সিরাজগঞ্জ সংবাদাদতা:
উল্লাপাড়ায় ৩৮টি দোকান বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে জামাতের নেতাকর্মীদের বিরুদ্ধে। পাঁচ দিন ধরে মার্কেটের কোনো দোকান খুলতে দেয়া হচ্ছে না বলে দাবি ভুক্তভোগীদের।
উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়নের নলসোন্দা বাজার এলাকায় এই ঘটনা ঘটেছে। এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগীরা।
অভিযোগ সূত্রে জানা যায়, জামাত অধ্যুষিত নলসোন্দা গ্রামের সাইফুলসহ বেশ কয়েকজন নলসোন্দা নতুন বাজারে তাদের ব্যক্তিগত জায়গায় ৩৮টি দোকান নির্মাণ করে ভাড়া দিয়েছে। গত ৪ ডিসেম্বর সকালে স্থানীয় ওয়ার্ড জামাতের সভাপতি শ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, তারা বিএনপি এবং জামাত উভয় দলের বিদ্রোহী প্রার্থীদের মনোনয়ন দিতে প্রস্তুত। যারা রাজনৈতিক সংস্কার সমর্থন করে এবং তৃণমূল পর্যায়ে শক্তিশালী যোগাযোগ বজায় রাখে তাদের মনোনয়ন দেওয়া হবে বলেও জানানো হয়।
নিজ দলের প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণার আগে এমন কথা বলেছে এনসিপির প্রধান সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এনসিপি-র প্রধান সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছে, প্রথম ধাপে আম বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
একটি দল ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে জনগণের সঙ্গে ‘প্রতারণা’ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির আয়োজনে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, তারা (জামাত) কেবলই বলছে যে, এখানে একটু মার্কাতে ভোট দিলে তরতরাইয়া জান্নাতে যাবে। তার আগে ইহকালে কীভাবে চলবো, এর কোনো বক্তব্য নেই। যেই দলের কোনো নীতি আদর্শ নেই, কোনো পরিকল্পনা নেই, শুধুমাত্র ধর্মের নামে একটা ট্য বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
জামাত ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে বিভাজন সৃষ্টি করছে। ঘৃণা ও সহিংসতার রাজনীতি উসকে দিচ্ছে বলে অভিযোগ এনেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে ৭ ডিসেম্বর এনসিপির সদস্য সচিব আখতার হোসেনকে উদ্দেশ করে দেওয়া জামাতের বক্তব্যকে ‘অসত্য, মনগড়া ও বিভ্রান্তিকর’ আখ্যা দেওয়া হয়।
এতে বলা হয়, এনসিপি তা প্রত্যাখ্যান করছে এবং এর বিরুদ্ধে তীব্র নিন্দা ও কঠোর প্রতিবাদ জানাচ্ছে। এনসিপি মনে করে, জামাতের এই বিবৃতি বাস্তবতাবিবর্জিত, রাজনৈতিক শিষ্টাচার বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কিছু কিছু মানুষ বা কোনো কোনো গোষ্ঠীকে বলতে শোনা যায়, ক্ষমতায় বিভিন্ন সময় বিভিন্ন দলকে দেখা হয়েছে। এবার অমুককে (জামাত) দেখুন। এই অমুককে দেশের মানুষ ১৯৭১ সালে দেখেছে কীভাবে নিজেদের স্বার্থ রক্ষার্থে লাখ লাখ মানুষকে হত্যা করেছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, কিছু কিছু মানুষ বা কোনো কোনো গোষ্ঠী ইদানীং বলতে শুনেছি বা বিভিন্ন জায়গায় কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় বলে যে, অমুককে দেখলাম, তমুককে দেখলাম, এবার অমুককে দেখুন। যাদের কথা বলে অমুককে দেখুন, তাদের তো দেশের ম বাকি অংশ পড়ুন...
ঝালকাঠি সংবাদাদতা:
নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়ন জামাতের সভাপতি নুরুল্লাহর বিরুদ্ধে অনৈতিক কর্মকা-ের অভিযোগ পাওয়া গেছে।
নুরুল্লাহ উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের মাও. আমজাদ হোসেনের ছেলে। সে ঝালকাঠি সদর উপজেলার কৃষ্ণকাঠি এলাকার একটি স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষক।
স্থানীয়রা জানান, কয়েক মাস আগে এক অচেনা নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও কলের একটি ক্লিপ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এছাড়াও নুরুল্লাহ কৃষ্ণকাঠী এলাকার একটি স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসায় কর্মরত অবস্থায় সেখানে এক ছাত্রের মায়ের মোবাইলে নিয়মিত কুপ্রস্তাব পাঠানো বাকি অংশ পড়ুন...
খুলনা সংবাদাদতা:
খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে প্রথমবারের মতো জামাতের প্রার্থী করা হয়েছে ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দীকে। সে হিন্দু হলেও জামাতের প্রার্থী হওয়ায় তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
স্থানীয়রা অভিযোগ করেছে, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক সহিংসতায় ক্ষুব্ধ জনতা তার ব্যবসা প্রতিষ্ঠান ও বাসভবনে হামলা- অগ্নিসংযোগ করার আগ পর্যন্ত তাকে রাজনৈতিকভাবে সক্রিয় দেখা যায়নি। এরপরই সে উপজেলা জামাতের হিন্দু কমিটির সভাপতির দায়িত্ব পায়। ৩১ অক্টোবর জামাতের হিন্দু সম্মেলনে বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত প্রশ্ন- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কি নির্বাচনের আগে দেশে ফিরবেন? দলীয় নেতাকর্মীদের বড় অংশ যেখানে তার দ্রুত প্রত্যাবর্তনের আশা করেন।
এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক ও লেখক জাহেদ উর রহমান স্পষ্টভাবে বলছেন, নির্বাচনের আগে তারেক রহমান দেশে ফিরবেন না, এবং এটিই এখন তার সবচেয়ে কৌশলগত সিদ্ধান্ত।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) ডা. জাহেদ উর রহমান এক বার্তায় তিনি এসব কথা বলেন।
জাহেদ উর রহমান বলেন, সাম্প্রতিক সময়ে কিছু মহল পরিকল্পিতভাবে আলোচনা ছড়াচ্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জুলাই আন্দোলনে সামনের সারিতে থাকা তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মধ্যে নির্বাচনী জোট গঠনের গুঞ্জন দেশের রাজনৈতিক অঙ্গনে সাম্প্রতিক সময়ের অন্যতম আলোচিত এক ইস্যু। সর্বশেষ এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে বিএনপি-এনসিপি ঐক্য নিয়ে প্রকাশ্যে কথা বলতে দেখা গেছে। রাজধানী ঢাকাসহ বেশ কয়েকটি সংসদীয় আসনে সমঝোতার বিষয়ে দল দুটির মধ্যে অনানুষ্ঠানিক আলোচনাও চলছে। এসবের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দ্বিতীয় দফায় আরও ৩৬টি আসনে দলের সম্ভাব্ বাকি অংশ পড়ুন...
খুলনা সংবাদাদতা:
হিন্দু অধ্যুষিত খুলনা-১ আসনে (দাকোপ-বটিয়াঘাটা) জামাতের প্রার্থী হিসেবে কৃষ্ণ নন্দী নামের এক হিন্দু ব্যবসায়ীর নাম ঘোষণা করা হয়েছে।
গত বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় জামাতের খুলনা কার্যালয়ে অনুষ্ঠিত কর্মী সভা থেকে ওই আসনের জন্য নন্দীর নাম ঘোষণা করা হয়।
নন্দীর মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে খুলনা জামাতের একাধিক নেতাকর্মী ও নন্দী নিজেই। এর আগে গত সপ্তাহে তাকে ওই আসনে প্রার্থী করা হতে পারে বলে গুঞ্জন শুরু হয়েছিল। কৃষ্ণ নন্দী জামাতের ডুমুরিয়া উপজেলা সনাতন শাখার সভাপতি।
খোঁজ নিয়ে জানা গেছে, কৃষ্ণ নন্দী ব্যব বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
সাবেক সংসদের সদস্য সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া অভিযোগ করেছেন, অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনুস “পাকাপোক্ত জামাতের সঙ্গে যুক্ত” এবং তাদের কৌশলগত কর্মকা-ে অংশগ্রহণ করছে।
সম্প্রতি একটি আলোচনা সভায় তিনি এই এসব কথা বলেন।
পাপিয়া দাবি করেন, ইউনুস জামাতের একজন সমর্থক। তারা দেশের রাজনৈতিক পরিস্থিতিতে প্রভাব বিস্তার করার জন্য বিভিন্ন কৌশল ব্যবহার করছে, এবং এই প্রচেষ্টায় ইউনুস সক্রিয়ভাবে লিপ্ত। জামায়াত মাঝে মাঝে কিছু তথ্য প্রকাশ করে যাতে সরকার বা জনগণ বিভ্রান্ত হয়।
তিনি আরও বলেন, জামাত পরিকল্পিতভাবে তথ্য বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে দেশজুড়ে উদ্বেগের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী মোদির সদ্য প্রকাশিত বার্তা রাজনৈতিক অঙ্গনে এক নতুন ইতিহাস সৃষ্টি করেছে। মোদি তার বক্তব্যে খালেদা জিয়ার অসুস্থতায় গভীর উদ্বেগ প্রকাশ করে এবং যেকোনো সহায়তায় ভারতের প্রস্তুতির কথা উল্লেখ করে।
তবে বিষয়টি নিয়ে বিএনপির বিরোধী মহল নীরব থাকায় নানা প্রশ্ন উঠছে। কেন তারা মন্তব্য করছে না, এ নিয়ে বিস্তৃত বিশ্লেষণ দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ডা.জাহেদ-উর রহমান।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) জাহেদ-উর রহমান তার এক বার্তায় এসব কথা বলেন।
বাকি অংশ পড়ুন...












