও পরীক্ষা দিতে না পারায় মন খারাপ লাগছে। কেন পরীক্ষা নেওয়া হচ্ছে না শিক্ষকরা তাদের পরিষ্কার করে বলছেনও না।
কয়েকজন অভিভাবক জানান, বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীরা জানতে পারে পরীক্ষা হবে না। এতে তাদের মনে একটা ধাক্কা লেগেছে। এতে শিক্ষার্থীরা মানসিকভাবে ভেড়ে পড়ছে। এটা কোনোভাবেই কাম্য নয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভূমিকম্পে ঢাকায় ৫ লাখ বাড়ি ক্ষতির আশঙ্কা বেশি
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশীয় গ্যাসক্ষেত্র বিদেশি কোম্পানিকে না দেয়ার দাবি
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গ্যাস সংকটের প্রতিবাদে শনিরআখড়ায় মহাসড়ক অবরোধ
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাজেট থেকে ২০ হাজার কোটি টাকা দেয়া হলো সম্মিলিত ইসলামী ব্যাংককে
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এখনও অর্জিত হয়নি -কাতারের প্রধানমন্ত্রী
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘বাবরি মসজিদ বানাতে গেলে বাবরের কাছে পাঠিয়ে দেবো’ হুমায়ুনকে হুমকি
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাবরি মসজিদ নির্মাণে এক ব্যক্তিই দিচ্ছেন ৮০ কোটি টাকা
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এনসিপিসহ ৩ দল নিয়ে আত্মপ্রকাশ করলো ‘গণতান্ত্রিক সংস্কার জোট’
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শীতের তীব্রতা বাড়ছে, দুর্ভোগে চরাঞ্চলের মানুষ
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ছাত্রের মায়ের মোবাইলে কুপ্রস্তাব জামাত নেতার!
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রায়েরবাজার থেকে ১১৪ জুলাই নিহতের লাশ উত্তোলন
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জামাতের হিন্দু প্রার্থী নন্দীকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












