মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে ছিনতাই
, ২৩ শে রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৭ ছামিন, ১৩৯২ শামসী সন , ২৪ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ১০ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
রাজধানীর গুলশানে ব্যবসায়ী দুই ভাইকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ সময় তাদের কাছ থেকে ৮০ লাখ টাকা ও বেশ কিছু ডলার ও ইউরো ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন আহতেরা।
গত মঙ্গলবার রাত ৯টার দিকে গুলশান-২ ইসিজি মার্কেটের সামনে হামলা শিকার হন তারা। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
আহত আব্দুল কাদেরের ছোট ভাই মিন্টু শিকদার বলেন, তাদের বাসা গুলশানে। তার বড় ভাই আব্দুল কাদের ও মামাতো ভাই আমির হামজা মানি এক্সচেঞ্জের ব্যবসা করেন। রাতে কাজ শেষ করে মোটরসাইকেল করে বাসায় ফিরছিলেন। গুলশান ইসিজি মার্কেটের সামনে আসলে ইয়াছিনসহ ১০ থেকে ১২ জন ব্যক্তি একটি মোটরসাইকেলের গতি রোধ করে। পরে তাদের দুজনকে রড ও ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে।
তিনি আরও বলেন, এ সময় তাদের কাছ থেকে ২৫ হাজার ডলার, ২০ হাজার ইউরো এবং ৮০ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে গুলশান ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চতুর্থ মাসের মতো পতনের ধারায় রপ্তানি খাত
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘কর সন্ত্রাস থেকে মুক্তি চাই’
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বায়ুদূষণে দিল্লিতে বাড়ছে শ্বাসযন্ত্রের রোগ, আক্রান্ত ২ লাখ
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দিনাজপুরে তাপমাত্রা ১১, আসছে শৈত্যপ্রবাহ
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুসলিম যুবককে 'বাংলাদেশি' বলে মারধর, হিন্দুত্ববাদী সেøাগান বলানোর অভিযোগ
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১১৭২ জাল সনদধারী শিক্ষক শনাক্ত, ২৫৩ কোটি টাকা ফেরতের সুপারিশ
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সশরীরেই ট্রাইব্যুনালে আসতে হবে সেনা কর্মকর্তাদের
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শেখ হাসিনার মামলা না লড়ার ঘোষণা, পান্নাকে ট্রাইব্যুনালে তলব
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোবাইল আমদানি ও হ্যান্ডসেট বিষয়ে যে সিদ্ধান্ত নিলো সরকার
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘বাবার হত্যাকারীদের শেখ হাসিনা রক্ষা করেছেন’
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোদির বার্তা প্রসঙ্গে যা বললেন ডা. জাহেদ
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘প্রশাসনের বড় অংশ জামাতের দখলে’
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)