‘হঠাৎ কেন দিল্লি যাচ্ছে নিরাপত্তা উপদেষ্টা?’
, ১৭ নভেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিল কেন হঠাৎ দিল্লি সফরে যাচ্ছে- এমন প্রশ্ন তুলেছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি। তিনি বলেন, পত্রপত্রিকার পক্ষ থেকে বলা হচ্ছে যে, ভারতের নিরাপত্তা উপদেষ্টা দোভালের আমন্ত্রণে খলিল দিল্লি যাচ্ছে। এটা কোনো দ্বিপক্ষীয় বৈঠক না।
রনি বলেন, বাংলাদেশের জন্য এই বৈঠকটি বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ। কারণ, শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশে এই প্রথমবারের মতো ভারতীয় কর্মকর্তার আমন্ত্রণে এই সফর হচ্ছে। এ ছাড়া দিল্লিতে পরপর দুই দফা সন্ত্রাসী হামলা হয়েছে। স্পষ্টতই এর জন্য পাকিস্তানকে দায়ী করছে ভারত। আর পাকিস্তানের হাত ধরে বাংলাদেশকে ফুটপ্রিন্ট হিসেবে পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী ব্যবহার করছে বা করতে পারে বা করা হবে এরকম একটা ধোঁয়া তুলে, অভিযোগ তুলে বাংলাদেশের সরকারকে নাস্তানাবুদ করার জন্য যে দিল্লির প্ল্যান; সেই সময়ে খলিলুর রহমানের এই বৈঠক নিঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, আমি শুধু সম্ভাবনা এবং সংখ্যার কথাগুলো বলছি। আপনারা সবাই জানেন যে পাকিস্তান নৌবাহিনীর প্রধান বাংলাদেশ সফর করেছেন। আর স্বাধীনতার পরে এই প্রথম পাকিস্তানি নৌবাহিনীর কোনো জাহাজ চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে। এটি যেকোনো কারণে ভারতের মাথাব্যথার কারণ।
যেকোনো বিচারে এটি ভারতের চক্ষু চড়কগাছ হওয়ার জন্য যথেষ্ট। এটি দিল্লি স্বাভাবিকভাবে নেয়নি।
‘এরপর পাকিস্তানের জেনারেলদের ঘন ঘন বাংলাদেশ ভ্রমণ এবং বিশেষ করে পাকিস্তান সেনাবাহিনীর দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি বাংলাদেশ ভ্রমণ করে গেছেন। অন্যদিকে হঠাৎ করে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে ভারত যেভাবে প্রমোট করছে এবং যেভাবে ভারতের মদদে সর্বশক্তি নিয়োগ করে বিশ্ব মিডিয়াতে শেখ হাসিনাকে তুলে ধরা হচ্ছে; এর অর্থ ভারত বাংলাদেশের যেকোনো বিষয়কে অন্য আন্তর্জাতিক যেকোনো বিষয়ের চাইতে গুরুত্ব দিচ্ছে।
রনি বলেন, বাংলাদেশের পক্ষ থেকে যা বলা হোক বা না হোক, কিন্তু ভারতের পক্ষ থেকে এগুলো চুলচেরা বিশ্লেষণ করা হবে।
তাদের কূটনৈতিক চ্যানেলগুলো তাদের সরকারি যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা এবং একই সঙ্গে ভারতীয় মিডিয়া আর আওয়ামী লীগের যারা লোকজন আছেন, তারা তো মোটামুটি প্রচার করার জন্য একেবারে উন্মুখ হয়ে বসে আছেন। তো দেখা যাক, কত ধানে কত চাল হয়, কোথাকার চাঁদ কোথায় উঠে আর কোথাকার সূর্য কোথায় গিয়ে অস্ত যায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাবরি মসজিদের জন্য অনলাইনে ৯৩ লাখ ও ১১টি ট্রাঙ্ক ভর্তি টাকা এলো হুমায়ুনের বাড়িতে
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বন্ধ হচ্ছে অবৈধ ফোন, কম দামে মোবাইল কেনার সুযোগ খুঁজছেন ক্রেতারা
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামাত ধর্মকে ব্যবহার করে ঘৃণা ও সহিংসতার রাজনীতি উসকে দিচ্ছে -এনসিপি
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আমরা ঋণের ফাঁদে পড়ে গেছি -এনবিআর চেয়ারম্যান
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী-নূন্যতম পাসের হার না থাকলে শিক্ষকদের বেতন-ভাতা বন্ধ
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশের মানুষ ১৯৭১ সালে তাদের দেখেছে -তারেক রহমান
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
একদিনে বেড়েছে ৩০-৪০ টাকা, সরকার নির্বিকার
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিটিআরসি ঘেরাও করে মোবাইল ব্যবসায়ীদের আন্দোলন
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দিনে বেশভূষায় নৌযান শ্রমিক, রাত নামলেই ভয়ংকর নৌদস্যু
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দরিদ্র পরিবারে শিশু-মৃত্যু বেশি, মায়েদের স্বাস্থ্যসেবায় বৈষম্য
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আর্মির বিরুদ্ধে লড়বো, ঐক্যবদ্ধ থাকো’
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












