ঘরে প্রবেশ করা সংক্রান্ত জরুরী মাসয়ালা (৫)
, ১৬ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১০ সাদিস, ১৩৯৩ শামসী সন , ০৮ নভেম্বর, ২০২৫ খ্রি:, ২৩ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) মহিলাদের পাতা
খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ মুবারক করেন-
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَدْخُلُوا بُيُوتًا غَيْرَ بُيُوتِكُمْ حَتَّى تَسْتَأْنِسُوا وَتُسَلِّمُوا عَلَى أَهْلِهَا ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ
অর্থ : হে ঈমানদারগণ! তোমরা নিজেদের ঘর ছাড়া অন্য ঘরে প্রবেশ করো না, যে পর্যন্ত গৃহবাসীদেরকে সালাম না দাও এবং অনুমতি না পাও । এটাই তোমাদের জন্য উত্তম, যদি তোমরা স্মরণ রাখ। (পবিত্র সূরা নূর শরীফ: পবিত্র আয়াত শরীফ ২৭)
উপরোক্ত আয়াত শরীফে মহান আল্লাহ পাক তিনি আমভাবে সকলকেই যে কোন কারো ঘরে বিনা অনুমতিতে প্রবেশ করতে নিষেধ করেছেন। অর্থাৎ কারো ঘরে প্রবেশ করার পূর্বে ঘরওয়ালাদের অনুমতি সাপেক্ষে প্রবেশ করার নির্দেশ দিয়েছেন। আর এটাও মূলতঃ ‘হিজাব বা পর্দার’ একটি অংশ। অনুমতি নিয়ে প্রবেশ করা সংক্রান্ত উল্লিখিত আয়াত শরীফের ব্যাখ্যায় ইমাম-মুজতাহিদ রহমতুল্লাহি আলাইহিম উনাদের ফায়সালাসমূহ এখানে উল্লেখ করা হলো।
অন্যের ঘরে প্রবেশের পূর্বে ঘর ওয়ালার নিকট অনুমতি তলবের সুন্নত তরীক্বা সংক্রান্ত :
অনুমতির সুন্নত হচ্ছে তিনবার, এর বেশী করবে না। হযরত ইবনু ওহ্হাব রহমতুল্লাহি আলাইহি বলেন যে হযরত মালিক রহমতুল্লাহি আলাইহি বলেছেনঃ অনুমতি তিনবার, কারো জন্য এর অতিরিক্ত করা পছন্দনীয় নয়। ....... অনুমতির পদ্ধতি হলো, আগন্তুক ব্যক্তি বলবে السلام عليكم “আস্ সালামু আলাইকুম’ أأدخل আমি কি প্রবেশ করতে পারি? যদি তাকে অনুমতি দেয়া হয় প্রবেশ করবে, যদি ফিরে যাওয়ার নির্দেশ দেয়া হয় তবে ফিরে যাবে। যদি (অধিবাসী) চুপ থাকে, তবে তিনবার অনুমতি প্রার্থনা করবে অতপর তিনবারের পর ফিরে যাবে। আমরা বলিঃ নিশ্চয়ই অনুমতির সুন্নত হচ্ছে তিনবার অনুমতি চাওয়া, যার অতিরিক্ত করা যাবেনা। ..............
অনুমতির পদ্ধতি সম্পর্কে আমরা যা উল্লেখ করছি। হযরত আবূ দাউদ রহমতুল্লাহি আলাইহি হযরত রিব্য়ী রহমতুল্লাহি আলাইহি থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, আমাদের কাছে হাদীস বর্ণনা করেছেন বনূ আমের গোত্রের এক ব্যক্তি, যে হযরত নবী করীম ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর নিকট অনুমতি প্রার্থনা করেছিল, যখন তিনি ঘরের ভিতরে ছিলেন। সে ব্যক্তি বলল, আমি কি প্রবেশের অনুমতি পেতে পারি? হযরত নবী করীম ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর খাদিমকে বললেন; তুমি ঘরের বাইরে লোকটার কাছে গিয়ে তাকে অনুমতির পদ্ধতি জানিয়ে দাও। অতপর তিনি লোকটিকে বললেন তুমি বলো السلام عليكم أأدخل ‘আস্সালামু আলাইকুম, আমি কি প্রবেশ করতে পারি? লোকটি তা শুনলো এবং বললোঃ السلام عليكم أأدخل ‘আস্সালামু আলাইকুম’ আমি কি প্রবেশ করতে পারি? তখন হযরত নবী করীম ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লোকটিকে প্রবেশের অনুমতি দিলেন, আর লোকটি প্রবেশ করলো। হযরত ইমাম ত্ববারী রহমতুল্লাহি আলাইহি উল্লেখ করে বলেছেন, হযরত রসূলুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর দাসীকে বলতে বললেনঃ (রওযা) “তুমি সে ব্যক্তিকে বলো, সে যেন বলে السلام عليكم أأدخل؟ ‘আস্সালামু আলাইকুম, আমি প্রবেশ করতে পারি?” (হাদীস শরীফ) বর্ণিত রয়েছে, নিশ্চয়ই একদা হযরত আব্দুল্লাহ ইবনু উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু রোদ্রের তপ্ত পথ দিয়ে হেঁটে এক কুরাইশী মহিলার কাছে ফুসত্বাত্বে (একটি বড় ধরণের তাঁবুতে) আসলেন। তথাপি তিনি শান্তভাবে বললেন, السلام عليكم أأدخل؟ ‘আস্সালামু আলাইকুম, আমি কি প্রবেশ করতে পারি? উত্তরে মহিলাটি বললেনঃ শান্তির সাথে প্রবেশ করুন। আবার তিনি পুনরাবৃত্তি করলেন মহিলাটিও পুনরাবৃত্তি করলো। (তৃতীয়বার) হযরত ইবনু উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তাকে বললেনঃ আপনি বলুন, আমি কি প্রবেশ করবো? মহিলাটি আগের মতই জবাব দিল। তাই, তিনি প্রবেশ করলেন। তিনি বাইরে অপেক্ষা করেছিলেন, যাতে মহিলাটি বলে যে, আপনি শান্তির সাথে প্রবেশ করুন। ”
(মাসিক আল বাইয়্যিনাত শরীফ পর্দার ফতওয়া বিভাগ থেকে সংকলিত)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সর্বাবস্থায় আজল বা তাড়াহুড়া না করে সতর্কতা অবলম্বন করা উচিত
১০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
১০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাশরের ময়দানে যে ৫টি প্রশ্নের উত্তর প্রত্যেককেই দিতে হবে
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হুব্বে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সর্বক্ষেত্রে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে প্রাধান্য দিতে হবে
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহান আল্লাহ পাক তিনি তওবাকারীকে পছন্দ করেন (২)
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দোযখে বেপর্দা হওয়া নারীদের শাস্তির বর্ণনা (৯)
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামায়াতের জন্য মহিলাদের মসজিদে ও ঈদগাহে যাওয়া হারাম ও কুফরী (৩)
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্বোধন মুবারক করার ক্ষেত্রে সর্বোচ্চ আদব-শরাফত বজায় রাখতে হবে
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












