ইউক্রেন সংঘাতকে ব্যবহার করে ফিলিস্তিন ইস্যুকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে পশ্চিমারা
, ২২ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৫ সাবি’, ১৩৯৩ শামসী সন , ১৪ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ বলেছে, পশ্চিমা দেশগুলো ইউক্রেন সংঘাতকে ব্যবহার করে ফিলিস্তিন এবং বিশ্ব সম্প্রদায়ের মুখোমুখি অন্যান্য চ্যালেঞ্জিং বিষয়গুলো থেকে ‘মনোযোগ সরিয়ে নেওয়ার’ চেষ্টা করছে।
গত বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) মস্কোয় ইউক্রেন যুদ্ধের অবসানে পশ্চিমাদের ‘মনোভাব’ নিয়ে কথা বলতে গিয়ে সে এই মন্তব্য করে।
সে বলে, ইউরোপে কেউই ইউক্রেন সংঘাতের ‘মূল কারণগুলো’ বা সেগুলো অপসারণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে না। তারা কেবল ইউক্রেন ও ইউরোপীয়দের কিছুটা অবকাশ দেওয়ার জন্য এবং অন্তত কোনোভাবে অস্ত্র ও অর্থ দিয়ে কিয়েভের শাসনকে সমর্থন করার জন্য সময় পাওয়ার আশায় অবিলম্বে যুদ্ধবিরতি দাবি করে।
মস্কোর বিরুদ্ধে প্রক্সি যুদ্ধ চালানোর জন্য পশ্চিমাদের সম্পদ ফুরিয়ে আসছে বলেও উল্লেখ করে সে। তার মতে, ইউক্রেনকে ব্যবহার করে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমাদের করা ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে।
এই কারণে ইউরোপ এখনই ‘একটি নতুন সংঘাতের বীজ’ বপন করতে চায় বলেও তার মত। ল্যাভরভ বলে, পশ্চিমারা প্রকাশ্যে ইঙ্গিত দিয়েছে যে, তারা এটির (নতুন সংঘাতের) জন্যও প্রস্তুত হচ্ছে।
শীর্ষ রুশ কূটনীতিক সতর্ক করে, ইউরোপে ‘সামরিক উন্মাদনা’ চলছে এবং যদি তারা যুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত নেয়, রাশিয়া ‘যতটা সম্ভব’ প্রস্তুত।
তবে সে জোর দিয়ে বলেছে, পুতিন স্পষ্টভাবে বলেছে যে, ন্যাটো বা ইইউ সদস্যদের বিরুদ্ধে আমাদের কোনো আক্রমণাত্মক পরিকল্পনা নেই। আমরা লিখিতভাবে, একটি আইনি নথিতে সংশ্লিষ্ট গ্যারান্টিগুলিকে আনুষ্ঠানিকভাবে রূপ দিতে প্রস্তুত- স্বাভাবিকভাবেই, সম্মিলিতভাবে, পারস্পরিক ভিত্তিতে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ট্রাম্প গঠিত ‘বোর্ড অব পিস’-এর প্রতিক্রিয়ায় যা বললো হামাসের ভ্রাতৃপ্রতীম সংগঠন
২১ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আবারো বিক্ষোভের ডাক রেজা পাহলভির, সাড়া দেয়নি ইরানিরা
২১ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দিল্লিতে ঝটিকা সফরে আমিরাতের প্রেসিডেন্ট
২১ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘দাঙ্গাবাজদের’ আত্মসমর্পণের আল্টিমেটাম দিলো ইরান
২১ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাকিস্তানের মহা-উপকার করেছে ভারত, অস্ত্র ব্যবসা রমরমা!
২১ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চীনে ইতিহাসে সবচেয়ে কম জন্মহারের রেকর্ড -জনসংখ্যা কমে গেছে প্রায় ৪০ লাখ
২১ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তুরস্কে ৯০০ বছরের পুরোনো মাদরাসার সন্ধান
২০ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যেভাবে ‘গোপন কারাগার’ থেকে লিবিয়ায় মুক্ত দুই শতাধিক অভিবাসী
২০ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘তেহরানে দাঙ্গার পেছনে যুক্তরাজ্য, জার্মান ও ফ্রান্সও রয়েছে’
২০ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গাজায় কথিত ‘শান্তি পর্ষদে’ যোগদানে এবার পাকিস্তানকে আমন্ত্রণ
২০ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গাজায় কথিত ‘শান্তি পর্ষদে’ যোগদানে এবার পাকিস্তানকে আমন্ত্রণ
২০ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্রকে তোয়াক্কা না করে প্রধান তেল-গ্যাসক্ষেত্র দখলে নিলো সিরীয় বাহিনী
২০ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)